এক্সপ্লোর

BJP Leader Muslim Women: ‘মোদিকে খারাপ কথা বলেন, আবার কম্বলও নেবেন?’ মহিলা মুসলিম জেনেই চটলেন বিজেপি নেতা

দেখা যাচ্ছে যে, সুখবীর সিং জৌনাপুরিয়া কম্বল বিতরণ অভিযানের সময় মুসলিম মহিলাদের দূরে সরিয়ে দিচ্ছেন। যে কাজ করেছেন তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।  

নয়া দিল্লি: কম্বল বিতরণ নিয়ে 'রাজনীতি' করায় ভয়ঙ্কর বিতর্কে জড়ালেন বিজেপি নেতা। জাতীয় রাজনীতির আলিন্দ তোলপাড় হয়ে গিয়েছে। রাজস্থানের টঙ্ক সওয়াই মাধোপুরের বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ সুখবীর সিং জৌনাপুরিয়া যে কাজ করেছেন তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।  

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে (যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা)। যেখানে দেখা যাচ্ছে যে, সুখবীর সিং জৌনাপুরিয়া কম্বল বিতরণ অভিযানের সময় মুসলিম মহিলাদের দূরে সরিয়ে দিচ্ছেন। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাংসদ ছিলেন সুখবীর সিং জৌনাপুরিয়া। তাঁকে মহিলাদের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে যে, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালিগালাজ করে তাদের কম্বল পাওয়ার কোনও অধিকার নেই।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে শোরগোল পড়ে গিয়েছে দেশে। ভিডিও'তে দেখা যাচ্ছে, সুখবীর সিং জৌনাপুরিয়া একদল মহিলার মধ্যে কম্বল বিতরণ করছেন। তিনি তাঁদের মধ্যে একজনের নাম জিজ্ঞাসা করেন। যখন ওই মহিলা মুসলিম নাম বলেন, তখন বিজেপি নেতা তাঁর সহযোগীদের তাঁকে কম্বল না দেওয়ার জন্য নির্দেশ দেন। তারপর এই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার আগে সুখবীর সিং জৌনাপুরিয়া বলেন, 'আমার কথা শোনো, যারা (প্রধানমন্ত্রী) মোদিকে গালি দেয় তাদের (কম্বল) নেওয়ার কোনও অধিকার নেই। যদি আপনার খারাপ লাগে তাহলেও আমি সাহায্য করতে পারি না।' এরপর ওই মহিলাকে জায়গাটি খালি করতে বলতেও দেখা যায়।

এছাড়া এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হতেই টঙ্ক সওয়াই মাধোপুরের কংগ্রেস সাংসদ হরিশ চন্দ্র মীনা ভিডিওটি শেয়ার করেন। আর তা নিয়ে বলেছেন যে, সুখবীর সিং জৌনাপুরিয়ার আচরণ নিন্দনীয় এবং এমন একটি চিন্তাভাবনা প্রতিফলিত করে যা দেশের সামাজিক কাঠামোকে ধ্বংস করবে। সাংসদ হরিশ চন্দ্র মীনা এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে লেখেন, 'দরিদ্র, অসহায় মহিলাদের নাম জিজ্ঞাসা করে কম্বল বিতরণ করা এবং তাদের ধর্মের উপর নির্ভর করে ফিরিয়ে নেওয়া লজ্জাজনক এবং অমানবিক। প্রধানমন্ত্রী কি প্রাক্তন সাংসদকে বলেছিলেন যারা তাকে এবং তার দলকে ভোট দেয় না তাদের সাহায্য না করতে? যদি তাই হয়, তাহলে সরকার সংখ্যালঘুদের জন্য কর্মসূচি কেন চালাচ্ছে?'

যদিও প্রাক্তন সাংসদের দাবি, তিনি ব্যক্তিগতভাবে কম্বল বিতরণ করছিলেন, এই কর্মসূচিতে কোনও সরকারি তহবিল ব্যবহার করা হয়নি।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget