এক্সপ্লোর

করোনা আতঙ্কের মধ্যেই চীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হোটেল, ধ্বংসস্তূপে আটকে অন্তত ৭০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব।

ফুজিয়ান: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দিশেহারা অবস্থা চীনের। শুধু উহানই নয়, গোটা দেশেই যেভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে তাতে চীন সরকারের দুঃশ্চিন্তা আরও বাড়ছে। হাজার হাজার মৃত্যু। রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে চীনের প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে আক্রান্ত নয় এমন মানুষদের নিরাপদে নিয়ে যেতে। ফুজিয়ান প্রদেশেও একই বন্দোবস্ত করা হয়েছিল। নোভেল করোনা থেকে বাঁচতে শতাধিক মানুষকে একটি হোটেল এনে রাখা হয়েছিল। সেই হোটেল ভেঙে পড়ে আরও বিপাকে প্রশাসন। চীনের সরকারি সংবাদপত্র পিপলস ডেইলি-তে প্রকাশিত সংবাদ অনুযায়ী ৩৪ জনকে উদ্ধার করা হলেও এখনও ধ্বংসস্তূপে আটকে অন্তত ৭০ জন।

চীনা পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী ৮০টি ঘর বিশিষ্ট এই হোটেলটি ২০১৮ সালে চালু হয়। করোনাভাইরাস আতঙ্কের মধ্যে এই হোটেলটিকে ‘নিরাপদ আশ্রয়’ হিসেবেই ব্যবহার করা হয়। তবে তা হঠাৎ ভেঙে পড়ায় সমস্যা আরও বাড়ে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেলটি ভেঙে পড়ে। উদ্ধার কাজে নেমে ২ ঘণ্টার মধ্যে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, ফুজিয়ান প্রদেশের প্রশাসন জানিয়েছে সেখানে এখনও পর্যন্ত ২৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত। দশ হাজারের ওপর মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও খবর।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশেও দ্রুত ছড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস। মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। এর মধ্যে শুধুমাত্র চিনেই মৃতের সংখ্যা ৩ হাজার ৯৭। চিন ছাড়িয়ে আরও ৯৭টি দেশে ছড়িয়ে পড়েছে নোভেল করোনাভাইরাস। বিশ্ব জুড়ে আক্রান্ত এক লক্ষেরও বেশি। চিন ছাড়া সবথেকে খারাপ পরিস্থিতি ইরান, ইতালি এবং দক্ষিণ কোরিয়ায়। প্রাণঘাতী করোনার আক্রমণে ইতালিতে মৃত্যু হয়েছে ২৩৩ জনের। ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫। দক্ষিণ কোরিয়ায় চিনা ভাইরাসের হানায় মারা গিয়েছেন ৪৪ জন। প্রতিদিন নতুন নতুন দেশে ছড়াচ্ছে নোভেল করোনাভাইরাস। ভারতের দক্ষিণে অবস্থিত মালদ্বীপেও ২ করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।

সেরা শিরোনাম

Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget