এক্সপ্লোর

TTE Death: টিকিট দেখতে চাওয়াই কাল হল, মদ্যপের ধাক্কায় লাইনে পড়ে মৃত্যু টিকিট পরীক্ষকের

TTE Death Due A Drunk Ticketless Passenger: টিকিট দেখতে চাওয়াই শেষ পর্যন্ত কাল হল। মদ্যপের একটা ধাক্কাতে লাইনে পড়ে মৃত্যু হল টিকিট পরীক্ষকের।

কলকাতা: টিকিট দেখতে চাওয়াই কাল হল শেষে। যা আদতে তাঁর কাজ। আর নিজের সেই দায়িত্ব পালন করতে গিয়েই এবার খুন হতে হল এক টিকিট পরীক্ষকের। সম্প্রতি ঘটনাটি ঘটেছে এর্নাকুলাম পটনা এক্সপ্রেস ট্রেনে। ওই ট্রেনের এক ব্যক্তি টিকিট ছাড়াই গন্তব্যে যাচ্ছিলেন। তাকে টিকিট দেখানোর কথা বলতেই তিনি খেপে ওঠেন। এর পর সরাসরি টিকিট চেকারকে দরজা থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় টিকিট পরীক্ষকের। এই ঘটনার পর ট্রেনের অন্য যাত্রীরা তাঁকে আটক করে। পরের স্টেশনে আরপিএফ-এর হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। 

অভিযুক্ত ছিলেন মদ্যপ

মৃত টিকিট পরীক্ষক নাম ভি ভিনোদ। ৪৭ বছর বয়সী টিকিট পরীক্ষক এর্নাকুলামের বাসিন্দা ছিলেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি রজনীকান্ত ছিলেন ওড়িশার বাসিন্দা। ওড়িশার ওই শ্রমিক মঙ্গলবার সন্ধ্যেয় মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন উপস্থিত অন্যান্য যাত্রীরা।

কী নিয়ে বচসা ?

স্লিপার কোচে কোনও টিকিট ছাড়াই যাত্রা করছিলেন রজনীকান্ত নামের ওড়িশার ওই ব্যক্তি। যা আশেপাশের যাত্রীদের বিরক্তি উদ্রেক করেছিল ইতিমধ্যেই। এই অবস্থায় সেখানে টিকিট পরীক্ষক এসে পৌঁছান। তিনি টিকিট দেখতে চাইলে প্রথমে রাজি হন না রজনীকান্ত। এর পর মারমুখী হয়ে ওঠেন মদ্যপ অবস্থাতেই। উপস্থিত যাত্রীদের কথায়, টিকিট পরীক্ষক সেই সময় দরজার কাছে দাঁড়িয়েছিলেন। এই অবস্থায় তাঁকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্য হয় ভি ভিনোদের।

গ্রেফতার করে জিআরপি

একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ভাল্লাথোল নগর স্টেশনে ট্রেন পৌঁছানোর পর রেল আধিকারিকরা এই ঘটনার খবর পান। যাত্রীরাই গিয়ে খবর দেন। অন্য যাত্রীরা আটকে রাখেন রজনীকান্তকে। এর পর আরপিএফ পুলিশ এসে গ্রেফতার করেন ওই মদ্যপ ব্যক্তিকে। পরে তাকে পলক্কড় আরপিএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে। আরও পরে ত্রিশুরে জিআরপি-এর হাতে হস্তান্তর করা হয়েছে ওই ব্যক্তিকে।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ঘটনাটির খবর পাওয়ার পরেই টিকিট পরীক্ষককে উদ্ধর করতে সেখানে পৌঁছে যান রেল আধিকারিকরা। কিন্তু সেখানে গিয়ে বিনোদের খন্ডিত দেহ পাওয়া যায়। আধিকারিকদের বক্তব্য, তিনি পড়ে যাওয়ার পর একটি ট্রেন ওই লাইনের উপর দিয়ে চলে যায়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় টিকিট পরীক্ষকের।

আরও পড়ুন - Election News: ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক না হলে ভোটে বাধা? কী বলছে কমিশন?

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget