এক্সপ্লোর

Celebrities Election Reaction: আশা জাগিয়েও নক্ষত্রপতন

তারকা প্রার্থীরা

1/7
রুপোলি পর্দার কমফোর্ট জোন ছেড়ে ভোটের ময়দানে সদ্য পা দিয়েছেন তাঁরা। সহকর্মীরা জয়ের হাসি হাসলেও পরাজিত হলেন অনেকেই। তবে পরাজয়ের পরেও কারও গলায় সৌজন্যের সুর শোনা গেল, কেউ দিলেন আশ্বাসও। কী বলছেন নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীরা?

2/7
দলবদলের জন্য চিরকালই চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন তিনি। বিজেপির হয়ে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে নির্বাচনী লড়াইে হেরে গিয়েছেন রুদ্রনীল। এরপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী প্রার্থীকে শুভেচ্ছা জানান তিনি। সেইসঙ্গে বন্ধু রাজ চক্রবর্তী ও কাঞ্চনকেও শুভেচ্ছা জানান। রুদ্রনীলের সেই পোস্টে কমেন্টের বন্যা। অনেকেই তাঁকে কটাক্ষ করেন 'আবার কোন দলে যাবেন' এমন প্রশ্ন করে। রুদ্র অবশ্য সেসবের কোনও উত্তর দেননি। কেবল সুস্থ ও হিংসামুক্ত বাংলারই কামনা করেছেন তিনি।

3/7
লড়াইটা কেবল দুই দলের ছিল না, ছিল নব্য বনাম পুরাতনের। একদিকে তৃণমূলের দুঁদে রাজনৈতিক নেতা পার্থ চট্টোপাধ্যায়, অন্যদিকে সদ্য রাজনীতিতে আসা রুপোলি পর্দার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নির্বাচনে বেশ কাছে বেশ বড় ব্যবধানে পরাজয় হয়েছে তাঁর। কিন্তু বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভুললেন না রাজনৈতিক সৌজন্য। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জয়ী দলকে শুভেচ্ছা জানালেন তিনি। ট্যুইট করে বিজেপি প্রার্থী লিখেছিলেন, 'যাঁরা আমায় এতদিন ভালোবেসেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। এই নির্বাচনের অংশ হতে পেরে আমি ধন্য। আমার কাছে এই পুরো যাত্রাটা শিক্ষণীয় ছিল। দিদি আর সমস্ত তৃণমূল প্রার্থীকে আমার শুভেচ্ছা। আশা করি সবাই সমাজের ভালোর জন্যই কাজ করবেন।' এই ট্যুইটটি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেন তিনি।

4/7
সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী। তাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই। অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হয়েছেন তিনি। যদিও নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলকে শুভেচ্ছা জানান তিনি। তাঁর পোস্টে 'দিদি ও দিদি' লিখে বিজেপিকে প্রচ্ছন্ন খোঁচা দিতেও ছাড়েননি তিনি।

5/7
প্রতিপক্ষ রত্না বন্দ্যোপাধ্যায়। ব্যবধান প্রায় ৩৭ হাজার। বেহালা পূর্বে পরাজিত বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার। ফল ঘোষণার পর্র দিন ট্যুইটারে জানালেন নিজের প্রতিক্রিয়া। শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সদস্যদের। পায়েল লিখেছেন, 'তৃণমূল কংগ্রেস আর দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) পশ্চিমবঙ্গ নির্বাচনে জয়লাভ করার জন্য  শুভেচ্ছা। গত কয়েক মাস বেহালা পূর্বের মানুষ আমায় যতটা ভালোবাসা দিয়েছেন আমার মনে থাকবে। এই নির্বাচনে তাঁদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। এটা আমার শেষ নয়, শুরু। আমি এই পথেই এগিয়ে যাব।'

6/7
বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে পরাজিত হয়েও বাঁকুড়ার মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সায়ন্তিকা। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, 'সুখে দুঃখে বাঁকুড়ার মানুষদের পাশে থাকব।

7/7
টালিগঞ্জ কেন্দ্রে অরূপ বিশ্বাসের কাছে পরাজিত হয়েছেন বাবুল সুপ্রিয়। কেবল বিনোদন নয়, রাজনীতির মঞ্চেও পা জমিয়েছেন তিনি। হেরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বারবার ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন তিনি। যদিও জয়ী প্রার্থী বা দলের সঙ্গে কোনও সৌজন্য বিনিময় দেখা যায়নি তাঁর সামাজিক দেওয়ালে।

আরও জানুন নির্বাচন ২০২৬

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget