এক্সপ্লোর

Russia Ukraine War: এখনই যুদ্ধ বন্ধ নয়? রাশিয়া-ইউক্রেনের তৃতীয় রাউন্ডের শান্তি বৈঠকও নিষ্ফল

Ukraine Russia Conflict: সংঘর্ষের মধ্যে করিডর তৈরি করে কীভাবে যুদ্ধবিধ্বস্ত শহর থেকে নাগরিকদের বের করা যায়, তা নিয়ে কিছুটা ইতিবাচক আলোচনা হয়েছে।  

কলকাতা: রাশিয়া ও ইউক্রেনের তৃতীয় রাউন্ডের শান্তি বৈঠকও নিষ্ফল।  সূত্রের খবর, দু’পক্ষ সোমবার বেলারুশে বৈঠকে বসলেও তার থেকে সংঘর্ষ থামানোর কোনও রফাসূত্র বেরোয়নি। ইউক্রেনের প্রতিনিধিদলের এক সদস্য জানান, সংঘর্ষের মধ্যে করিডর তৈরি করে কীভাবে যুদ্ধবিধ্বস্ত শহর থেকে নাগরিকদের বের করা যায়, তা নিয়ে কিছুটা ইতিবাচক আলোচনা হয়েছে।  তবে সংঘর্ষবিরতি ও নিরাপত্তার গ্যারান্টি নিয়ে আলোচনায় অগ্রগতি হয়নি।   

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) কবে থামবে? দিশা মিলল না বেলারুশের (Belarus) বৈঠকে। ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পরে রাশিয়ার প্রতিক্রিয়া, প্রত্যাশা পূরণ হয়নি! তবে ইউক্রেনের দাবি, আলোচনা ইতিবাচক! গতকাল ফোনে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সংঘাত মেটাতে ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) যাতে সরাসরি ভলদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন, সেই অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

প্রায় ২ সপ্তাহ হতে চলল, ইউক্রেনে আক্রমণ থামাচ্ছে না রাশিয়া। ইউক্রেনের খারকিভ, মারিওপোল, মাইকোলেভ, লুহানস্ক, নিকোলেভের মতো শহরগুলি কার্যত ধ্বংসস্তূপে পরিণত। এত মৃত্যু, এত ক্ষয়ক্ষতি, বিশ্বজোড়া চাপানউতোর, যুদ্ধ বন্ধ করার আবেদন, কিন্তু এখনও অবধি রাশিয়ার নমনীয় হওয়ার লক্ষ্মণ দেখা যাচ্ছে না।                                       

এরইমধ্যে আজ ব্রিটেনের হাউস অফ কমন্সে ভিডিও-বক্তৃতা করার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদোমির জেলেনস্কির। অন্যদিকে, রাশিয়া ইউক্রেনের ১৩ দিনের সংঘর্ষে প্রায় ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক শহর। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলা মুহূর্মুহূ আছড়ে পড়ছে বিভিন্ন শহরে।  এরইমধ্যে পাল্টা আঘাতের দাবি করেছে ইউক্রেন।  তাদের দাবি, কিভের আকাশে রাশিয়ার একটি বিমানকে তারা ধ্বংস করেছে।     

আরও পড়ুন, পড়ুয়াদের জন্য সুমিতে সেফ করিডর করা হয়নি, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বলল ভারত

এদিকে, ইউক্রেনে আজ সকালে ফের সংঘর্ষবিরতি ঘোষণা করল রাশিয়া।  মস্কো জানিয়েছে, কোন রাস্তা দিয়ে তারা নাগরিকদের সরিয়ে নেবে, তা তারা ঠিক করতে পারে। এর আগে সংঘর্ষবিরতি ঘোষণার পরও তা লঙ্ঘনের একাধিকবার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে।  সেইসঙ্গে শুধুমাত্র রাশিয়ার সীমান্ত পথই সংঘর্ষবিরতিতে খোলা রাখা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতেই রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার প্রতিনিধি জানান, যুদ্ধবিধ্বস্ত শহর থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া ও বিভিন্ন সাহায্য পৌঁছোনোর জন্য আজ সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়েছে। 

 

 

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget