এক্সপ্লোর

Prophet Comment Row : মহম্মদকে নিয়ে মন্তব্যের জের, ভারতীয় পণ্য বিক্রি বন্ধ করল কুয়েতের সুপারমার্কেট

Kuwaiti supermarket : "Islamophobic"- মন্তব্যের প্রতিবাদে অল-আর্দিয়া কো-অপারেটিভ সোসাইটির কর্মীরা ভারতীয় চা স্তূপ করে রাখেন ট্রলিতে।

কুয়েত শহর : সাসসেন্ড হওয়া বিজেপি মুখপাত্রের (BJP Spokesperson) মহম্মদকে নিয়ে মন্তব্যের জের। বিশ্বের একাধিক মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে প্রতিবাদ। তাক থেকে ভারতীয় পণ্য নামিয়ে দিল কুয়েতের সুপারমার্কেট (Kuwait Super Market)। অন্যদিকে, এই বিতর্কের আবহে মধ্য-প্রাচ্যের দেশ হিসবে ভারতীয় দূতকে (Indian Ambassador) ডেকে পাঠাল ইরান। 

"Islamophobic"- মন্তব্যের প্রতিবাদে অল-আর্দিয়া কো-অপারেটিভ সোসাইটির কর্মীরা ভারতীয় চা স্তূপ করে রাখেন ট্রলিতে। নরেন্দ্র মোদির দলের একজন মুখপাত্রের মন্তব্যকে একযোগে ধিক্কার জানিয়েছে সৌদি আরব, কাতার ও এই এলাকার অন্যান্য দেশগুলি।

এর পাশাপাশি প্রতিবাদ জানায় কাইরোর অল আজহার বিশ্ববিদ্যালয়। কুয়েত শহরের বাইরে সুপার মার্কেটে চালের বস্তা, মশলা ও মরিচের তাকগুলো প্লাস্টিকের চাদরে ঢেকে ফেলা হয়। আরবিতে লেখা: "আমরা ভারতীয় পণ্য সরিয়ে দিয়েছি"।

সংবাদ সংস্থা এএফপি-কে স্টোরের সিইও নাসির অল মুতাইরি জানান, কুয়েতি মুসলিম হিসেবে আমরা মহম্মদের অপমান সহ্য করব না। চেনের এক আধিকারিক জানিয়েছেন, সংস্থার সর্বত্র বয়কটের বিষয়ে ভাবনা চিন্তা করা হয়েছে।

সম্প্রতি বিজেপির সাসপেন্ড হওয়া মুখপাত্র নূপুর শর্মার মহম্মদের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক নিয়ে মন্তব্যে বিতর্ক ছড়ায়। গত সপ্তাহে একটি টেলিভিশন চ্যানেলে তাঁর এই মন্তব্যের পর অশান্তি শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে বিজেপির মুখপাত্রকে গ্রেপ্তারির দাবি ওঠে। এদিকে এই ইস্যুতে অন্যান্য মুসলিম রাষ্ট্র ক্ষোভ ছড়ায়। এই পরিস্থিতিতে চাপে পড়ে বিজেপি নূপুর শর্মাকে সাসপেন্ড করে। তাঁর বক্তব্য দলীয় অবস্থানের বিরুদ্ধে বলে গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়। এদিকে নূপুর বলেন, যদি আমার মন্তব্য কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করে থাকে, তাহলে আমি নিঃশর্তে আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। 

এদিকে "Islamophobic"-মন্তব্যের জন্য ভারত যাতে ক্ষমা চাই, সেই দাবি জানায় কাতার। কাতার ও কুয়েতের পথ অনুসরণ করে ইরানও সে দেশে থাকা ভারতীয় দূতকে ডেকে পাঠায়।

 

সেরা শিরোনাম

US-Israel Relations: ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হতে চান ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্টের মন্তব্যে শোরগোল, মিডটার্মে পরাজয় আঁচ করেই কি?
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হতে চান ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্টের মন্তব্যে শোরগোল, মিডটার্মে পরাজয় আঁচ করেই কি?
Karl Bushby Adventure: হেঁটে বিশ্বভ্রমণ, সাঁতরে পার সাগর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন রোমাঞ্চপ্রেমী কার্ল বুশবি
হেঁটে বিশ্বভ্রমণ, সাঁতরে পার সাগর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন রোমাঞ্চপ্রেমী কার্ল বুশবি
Plane Crash: ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget