এক্সপ্লোর

Russia Ukraine Crisis: "তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পরমাণু অস্ত্র দিয়ে", পরোক্ষে হুঁশিয়ারি রাশিয়ার বিদেশমন্ত্রীর

Russia Ukraine War : এদিকে ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে মূল্য চোকাতে হবে, হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন...

মস্কো : এবার পরোক্ষে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী (Russia Foreign Minister) সার্জেই লাভরভ। বললেন, "তৃতীয় বিশ্বযুদ্ধ (Third World War) হলে তা হবে পরমাণু অস্ত্র দিয়ে। যার পরিণাম হবে ভয়ঙ্কর।" সংবাদ সংস্থা RIA সূত্রের খবর।

পুতিন পূর্ণ মাত্রায় ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পর সেই দেই ছেড়ে পালিয়েছে প্রায় ৫০ হাজার ইউক্রেনিয়ান। যদিও নাগাড়ে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনে হামলার এক সপ্তাহ পর বুধবার রাশিয়া দাবি করে, অন্যতম বড় শহর খারসনের দখল নিয়েছে তাদের সশস্ত্র বাহিনী। এদিকে যুদ্ধের তীব্রতা যত বাড়ছে, তত পশ্চিমের দেশগুলি রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে। কিন্তু, তাতেও থামার লক্ষণ নেই রাশিয়ার। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখা গেছে, খারকিভ শহরে একাধিক বহুতল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

যুদ্ধ বিধ্বস্ত দেশে ক্রমশই বাড়ছে সাধারণ মানুষের বিপদ। রাশিয়ার বিরুদ্ধে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার অভিযোগ এনেছে ইউক্রেন। একাধিক এলাকায় ক্লাস্টার বোমা হামলার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলার জন্য রাশিয়াকে মূল্য চোকাতে হবে।

মঙ্গলবারই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে পরপর হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। একের পর এক বোমার আঘাতে ধূলিসাৎ হয়ে গিয়েছে একাধিক বহুতল। গোটা ঘটনাটিতে আতঙ্কবাদী হামলার সঙ্গে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

বুধবারও বারবার হামলা চলেছে খারকিভে। আলোচনা মাধ্য়মে সমস্যা সমাধানের পথ এখনও বেরোয়নি। তার মধ্যেই দিনরাত ইউক্রেনের শহরগুলিতে শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ। এই পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেন বলেন, পুতিন ভেবেছিলেন, তিনি সহজেই ইউক্রেন দখল করতে পারবেন এবং সারা বিশ্ব চুপ করে বসে থাকবে। কিন্তু তাঁকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয়েছে, যা তিনি ভাবতেই পারেননি। তাঁকে ইউক্রেনের মানুষের মুখোমুখি হতে হচ্ছে।’  

আমেরিকার এই সক্রিয়তায় রাশিয়ার গোঁসা ধরা পড়েছে। আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকারে রুশ বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, "ইউক্রেনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। কিন্তু কিভ ঝুঁকে আছে ওয়াশিংটনের দিকে।" পারস্পরিক এই হুঁশিয়ারির মধ্যে বিশ্বজুড়ে আতঙ্ক বাড়ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget