এক্সপ্লোর

Viral News: ভিডিয়ো কলে বসের প্রবল চিৎকার ! মিটিং চলাকালীন দমবন্ধ হয়ে এল, হাসপাতালে ছুটতে হল কর্মীকে

Bengaluru Techie Hospitalised : সেই কর্মী তাঁর প্রাক্তন অফিসের বসকে 'শয়তান স্বয়ং' বলে বর্ণনা করেছেন এবং তিনি এও লেখেন যে সেই সিইওর কোনও ন্যূনতম টেকনিক্যাল জ্ঞান নেই।

বেঙ্গালুরু: কাজের জন্য একটি ভিডিয়ো কল চলছিল অফিসে আর সেই কল চলাকালীনই এক কর্মী দমবন্ধ হয়ে ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। পরে তিনি জানান যে সেই ভিডিয়ো কলে তাঁর অফিসেরে সিইও (Viral News) তাঁকে তীব্র চিৎকার করে আক্রমণ করছিলেন, নানাভাবে হেনস্থা করছিলেন, আর সেই সময়েই তাঁর শ্বাসরোধ হয়ে আসে। অজ্ঞান হয়ে যান সেই কর্মী। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর এক টেক-কর্মীর (Bengaluru Techie Hospitalised) সঙ্গে। তাঁর মা তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে।

সাত মাস ধরে কর্মক্ষেত্রে নিরলস হয়রানির পরে এই ঘটনাটি ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেমে মানসিক স্বাস্থ্য এবং নির্যাতন নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনার পরে একটি রেডিট পোস্ট করেন সেই কর্মী এবং সেখানে তিনি লেখেন, 'আমি ঠিকমত শ্বাস নিতেই পারছিলাম না সত্যি। আমার বুকের পাঁজর যেন সংকুচিত হয়ে আসছিল। আমার দমবন্ধ লাগছিল, আর তাই সেই চেয়ারেই আমি অজ্ঞান হয়ে ঢলে পড়ি। ভগবান সহায় ছিলেন যে আমার মা সেই চিৎকার শুনতে পেরেছিলেন পাশের ঘর থেকে আর সেই সময় আমার কাছে ছুটে আসেন এবং এই অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।'

সেই কর্মী তাঁর প্রাক্তন অফিসের বসকে 'শয়তান স্বয়ং' বলে বর্ণনা করেছেন এবং তিনি এও লেখেন যে সেই সিইওর কোনও ন্যূনতম টেকনিক্যাল জ্ঞান নেই, কিন্তু তিনি নিজেকে একজন স্বঘোষিত ডেটা সায়েন্স বিশেষজ্ঞ হিসেবে দেখাতে চান। তাঁর কথায় সেই সিইও নিজে সবসময় অবাস্তব সব ডেডলাইন দিতেন, তাঁর ইচ্ছেমত প্রজেক্টের প্রয়োজনীয়তা বদলে দিতেন আর তাঁর ভ্রান্ত ধারণা যখন বাস্তবের সঙ্গে মিলত না তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন।

২০২৪ সালে বেঙ্গালুরুর একটি ইভেন্ট ডিসকভারি স্টার্টআপে যোগ দিয়েছিলেন সেই জুনিয়র ডেটা সায়েন্টিস্ট কর্মী। কিন্তু সেখানে তাঁর উপরে মানসিক নির্যাতন চলেছে, কর্মীদের উপর প্রায়ই সেই সিইও চিৎকার করতেন, অবাস্তব ডেডলাইন দিতেন কাজের জন্য। প্রতিদিন তাঁকে প্রতি মিনিটের কাজের বিবরণ জানাতে হত, যদি কাজের ব্যাখ্যায় কোনও ভুল না থাকত বা তিনি কিছু বুঝতে পারতেন না, তাহলেই তিনি চিৎকার করা শুরু করতেন, এমনটাই লিখেছেন সেই কর্মী। দিনে ১২-১৪ ঘণ্টা কাজ করেও সপ্তাহান্তেও কাজ করে, সেই কর্মীর কমিটমেন্টের কোনও মূল্য দেওয়া হত না। জানা গিয়েছে এই অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনার এক সপ্তাহ আগেই তিনি সংস্থায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget