এক্সপ্লোর

এনএসজি-তে ভারত বিরোধিতা করতে গিয়ে একঘরে হওয়ার মাশুল, প্রধান কূটনীতিককে ধমক দিল চিন

হংকং: এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি আটকানো গেছে ঠিকই। কিন্তু আন্তর্জাতিক বিশ্বে কার্যত একঘরে হয়ে পড়েছে চিন। লাভ লোকসানের ব্যালান্স শিট খুলে তারা দেখছে, পাশে রয়েছে শুধু পাকিস্তান, এনএসজি-র মঞ্চে তাদের ভারতবিরোধী তীব্র গোঁয়ার্তুমি অন্য কোনও রাষ্ট্রই ভাল চোখে দেখেনি। তাই তাদের পক্ষে যথেষ্ট আন্তর্জাতির সমর্থন জোটাতে না পারায় এনএসজি-তে তাদের হয়ে মুখ্য আলোচনাকারী ওয়াং কুনকে ধমক দিল বেজিং। এই কুন যে সে কেউ নন, চিনের আর্মস কন্ট্রোল ডিভিশনের ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন ইনি। জানা যাচ্ছে, ওয়াং কুন বেজিংকে আশ্বাস দিয়েছিলেন, চিনের পক্ষে অন্তত এক তৃতীয়াংশ এনএসজি সদস্য দেশের সমর্থন জোটাবেন তিনি। বেজিংয়েরও ভরসা ছিল, তাদের সুপারপাওয়ার স্ট্যাটাসকে মাথায় রেখে অন্তত ১৫টি সদস্য রাষ্ট্র সমর্থন জোগাবে তাদের। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ঘটেছে ঠিক উল্টোটা। ৪৮ সদস্য দেশের ৪৪টিই ভারতের পক্ষে রয়েছে, চিনকে সমর্থন করেছে মাত্র ৪টি রাষ্ট্র। বেজিংয়ের এখন ভয়, দক্ষিণ চিন সাগরে তাদের দখলদারিকে চ্যালেঞ্জ করে হেগের পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনে ফিলিপিনস যে মামলা করেছে, এনএসজি-তে চিনা বিরোধী অবস্থান তাতে প্রভাব ফেলবে কিনা। ওই মামলায় হারতে পারে বেজিং। তাদের আশঙ্কা, তারা যেভাবে এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি আটকেছে, ভারতও না সেভাবেই আন্তর্জাতিক আদালতের রায় সমর্থন করে তাদের বিপাকে ফেলে। ফলে আন্তর্জাতিক মঞ্চে বেজিং আরও এক ঘরে হয়ে তো পড়বেই, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি থেকে তাদের বারও করে দেওয়া হতে পারে। ফলে ফিলিপিনসকে দক্ষিণ চিন সাগরের দখল ছাড়তে তো হবেই, বিশ্বে মুখও পুড়বে তাদের। এখন চিন চেষ্টা করছে, গোটা বিশ্বের নামি দামি শিক্ষাবিদ, আইনজ্ঞ, কূটনীতিক তথা বিদেশি রাষ্ট্রগুলিকে নিজেদের পক্ষে এনে দাবি করাতে, যে, ওই মামলা বেআইনি। বেজিংয়ের দাবি, তাদের পক্ষে ৬০টি রাষ্ট্রের সমর্থন রয়েছে। কিন্তু এনএসজি-তে তাদের ভারত বিরোধী অবস্থানের পক্ষে বাতাস না লাগায় তাদের আশঙ্কা, হেগের মামলার ফলও একইভাবে বিরুদ্ধে যেতে পারে। মুশকিল হল, এর ফলে মূল্য চোকাতে হবে যথেষ্ট বেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget