এক্সপ্লোর

Trauma Ambulance Upadate: রাজ্যজুড়ে পরিষেবার আকাল, পাঁশকুড়ায় পড়ে নষ্ট হচ্ছে অত্যাধুনিক ট্রমা অ্যাম্বুল্যান্স

এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল পরিচালিত পুরসভার পরিকল্পনার অভাবে করোনাকালে অ্যাম্বুল্যান্সটিকে কাজে লাগানো যাচ্ছে না।

পূর্ব মেদিনীপুর: করোনা রোগীর জন্য অ্যাম্বুল্যান্স পেতে যখন হিমশিম অবস্থা, তখন পাঁশকুড়ায় আকাশের নীচে পড়ে নষ্ট হচ্ছে ট্রমা অ্যাম্বুল্যান্স। অভিযোগ, তৃণমূল পরিচালিত পুরসভার সদিচ্ছার অভাবে অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স ব্যবহার হচ্ছে না। পুরসভার দাবি, দ্রুত অ্যাম্বুল্যান্সটি রাস্তায় নামানো হবে। 

অ্যাম্বুল্যান্স মেলেনি বলে অভিযোগ। তাই বাইকে মাকে বসিয়ে হাসপাতালের পথে ছেলে। গত বছরের জুলাইয়ে কোলাঘাটে দেখা যাওয়া ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এবার  হুগলির পাণ্ডুয়ায়। অ্যাম্বুল্যান্স নিয়ে যখন বার বার হয়রানির এরকম অভিযোগ উঠছে, তখন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পড়ে নষ্ট হচ্ছে ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স। 

সাড়ে তিন বছর আগে পরিবহণ দফতর থেকে এই অত্যাধুনিক অ্যাম্বুল্যান্সটি পায় পাঁশকুড়া পুরসভা। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল পরিচালিত পুরসভার পরিকল্পনার অভাবে করোনাকালে অ্যাম্বুল্যান্সটিকে কাজে লাগানো যাচ্ছে না।

তাঁরা বলছেন, পুরসভার কোনও পরিকল্পনা নেই, তার জন্য এত দামি অ্যাম্বুল্যান্স বসিয়ে নষ্ট করা হচ্ছে, এখন অ্যাম্বুল্যান্স পাওয়া যাচ্ছে না তখন এটা কাজে লাগত। ট্রমা অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সাপোর্টের পাশাপাশি রয়েছে ভেন্টিলেশন ও কার্ডিয়াক সাপোর্টসহ অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। পুরসভার সাফাই চালক ও টেকনিশিনিয়ানের অভাবে এই পরিস্থিতি। 

কতৃপক্ষ বলছে, 'ট্রমা অ্যাম্বুল্যান্স চালানোর জন্য টেকনিশিয়ান, ডাক্তার রাখতে হয়, যিনি দিয়েছিলেন তিনি ব্যবস্থা করেননি, গাড়ি পেলেও আনুষাঙ্গিক কিছু পাইনি, চালু করার ব্যবস্থা করছি'। এলাকাবাসীর বক্তব্য অ্যাম্বুল্যান্সটি চালু থাকলে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, কোলাঘাটের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের একটা অংশের মানুষের সুবিধা হত। কবে চালু হয় ট্রমা অ্যাম্বুল্যান্স এখন সেই অপেক্ষায় দিন গুনছেন এলাকার মানুষ।

রাজ্যজুড়ে লকডাউন। এর মাঝেই করোনার প্রকোপে মৃতের সংখ্যা বাড়ছে। পাশাপাশি বেড, অক্সিজেনের আকাল তো রয়েছেই। টিকাও পর্যাপ্ত নেই। বেশ কিছু ক্ষেত্রে অ্যাম্বুলেন্স নিয়েও একাধিক অভিযোগ তুলেছেন রোগীর পরিবার। মাত্র কয়েক কিলোমিটার যেতেই আকাশ ছোঁয়া ভাড়া চাইছেন চালকরা।

কয়েকদিন আগেই হুগলির কোন্নগরে এমন এতটি ঘটনা ঘটে। সোনার গহনা বন্ধক রেখে শেষে চালকের ভাড়া মেটান রোগীর স্ত্রী। যদিও এবিপি আনন্দে খবর সম্প্রচার হতেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করেন। এবং অতিরিক্ত টাকা ফেরত পান ওই রোগীর পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget