এক্সপ্লোর

QR Code On Medicines: আপনি যে ওষুধ কিনছেন তা আসল না নকল ? এই উপায়ে ধরবেন জালিয়াতি

Medicine’s QR Code: নামী মেডিক্যাল স্টোরেও পেতে পারেন নকল ওষুধ। নিজেই ধরে ফেলতে পারবেন জাল ওষুধের কারবার।

Medicine’s QR Code: নামী মেডিক্যাল স্টোরেও পেতে পারেন নকল ওষুধ। নিজেই ধরে ফেলতে পারবেন জাল ওষুধের কারবার। কেবল এই কাজ করলেই আপনার ওষুধ আসল না নকল চিনতে পারবেন। জেনে নিন কী সেই কৌশল।

QR Code On Medicines: স্ক্যান করলেই পাবেন সমাধান
এখন মেডিক্যাল স্টোর বা অনলাইনে কেনা ওষুধের সব তথ্য স্ক্যানের মাধ্যমে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। বর্তমানে সরকার ওষুধ তৈরিতে ব্যবহৃত সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান বা (API)তে QR কোড লাগানো বাধ্যতামূলক করেছে। যার ফলে ড্রাগ প্রাইসিং অথরিটি 300 টি ওষুধে কিউআর কোড লাগানোর প্রস্তুতি নিয়েছে।

Medicine’s QR Code: কিউআর কোড নিয়ে কী বলছে রিপোর্ট ?
ইতিমধ্যেই কিউআর কোড নিয়ে সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রিপোর্ট বলছে, এই কিউআর কোড স্ক্যানিংয়ের ফলে ওষুধের দামে স্বচ্ছতা আসবে, বন্ধ হবে কালোবাজারি। কিউআর কোডের জন্য যে ওষুধগুলি বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ব্যথা নিরোধক, ভিটামিন সাপ্লিমেন্ট, রক্তচাপ রোধের ওষুধ, সুগার ও গর্ভনিরোধক ওষুধগুলি।

QR Code On Medicines: কিউআর কোডের সুবিধা কী ?

এপিআইতে কিউআর কোড আসার ফলে ওষুধে ভুল ফরমুলা ব্যবহার করা হয়েছে কিনা তা জানা যাবে। এ ছাড়াও ওষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল কোথা থেকে এসেছে বা ওষুধ কোথায় যাচ্ছে, তা QR কোড থেকেই জানা যাবে। 2019 সালে ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ড এর অনুমোদন দিয়েছিল।

Medicine’s QR Code: সমস্যায় পড়বেন ছোট ব্যবসায়ীরা

ওষুধ শিল্পের বিশেষজ্ঞদের মতে, ছোট বা মাঝারি আকারের ব্যবসায়ীদের জন্য এই পরিবর্তন সমস্যার সৃষ্টি করবে। তাদের ক্ষেত্রে প্যাকেজিংয়ে এই পরিবর্তন করা একটু কঠিন হবে। তাদের ক্ষেত্রে প্যাকেটে কিউআর কোড ব্যবহার শ্রম ও ব্যয়বহুল হবে। সেই ক্ষেত্রে ওষুধে সিঙ্গল কোড কিউআর সিস্টেম চাইছে ওষুধ কোম্পানিগুলি। বর্তমানে বিভিন্ন বিভাগ থেকে ওষুধ তৈরির বিষয়ে জানা হয়। 

QR Code On Medicines: কোন কোন ওষুধে বসছে কিউআর কোড ?
রিপোর্ট বলছে, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) ডোলো, সারিডন, ফ্যাবিফ্লু, ইকোস্প্রিন, লিমসি, সুমো, ক্যালপোল, থাইরনর্ম, আনওয়ানটেড 72 ও কোরেক্স সিরাপের মতো বড় ব্র্যান্ডকে এই কিউআর কোডের অন্তর্ভুক্ত করতে চাইছে। এই ওষুধগুলি জ্বর, মাথাব্যথা, গর্ভাবস্থা এড়ানো, কাশি, ভিটামিনের অভাব ইত্যাদিতে ব্যবহৃত হয়। মানিকন্ট্রোলের খবর অনুযায়ী, এই ওষুধগুলির বছরব্যাপী ব্যবহারের হিসেব কষেই কিউআর কোডে অন্তর্ভুক্তির তালিকায় আনা হয়েছে। ইতিমধ্যেই এই ওষুধগুলির তালিকা স্বাস্থ্য মন্ত্রকে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন : SBI Alert: নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, ব্যাঙ্ক থেকেই মেসেজ বুঝবেন কীভাবে ?

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget