এক্সপ্লোর

Karnataka TET Exam: টেট পরীক্ষার্থী সানি লিওনি? পুলিশে অভিযোগ দায়ের শিক্ষা দফতরের

Karnataka TET: কর্ণাটক টিচার এলিজিবিলিটি টেস্ট ২০২২-এর (Karnataka Teacher Eligibility Test 2022) একটি ডাউনলোড হওয়া হল টিকিটে মিলল সানি লিওনির ছবি। পুলিশে অভিযোগ দায়ের করল শিক্ষা দফতর। 

নয়াদিল্লি: টেট পরীক্ষায় বসছেন অভিনেত্রী সানি লিওনি? অবাক লাগছে? কর্ণাটকের টেট পরীক্ষায় এমনই এক আজব কাণ্ড ঘটেছে। শোনা যাচ্ছে, কর্ণাটক টেট (K-TET) পরীক্ষার হল টিকিটে (Hall Ticket) মিলেছে সানি লিওনির (Sunny Leone) ছবি! পুলিশে অভিযোগ দায়ের করা হল শিক্ষা দফতরের (Education Department) পক্ষ থেকে। ঠিক কী ঘটেছে? 

কর্ণাটকের টেট পরীক্ষার হল টিকিটে সানি লিওনের ছবি?

কর্ণাটক টিচার এলিজিবিলিটি টেস্ট ২০২২-এর (Karnataka Teacher Eligibility Test 2022) একটি ডাউনলোড হওয়া হল টিকিটে মিলল সানি লিওনির অর্ধনগ্ন ছবি। পুলিশে অভিযোগ দায়ের করল শিক্ষা দফতর। 

শিবামোগ্গা সাইবার ক্রাইম থানার (Shivamogga Cyber Crime Police Station) পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই থানার এসপি মিঠুন কুমার জিকে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ চান্নাপ্পা ও শিক্ষা দফতরের পক্ষ থেকে সিইএন পুলিশ স্টেশনে (CEN Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেন, 'আমরা গোটা ঘটনার তদন্ত করব'।

ঘটনার সূত্রপাত হয়, যখন কোপ্পার এক ছাত্রীর রবিবার এইচএস রুদ্রাপ্পা ন্যাশনাল কলেজে পরীক্ষা দিতে আসে। সূত্রের খবর, ওই ছাত্রী, সাইবার ক্যাফে থেকে তাঁর হল টিকিট ডাউনলোড করে।

সূত্রের খবর, সানি লিওনির ছবি দেখতে পেয়ে নাকি ওই ছাত্রী নিজের হল টিকিটের ওপর নিজের ছবি আটকে পরীক্ষার হলে পৌঁছয়। কিন্তু সেখানেই সমস্যা তৈরি হয়। ওই হল টিকিট দেখে পরীক্ষকের সন্দেহ হয়। কারণ যে পরীক্ষার্থীর যে ছবি পরীক্ষাকেন্দ্রে দেওয়া হয়েছিল তার সঙ্গে হল টিকিটের ছবি মিলছিল না।

আরও পড়ুন: Assam News: কাজ চলবে চুক্তিভিত্তিক শিক্ষকদের দিয়ে, স্কুলে ৮ হাজার স্থায়ীপদ বিলোপের সিদ্ধান্ত অসমে

পুলিশের অনুমান, ছবি আপলোড করার সময় কোনও সমস্যা হয়েছে। অর্থাৎ ভুল ছবি আপলোড হয়েছে। তা হয় ওই সাইবার ক্যাফেতেই হয়েছে বা শিক্ষা দফতরেও হয়ে থাকতে পারে। ওই থানার এসপি বলেন, 'তদন্তেই আসল ঘটনা প্রকাশ্যে আসবে।'

পরীক্ষার্থী সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে যে সে নিজে পরীক্ষার ফর্ম ভরেনি, ছবিও তার দেওয়া নয়। তার এক বন্ধু অনলাইনে গোটা প্রক্রিয়াটা করে দেয় বলে তার দাবি। প্রসঙ্গত, কর্ণাটকের ৭৮১ টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩ লক্ষ ৩২ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেন।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Jammu and Kashmir News: কাশ্মীরে জঙ্গি হামলার দিন নিখোঁজ ২ স্পেশ্যাল পুলিশ অফিসার, উদ্ধার হল গুলিতে ঝাঁঝরা দেহ
কাশ্মীরে জঙ্গি হামলার দিন নিখোঁজ ২ স্পেশ্যাল পুলিশ অফিসার, উদ্ধার হল গুলিতে ঝাঁঝরা দেহ
Plane Hijack Threat: বিমানে হাইজ্যাকের হুমকি, 'ইচ্ছের বিরুদ্ধে অফিস যেতে বাধ্য করা হয়েছিল, তাই...', কী বলছেন ধৃত
বিমানে হাইজ্যাকের হুমকি, 'ইচ্ছের বিরুদ্ধে অফিস যেতে বাধ্য করা হয়েছিল, তাই...', কী বলছেন ধৃত
West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
Dilip Ghosh: 'শুধু ভাইপো নয়, যারা ফুটপাথ দখল করে আছে...', অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, কী বলছেন দিলীপ ঘোষ
'শুধু ভাইপো নয়, যারা ফুটপাথ দখল করে আছে...', অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, কী বলছেন দিলীপ ঘোষ

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget