এক্সপ্লোর

Pakistan Political Crisis: মেয়াদ সম্পূর্ণ করতে ব্যর্থ ইমরানও, স্বাধীনতার ৭৫ বছরে ২২ 'অসফল' প্রধানমন্ত্রী পাকিস্তানের

Imran Khan Update: পাক মসনদের ৭৫ বছরের ইতিহাসে আরও এক ‘অসফল’ প্রধানমন্ত্রীর তালিকায় নাম জুড়ে গেল।

লহৌর: ‘তব পাকিস্তান বানায়া থা, অব পাকিস্তান বচায়েঙ্গে...’

নির্বাচনী মরসুমে উত্তেজনার পারদ যখন চড়ছে, সাড়ে তিন বছর আগে প্রচার মঞ্চ থেকে এই পাকিস্তানকে (Pakistan Political Crisis) পুনর্জীবন দিতে এমনই রব তুলেছিলেন ইমরান খান (Imran Khan)। ফাস্ট ফরোয়ার্ড সাড়ে তিন বছর— জোট বেঁধে তাঁকেই ক্ষমতা থেকে সরানো হল পাকিস্তানে। সংবিধান লঙ্ঘন করে আস্থাভোট বাতিল হোক বা অ্যাসেম্বলি ভেঙে দিয়ে  নতুন নির্বাচনের ঘোষণা এবং নিজেকে তিন মাসের সময় দেওয়া, ক্ষমতা ধরে রাখতে কোনও কিছুই বাদ দেননি ইমরান। কিন্তু এত কিছুর পরও রাজনৈতিক ভবিতব্য এড়াতে পারলেন না ইমরান। শনিবার মধ্যরাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত করা হয়েছে তাঁকে। আস্থাভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর বাসভবনও তিনি ছেড়ে দিয়েছেন বলে খবর। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত ইমরান

১৯৪৭ সালে স্বাধীনতা প্রাপ্তির পর থেকে আজ পর্যন্ত নয় নয় করে ২২ বার প্রধানমন্ত্রী পেয়েছে পাকিস্তান। ২২তম বার প্রধানমন্ত্রী হন ইমরান। কিন্তু কোনও বার, কেউই মেয়াদ পূর্ণ করতে পারেননি। মাঝপথে খুন হতে হয়েছে কাউকে, কারও গলায় পড়েছে ফাঁসির দড়ি, দুর্নীতি, অব্যস্থার জেরে পদ ছাড়ার উদাহরণও রয়েছে ভূরি ভূরি। ইমরানের হাত ধরে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যূত হওয়া প্রধানমন্ত্রীও এ বার পেল পাকিস্তান। একই সঙ্গে মেয়াদ পূর্ণ করতে না পারা পূর্বসূরি  প্রধানমন্ত্রীদের দলেই নাম লেখালেন ইমরান।

ফলে যে সম্মানের সঙ্গে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইমরান, সাধুবাদ পেয়েছিলেন, রাজনীতিতে সেই উচ্চতা ছোঁয়া হল না তাঁর। মেয়াদপূর্ণের স্বপ্নও থেকে গেল অধরা। ভবিতব্য পাল্টানো তো হলই না, উল্টে পাক মসনদের ৭৫ বছরের ইতিহাসে আরও এক ‘অসফল’ প্রধানমন্ত্রীর তালিকায় নাম জুড়ে গেল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে এ যাবৎ মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি যাঁরা

লিয়াকৎ আলি খান: পাক মসনদের এই অধরা যাত্রার সূচনা ঘটে লিয়াকৎ আলি খানের হাত ধরেই। ১৯৪৭ সালের ১৫ অগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। কিন্তু মসনদে মাত্র চার বছর দু’মাসই ছিলেন। মুসলিম লিগের হয়ে লহৌরে প্রচারের সময় রাওয়ালপিন্ডিতে খুন হন তিনি।

স্যর খোয়াজা নিজামউদ্দিন: দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসবে ১৯৫১ সালের ১৭ অক্টোবর দায়িত্বগ্রহণ করেন। কিন্তু দু’বছরেরও কম সময় মসনদে টেকেন তিনি। তাঁর আমলে ধর্মীয় রাজনৈতিক দলগুলির মধ্যে দাঙ্গা চরম আকার ধারণ করে। তার জেরে গভর্নর জেনারেল গোলাম মহম্মদ পদত্যাগের নির্দেশ দেন। অমান্য করায় ১৯৫৩ সালের ১৭ এপ্রিল তাঁকে অপসারণ করা হয়।

মহম্মদ আলি বোগরা:  ১৯৫৩ সালের ১৭ এপ্রিল দায়িত্বগ্রহণ করেন। ১৯৫৫ সালের ১২ অগস্ট তাঁকে অপসারণ করেন তৎকালীন গভর্নর জেনারেল ইস্কান্দর মির্জা। আঞ্চলিক বিষয় নিয়ে মতানৈক্য ঘিরে বিরোধ বাধে। দেশের অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা হারান তিনি।
চৌধরি মহম্মদ আলি: ১৯৫৫ সালের ১২ অগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তাঁর হাতেই পাকিস্তানের সংবিধানের নীল নকশার সূচনা। দলের সদস্যদের সঙ্গে মতবিরোধের জেরে ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি। মাত্র এক বছর এক মাস ক্ষমতায় ছিলেন।

হুসেন শাহিদ সোহরাবর্দি: ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ইস্কান্দর মির্জার সঙ্গে মতবিরোধের জেরে তাঁকে পদত্যাগ করতে হয় ১৯৫৭ সালের ১৭ অক্টোবর।

ইব্রাহিম ইসমাইল চান্দ্রিগড়: দু’মাসেরও কম সময় মসনদে ছিলেন। ১৯৫৭ সালের ১৭ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন।৫৫ দিনের মাথায় অ্যাসেম্বলিতে আস্থাভোটে হেরে যান। তার জেরে পদত্যাগ করতে হয়।

ফিরোজ খান নুন: ইস্কান্দর মির্জা নিজে তাঁকে মনোনীত করেছিলেন। ১৯৫৭ সালের ১৭ ডিসেম্বর শপথ নেন। কিন্তু দু’জনের সম্পর্ক সময়ের সঙ্গে তলানিতে এসে ঠেকে।১৯৫৮ সালের ৭ অক্টোবর তাঁকে অপসারণ করা হয়। তাঁর পতনের পরই জেনারেল আয়ুব খান চিফ মার্শাল ল’র প্রশাসক নিযুক্ত হন। প্রধানমন্ত্রী পদে মনোনীত হন আয়ুব। পরব্রতী কালে প্রধানমন্ত্রীর দফতর এবং প্রেসিডেন্টের দফতরে মিলিয়ে দিয়ে সেনা অভ্যুত্থান ঘটান আয়ুব। তবে বার বার প্রধানমন্ত্রী বদলের চেয়ে আয়ুবের হাতে কিছুটা হলেও স্থিতিশীল অবস্থায় পৌঁছেছিল পাকিস্তান।

নুরুল আমিন: মাত্র ১৩ দিন মসনদে ছিলেন। ১৩ বছরের মার্শাল ল’ অতিক্রান্ত হওয়ার পর স্বৈরাচারী ইহাইয়া খানের প্রশাসনে প্রধানমন্ত্রী হন আমিন। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। সেই সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধের সূচনা ঘটেছে। পাকিস্তানের পরাজয়ের পর ১৩ দিনের মাথায় তল্পিতল্পা গুটিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে বেরিয়ে যেতে হয় তাঁকে।

জুলফিকর আলি ভুট্টো: ১৯৭৩ সালের ১৪ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৭ সালে ফের নির্বাচনে জয়ী হন। কিন্তু স্বৈরাচারী সেনা প্রধান জেনারেল মহম্মদ জিয়া উল-হক তাঁকে বন্দি করেন। ১৯৭৯ সালে ফাঁসি হয় ভুট্টোর।

মহম্মদ খান জুনেজো: ১৯৮৫ সালের ২৩ মার্চ প্রধানমন্ত্রী হন। সেই সময় দেশে সেনা কর্তৃত্ব চলছে। ১৯৮৮ সালের ২৯ মে তাঁর সরকারে অবলুপ্তি ঘটে। জিয়া উলের সঙ্গে মতানৈক্যের জেরেই মসনদ খোয়াতে হয় তাঁকে।

বেনজির ভুট্টো: দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেনজির। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন। তাঁর হাত ধরেই সেনা শাসনের অবসান ঘটে পাকিস্তানে।১৯৮৮ সালের ৯ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন বেনজির। কিন্তু তাঁর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এতই বৃদ্ধি পায় যে ১৯৯০ সালের ৬ আগস্ট তাঁকে ইমপিচ করেন তৎকালীন প্রেসিডেন্ট গোলাম ইশাক খান।

নওয়াজ শরিফ: প্রথম বার ১৯৯০ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণ করেন শরিফ। তিন বছরেরও কম সময়ের মধ্যে তাঁর সরকার ভেঙে যায়, ১৯৯৩ সালের ১৮ এপ্রিল। সে বছর জুলাই মাসে ইস্তফা দেন।

বেনজির ভুট্টো: দ্বিতীয় বার ১৯৯৩ সালের ১৯ অক্টোবর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন বেনজির। প্রথম দফার থেকে কিছু দিন বেশি টিকলেও, ১৯৯৬ সালের ৫ নভেম্বর দুর্নীতির অভিযোগেই তাঁর সরকার ভেঙে দেন তৎকালীন প্রেসিডেন্ট ফারুখ লেঘরি।

নওয়াজ শরিফ: ১৯৯৭ সালের ১৭ ফেব্রুয়ারি সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে ক্ষমতায় ফেরেন। জেনারেল পারভেজ মুশারফকে তিনিই তুলে আনেন। কিন্তু তাঁদের সম্পর্কে ভাঁটা পড়ে। ১৯৯৯ সালের ১১ ডিসেম্বর সেনা অভ্যুত্থান ঘটলে শরিফ সরকার ভেঙে যায়। দেশে জরুরি অবস্থা জারি করেন মুশারফ।

মীর জাফরউল্লা খান জামালি: দীর্ঘ দিন প্রধানমন্ত্রী পদ খালি পড়ে থাকার পর ২০০২ সালের ২১ নভেম্বর নিযুক্ত হন জামালি। কিন্তু প্রশাসকের চেয়ে মুশারফের অনুগত হিসেবেই কটাক্ষ শুনতে হত তাঁকে। মুশারফের সঙ্গে মতানৈক্যেরই খেসারত দিতে হয়। ২০০৪ সালের ২৬ জুন তাঁকে অপসরাণ করেন মুশারফ।

চৌধরি সুজাত হুসেন: সংসদীয় নির্বাচনে জিতে ২০০৪ সালের ৩০ জুন ক্ষমতায় আসেন। সে বছর ২৭ আগস্টই শওকত আজিজকে আসন ছেড়ে দেন।

শওকত আজিজ: ২০০৪ সালের ২৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন। পদে ছিলেন ২০০৭ সালের ১৫ নভেম্বর পর্যন্ত। পাকিস্তানের অর্থমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। সংসদীয় মেয়াদ শেষ হতে আসন ছেড়ে দেন।

ইউসুফ রজা গিলানি: ২০০৮ সালের ২৫ মার্চ থেকে ২০১২ সালের ১৯ জুন পর্যন্ত দায়িত্বে ছিলেন। ত্রিশঙ্কু অ্যাসেম্বলিতে তাঁকে জোট সরকারের মাথা করা হয়। কিন্তু দুর্নীতির অভিযোগে বিদ্ধ হন। শেষমেশ তাঁর পদ বাতিল করে দেশের সুপ্রিম কোর্ট। আদালতের অবমাননার দায়ে দোষী সাব্যস্তও হন।

রজা পারভেজ আশরফ: ২০১২ সালের ২২ জুন থেকে ২০১৩ সালের ২৪ মার্চ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। পাকিস্তান পিপলস পার্টি তাঁকে মনোনীত করে। কিন্তু বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন।

নওয়াজ শরিফ: ২০১৩ সালের ৫ জুন থেকে ২০১৭ সালের ২৮ জুলাই পর্যন্ত তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন। কিন্তু পানামা পেপারস দুর্নীতি মামলায় তাঁকে ইমপিচ করে দেশের সুপ্রিম কোর্ট। আজীবন নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা করার উপরও নিষেধাজ্ঞা চাপে। ২০১৮ সালে হিসেব বহির্ভূত আয় মামলায় দোষী সাব্যস্ত হন শরিফ। কিন্তু চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে আর দেশে ফেরেননি।

শাহিদ খাকান আব্বাসি: শরিফের বাকি পড়ে থাকা মেয়াদ পূর্ণ করতে ২০১৭ সালের ১ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্বাসি। দেশের ২১তম প্রধানমন্ত্রী হন তিনি। নতুন করে নির্বাচনের আগে ২০১৮ সালের ৩১ মে অ্যাসেম্বলি ভেঙে যায়।

ইমরান খান: ২০১৮ সালের ১৮ অগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান। ২০২৩ সালে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। শনিবার আস্থাভোটে পরাজিত হয়ে ক্ষমতাচ্যূত হলেন।  

আরও পড়ুন: Pakistan Assembly Dissolved: পাকিস্তানের সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট, ৯০ দিনের মধ্যে ভোট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Explosion In Russia : 'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget