এক্সপ্লোর

আত্মরক্ষায় শক্তিপ্রয়োগে দ্বিধা করবে না ভারত: রাজনাথ

পাকিস্তান ইট মারলে পাল্টা পাটকেল নিয়ে যে ভারত প্রস্তুত, তা আন্তর্জাতিক মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন মোদী মন্ত্রিসভার সদস্য রাজনাথ।

সিওল: সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষ রাজ্যের মর্যদা খুইয়েছে জম্মু-কাশ্মীর। বলা ভাল, জম্মু-কাশ্মীর এখন কোনও রাজ্যই নয়। ভূস্বর্গ দ্বিখণ্ডিত হয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখ এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়েছে। ভারতের এই পদক্ষেপে একেবারেই খুশি নয় পাকিস্তান। আন্তর্জাতিক মহলে একাধিকবার ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়েও তারা কোনও সুফল পায়নি। যখন কোনও লাভই হয়নি, তখন বারংবার পরমাণু হামলার হুমকি দিয়ে যাচ্ছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজেও কাশ্মীর ইস্যুতে পরমাণু যুদ্ধের পক্ষে সওয়াল করেছেন। এই পরিস্থিতিতে ভারত একদিকে যেমন কূটনৈতিক পথ অবলম্বন করছে, ঠিক তেমনি পাল্টা কঠোর মনোভাব দেখাতেও কোনও দ্বিধা করছে না। দক্ষিণ কোরিয়ার সিওলেও নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করল ভারত।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর সাফ বক্তব্য, “অতীতে ভারতের আগ্রাসী হওয়ার কোনও উদাহরণ নেই ঠিকই, কিন্তু আত্মরক্ষায় শক্তিপ্রয়োগ করতে দেশ কোনও দ্বিধা করবে না।” অর্থাৎ, পাকিস্তান ইট মারলে পাল্টা পাটকেল নিয়ে যে ভারত প্রস্তুত, তা আন্তর্জাতিক মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন মোদী মন্ত্রিসভার সদস্য রাজনাথ।

বুধবার দক্ষিণ কোরিয়ার সিওলে পা রেখেছেন রাজনাথ। থাকবেন তিন দিন। সেখান থেকেই ট্যুইটারে রাজনাথ জানান, “প্রতিরক্ষা কূটনীতি ভারতীয় রণকৌশলের অন্যতম স্তম্ভ। বাস্তবে প্রতিরক্ষা কূটনীতি এবং একই সঙ্গে নিজের সামরিক শক্তিকে পোক্ত করা, একই মুদ্রার দুই পিঠ। এরা দুই-ই হাত ধরাধরি করে এগিয়ে চলে।”

সিওলে দক্ষিণ কোরিয়ার শীর্ষ সেনাকর্তাদের সামনে প্রতিরক্ষামন্ত্রী ভারত মহাসাগরীয় অঞ্চলে নির্দিষ্ট একটি নীতির পক্ষে সওয়াল করেছেন। তাঁর মতে, আকার ও আয়তন না দেখে সব দেশকেই তার সার্বভৌমত্ব ও অখণ্ডতা অনুযায়ী নীতি প্রণয়ন করা উচিত। তিনি বলেন, “সব দেশকেই সমানভাবে আকাশ ও জলপথ ব্যবহার করতে দেওয়া উচিত।” ভারতের অবস্থান স্পষ্ট করে রাজনাথ সিংহ আরও বলেন, “যদি আমরা সম্মান, সম্বাদ, সহযোগিতা, শান্তি, সমৃদ্ধি, এই পাঁচটি বিষয়কে মাথায় রেখে অগ্রসর হই, তাহলে আমাদের সাফল্য কেউ আটকাতে পারবে না।”

 

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget