এক্সপ্লোর

Suvendu Adhikari Meet Amit Shah : আজই অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লিতে শুভেন্দু, কী নিয়ে বৈঠক?

Shah Suvendu Meet : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে চলেছেন শুভেন্দু অধিকারী, কী নিয়ে আলোচনা ?

শিবাশিস মৌলিক, কলকাতা : হাইভোল্টেজ মঙ্গলবারে, রাজ্য রাজনীতির নজর রয়েছে রাজধানীতে। বকেয়ার দাবিতে, আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে তৃণমূলের প্রতিনিধি দল। আর তার আগে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে চলেছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । সকাল ১১টায় অমিত শাহর ( Amit Shah ) বাড়িতে এই বিশেষ বৈঠক হবে। সোমবারই অমিত শা-র নির্দেশে দিল্লি উড়ে যান রাজ্যের বিরোধী দলনেতা। 

কী কথা শাহ - শুভেন্দুর ?

সূত্রের খবর, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানাবেন শুভেন্দু। বিকেলে কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করবেন তিনি। সোমবারের পর মঙ্গলেও রাজধানীতে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। এই সময়ে দিল্লিতে শুভেন্দুর একাধিক বৈঠক বঙ্গ রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ  বলে মনে করা হচ্ছে। 

লোকসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্য়েই রাজ্য়ে এসে টার্গেট বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ। এর আগে, জুলাই মাসে, বাংলায় বিজেপির রাজনৈতিক রোডম্যাপ নিয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের নিয়ে বৈঠক করলেন অমিত শাহ। ২৪-এর লোকসভা ভোটে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেবারও কয়েকঘণ্টার শাহি-বৈঠকে সংগঠন ছাড়াও রাজ্যের আইনশৃ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। 

২০১৯-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে চোখে পড়ার মতো ফল করেছিল বিজেপি। ২ থেকে একলাফে তাদের আসন বেড়ে হয়েছিল ১৮। প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু, তারপর থেকে একের পর এক নির্বাচনে, বঙ্গে বিজেপির ভোটের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। ২১-এর বিধানসভা ভোটে ২০০ আসনের টার্গেট নিয়ে ময়দানে নেমে, বিজেপি থামে ৭৭-এ। প্রাপ্ত ভোটের হার নেমে আসে ৩৮ শতাংশে। পঞ্চায়েত নির্বাচনে প্রায় ২৪ শতাংশ ভোট পায় বিজেপি! 
তারপরই জুলাইতে শাহি-সাক্ষাৎ করেন শুভেন্দু, সুকান্ত। 

বর্তমানে দিল্লিতেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা। দিল্লিতে যখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, এবং বকেয়া আদায়ের দাবিতে ধর্না কর্মসূচি পালন করেছে তৃণমূল, তখনই, বিরোধী দলনেতার নেতৃত্বে বিক্ষোভে সামিল হয়েছিলেন ৬০ জন বিজেপি বিধায়ক। এরপরই অমিত শা-র নির্দেশে দিল্লি উড়ে যান শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন :

হাজিরা দেবেন না অভিষেক, তদন্তে যেন নড়চড় না হয়, নির্দেশ বিচারপতি সিনহার, আজ তবে কী করবে ED?

 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget