এক্সপ্লোর

WB Election 2021: ভোটে সুবক্তা দরকার, প্রশিক্ষণ শিবির শুরু বিজেপির

মানুষের কাছে বিজেপির কথা পৌঁছে দিতে দরকার সুবক্তার, যাঁর কথা দু’দণ্ড দাঁড়িয়ে শুনবে মানুষ...

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান:  তাঁর বাগ্মিতা, শব্দের প্রতি দখল ছিল অননুকরণীয়। ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা তথা প্রথম সভাপতি অটলবিহারী বাজপেয়ীর দল বাংলায় ক্ষমতা দখলের জন্য অলআউট আক্রমণে নেমেছে। রাজ্যের মন পেতে খোদ প্রধানমন্ত্রী থেকে অমিত শাহের মতো কেন্দ্রীয় নেতা, মন্ত্রীরা চষে বেড়াচ্ছেন বাংলার অলি-গলি।

মানুষের কাছে বিজেপির কথা পৌঁছে দিতে দরকার সুবক্তার। যাঁর কথা দু’দণ্ড দাঁড়িয়ে শুনবে মানুষ। এমনই নেতা খুঁজতে বিজেপির রাঢ়বঙ্গে জোনের উদ্যোগে দুর্গাপুরে শুরু হল প্রশিক্ষণ শিবির।  বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেন, পাঁচটি বুথ নিয়ে আমাদের শক্তিকেন্দ্র, পথসভাগুলিতে কী বক্তব্য রাখবে তা ঠিক করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম নিয়ে বিজেপির রাঢ়বঙ্গ জোন। লোকসভা ভোটের নিরিখে এই পাঁচটি জেলার ৫৭টি বিধানসভা আসনের মধ্যে ৩৮টিতে এগিয়ে ছিল বিজেপি।

আরও পড়ুন

উদ্বোধনে স্থানীয় কাউন্সিলরকে না ডাকার অভিযোগ, পশ্চিম বর্ধমানে বিবেকানন্দের মূর্তি শোধন করল বিজেপি

নবান্ন দখলের লক্ষ্যে রাঢ়বঙ্গ জোন থেকে আরও বেশি আসনের টার্গেট নিয়েছে গেরুয়া শিবির। রাঢ়বঙ্গ বিজেপি পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, রাঢ়বঙ্গে ধরাশায়ী হবে তৃণমূল, সেই লক্ষ্যে সুবক্তা তৈরি করে আমরা পঞ্চায়েত স্তর পর্যন্ত পৌঁছে তৃণমূল সরকারের ব্যর্থতার কথা তুলে ধরব।

ভোটের মুখে বিজেপির এই কৌশলকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। পশ্চিম মেদিনীপুর তৃণমূল জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় বলেন, আমাদের শাখা থেকে সব সংগঠন আমাদের তৈরি আছে, প্রচারে ওরা বোম মেরে উড়িয়ে দেওয়ার কথা বলছে প্রচারে, ওদের উন্নয়ন মানে নিজের নামে স্টেডিয়াম তৈরি করছে। 

বক্তা তৈরির স্ট্র্যাটেজি বিজেপিকে ডিভিডেন্ড দেয় কি না তার উত্তর মিলবে ভোটের ফলে। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget