এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকায় গাঁধীর স্মৃতি বিজড়িত রেলস্টেশনে মোদী

পিটারমেরিটজবার্গ: দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে মহাত্মা গাঁধীর স্মৃতি বিজড়িত রেল স্টেশনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে ট্রেন কম্পার্টমেন্ট থেকে ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়েছিল গাঁধীজিকে। বলা হয়, সেটিই ছিল তাঁর জীবনের টার্নিং পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় দিনে গাঁধীজির বর্ণবৈষম্য বিরোধী লড়াইকে শ্রদ্ধা জানাতে পেন্ট্রিচ থেকে ট্রেনে পিটারমেরিটজবার্গ প্রায় ১৫ কিলোমিটার রাস্তা ট্রেনে চড়ে যান প্রধানমন্ত্রী। সালটা ১৮৯৩। শেঠ আবদুল্লার একটি মামলা লড়তে গুজরাতের রাজকোট থেকে দক্ষিণ আফ্রিকায় যান গাঁধী। জাহাজে করে তিনি পৌঁছোন ডারবার। ৭ জুন সেখান থেকে তিনি প্রিটোরিয়াগামী ট্রেন ধরেন। তাঁর কাছে ফার্স্ট ক্লাসের টিকিট ছিল। কিন্তু, ট্রেন যখন পিটারমেরিটজবার্গের কাছে, তখন গাঁধীজিকে ফার্স্ট ক্লাস থেকে নেমে থার্ড ক্লাসে চলে যেতে বলা হয়। গাঁধীজি রাজি না হলে তাঁকে জোর করে, ধাক্কা মেরে স্টেশনেই নামিয়ে দেওয়া হয়। তারপর কনকনে ঠাণ্ডায় সারা রাত স্টেশনের ওয়েটিং রুমে বসে গাঁধীজি ভেবেছিলেন, এবার তাঁর কী করা উচিত। মাথা নীচু করে সব মেনে নেওয়া, নাকি ভারতীয়দের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ। শেষমেশ অবশ্য তিনি দ্বিতীয় পথটাই বেছে নেন। যেখানে গাঁধীজিকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল সেই স্থানটি ঘুরে দেখেন মোদী। গতকালই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে বৈঠকের পর গাঁধীজি এবং নেলসন ম্যান্ডেলার স্মৃতিতে শ্রদ্ধা জানান তিনি। মোদী বলেন, বর্ণবিদ্বেষ ও উপনিবেশবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়বে ভারত-দক্ষিণ আফ্রিকা। এখানেই গাঁধীজি চলার পথের দিশা খুঁজে পান। তাই তিনি যতটা ভারতবর্ষের, ততটা দক্ষিণ আফ্রিকারও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asim Munir: ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
US India Relations: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget