এক্সপ্লোর

Confidence Vote Result: গদি বাঁচালেন বরিস, তবুও রইল কাঁটা

Boris Johnson: পার্টিগেট কেলেঙ্কারি দূরে সরিয়ে আস্থা ভোটে জিতলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: ইমরান খান পারেননি। কিন্তু, বরিস জনসন (Boris Johnson) পারলেন। এ যাত্রায় গদি বাঁচালেন বরিস। পার্টিগেট কেলেঙ্কারি দূরে সরিয়ে আস্থা ভোটে জিতলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বরিসের বিরুদ্ধে করোনাকালে লকডাউন (Lockdown) চলাকালীন সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করার অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দিতে হয় জরিমানাও। সেই রেশ কাটার আগেই অস্বস্তি বাড়িয়ে বরিস জনসনের নিজের দল কনজারভেটিভ পার্টির অন্তত ৫৪ জন এমপি তাঁর বিরুদ্ধে অনাস্থা আনেন। তার জেরে আস্থাভোটের মুখোমুখি হয়ে হয় বরিস জনসনকে। তাঁর পক্ষে ভোট পড়েছে ২১১, বিপক্ষে পড়েছে ১৪৮। কোনও ভোট নষ্ট হয়নি। সম্প্রতি একটি টানাপড়েনে, বরিসের দলের সাংসদরাই বেঁকে বসেছিলেন। সেই পরিস্থিতিতে এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

কত ভোটে জয়ী:
ভোটে জিততে ১৮০ জনের সমর্থন লাগত বরিস জনসনের। সেখানে ২১১টি ভোট পেয়েছেন তিনি। অর্থাৎ, তাঁর নিজের দলের একাধিক সদস্যই তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। এর ফলে বরিসকে কেন্দ্র করে তাঁর দলের মধ্যেই যে ফাটল তৈরি হয়েছে তা স্পষ্ট।

 মাত্র বছর তিনেক আগেই ভোটে জয়ী হয়ে এসেছিলেন বরিস জনসন। তারপরেই একাধিক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নিজের দলের লোকজনই তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। এর আগে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসে মে'কেও আস্থাভোটের মুখোমুখি হতে হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এরপরেও ফের কোনও আস্থাভোটের সামনাসামনি হতে পারে বরিস জনসনকে। যদিও এখনও পর্যন্ত যা নিয়ম তাতে একবার আস্থাভোটে জিতলে অন্তত একবছরের জন্য আর আস্থাভোটের মুখোমুখি হতে হয় না ব্রিটেনে। তবে সেই নিয়ম বদল করার চেষ্টাও করা হতে পারে বলে সূত্রের খবূর।

কেন ক্ষোভ:
কোভিড নিয়ন্ত্রণ, কোভিড পরবর্তী সময়ে ব্রিটেনের (Britain) অবস্থা এবং আরও নানারকম কারণে বরিস জনসনের বিরুদ্ধে অসন্তোষ বেড়েছিল। কনজারভেটিভ পার্টির একাধিক সদস্য বরিসের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে আস্থাভোট চেয়ে চিঠি দিয়েছিল। 

এবার আস্থাভোটে জিতেও যে খুব একটা স্বস্তিতে থাকবেন বরিস তার স্থিরতা নেই। বরিসকে পদ থেকে সরানোর জন্য শেষ পর্যন্ত লড়াই হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিরোধী-গোষ্ঠী।
       
আরও পড়ুন: আপনি যে ওষুধ কিনছেন তা আসল না নকল ? এই উপায়ে ধরবেন জালিয়াতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget