এক্সপ্লোর

Afghanistan Blast: পর পর তীব্র বিস্ফোরণ, কাবুলে স্কুল চত্বরে হামলা, ৮ পড়ুয়া-সহ নিহত কমপক্ষে ২৫

Kabul Blast: কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান টুইটারের মাধ্যমে জানান, দাস্তে বারচি এলাকায়  আবদুল রহিম শহিদ হাইস্কুল চত্বরে পর পর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়।

কাবুল: সকাল সকাল তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan News)। রাজধানী কাবুলের (Kabul Blast) একটি স্কুলে পর পর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। তাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে আট জন শিশুও। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সদ্য স্কুলের ক্লাস শেষ হয়েছিল। বাড়ি যাওয়ার জন্য গেটের বাইরে পা রাখতে শুরু করেছিল পড়ুয়ারা। তখনই বিস্ফোরণ ঘটানো হয়। 

ফের নাশকতামূলক হামলা কাবুলে

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান টুইটারের মাধ্যমে জানান, দাস্তে বারচি এলাকায়  আবদুল রহিম শহিদ হাইস্কুল চত্বরে পর পর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। আত্মঘাতী জঙ্গিরাই এই বিস্ফোরণ ঘটায় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। 

মঙ্গলবার যে স্কুলের চত্বরে বিস্ফোরণটি ঘটানো হয়েছে, সেটি মূলত শিয়া অধ্য়ুষিত। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলের অদূরে একটি কোচিং সেন্টার ছিল। ওই কোচিং সেন্টারটিকে লক্ষ্য করে গ্রেনেডও ছোড়া হয়। 

তিন-চার জন জঙ্গি মিলে এ দিন হামলা চালায় বলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ। জঙ্গিরা ওই স্কুলের ক্লাসরুমেও ঢুকে পড়ে বলে জানা গিয়েছে। সেই সময় স্কুলে প্রায় হাজার খানেক পড়ুয়া ছিল বলে খবর।

আরও পড়ুন: Russia Ukraine War: নিশানায় ইউক্রেনের লাভিভ শহর, রুশ ক্ষেপণাস্ত্রে মৃত্যু ৭ জনের

দুপুর পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি কোনও সংগঠন

যে দাস্তে বারচি এলাকায় এ দিন বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি মূলত শিয়া-হাজারা অধ্যুষিত আফগানিস্তানের সংখ্যালঘু মানুষের বাস সেখানে। এই শিয়া-হাজারা সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে প্রায়শই নাশকতামূলক হামলা চালায় ইসলামিক স্টেট-সহ সুন্নি জঙ্গি সংগঠনগুলি। এখনও পর্যন্ত এ দিনের হামলার দায় নেয়নি কোনও সংগঠন।

দীর্ঘ দু'দশক পর মার্কিন এবং ন্যাটো যৌথবাহিনী দেশ ছাড়তে শুরু করলে, গত বছর ১৫ আগস্ট আফগানিস্তান দখল করে তালিবান। দেশে স্থিতাবস্থা ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য বলে বরাবর দাবি করছে তালিবান সরকার। কিন্তু তালিবান শাসন কায়েম হওয়ার পর অশান্তি আরও বেড়েছে। তালিবানের প্রতিপক্ষ হিসেবে সেখানে মাথাচাড়া দিয়ে উঠছে ISIS-এর মতো কুখ্যাত জঙ্গি সংগঠন। গত এখ বছরে কাবুলে একাধিক বার নাশকতা চালিয়েছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget