এক্সপ্লোর

বেল্ট অ্যান্ড রোড সম্মেলনে নেই ভারত, পাকিস্তানের সঙ্গে একাধিক চুক্তি চিনের

বেজিং: কাল থেকে বেজিংয়ে শুরু হচ্ছে দু দিনের বেল্ট অ্যান্ড রোড সম্মেলন। ভারত এই সম্মেলনে যোগ দিচ্ছে না। পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে যাওয়ায় প্রস্তাবিত চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে আপত্তি জানিয়েছে ভারত। চিন অবশ্য কাশ্মীরের বিষয়ে হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই সম্মেলনে যোগ দিচ্ছে না ভারত। নয়াদিল্লির আশঙ্কা, ভবিষ্যতে গোয়াদর বন্দরকে বিমানবাহিনীর ঘাঁটি করতে পারে চিন। সেই কারণেই এই সম্মেলনে থাকছেন না ভারতের কোনও প্রতিনিধি। এই সম্মেলনের আগে পাকিস্তানের সঙ্গে পরিকাঠামো ক্ষেত্রে একাধিক চুক্তি করল পাকিস্তান। আজ বেজিংয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের উপস্থিতিতে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। রেডিও পাকিস্তান জানিয়েছে, ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের ক্ষেত্রে দু দেশের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই নতুন চুক্তি করা হয়েছে। চিনের প্রস্তাবিত সিল্ক রোড প্রকল্পের আওতার মধ্যেই নতুন চুক্তি হয়েছে। করাচি ও পেশোয়ারের রেলপথের উন্নতি এবং হ্যাভেলিয়ানে একটি বন্দর গড়ার কথা বলা হয়েছে এই চুক্তিতে। এছাড়া দক্ষিণ পাকিস্তানের গোয়াদর বন্দর এবং ইস্ট বে এক্সপ্রেসওয়ে গড়ার ক্ষেত্রেও সহায়তা করবে চিন। বেল্ট অ্যান্ড রোড সম্মেলনে শরিফই একমাত্র রাষ্ট্রপ্রধান হিসেবে যোগ দিচ্ছেন। তিনি চার জন মুখ্যমন্ত্রী এবং পাঁচ জন মন্ত্রীকে নিয়ে বেজিংয়ে এসেছেন। এই সম্মেলন শুরু হওয়ার আগেই পাকিস্তানের সঙ্গে চুক্তি করে চিন বুঝিয়ে দিয়েছে, বরাবরের মতোই তারা পাকিস্তানকে গুরুত্ব দিচ্ছে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে বরাবরই প্রাধান্য দেয় চিন। বরাবরের বন্ধু পাকিস্তানের সঙ্গে বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানোই চিনের লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget