এক্সপ্লোর

Lata Mangeshkar Record: ২০ ভাষায় ৩০ হাজারের বেশি গান, লতা মঙ্গেশকরের কণ্ঠে কখনও চোখে জল আসে তো কখনও মুখে হাসি

ফাইল ছবি

1/10
ভারতরত্ন লতা মঙ্গেশকর হলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং সম্মানিত গায়িকা যাঁর ছয় দশকের কার্যকাল সাফল্যে পরিপূর্ণ। লতা মঙ্গেশকরের কণ্ঠ ছয় দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতকে মাতিয়ে রেখেছে। ভারতের 'কোকিল' লতা মঙ্গেশকর ২০টি ভাষায় প্রায় ৩০ হাজার গান গেয়েছেন।

2/10
লতা মঙ্গেশকরের কণ্ঠ শুনে কখনও কারও চোখে জল আসে, আবার কখনও সীমান্তে দাঁড়ানো সৈন্যরা ভরসা পান। লতা মঙ্গেশকর এখনও একা, তিনি নিজেকে সম্পূর্ণরূপে সঙ্গীতে নিয়োজিত করেছেন। তিনি ভারতীয় চলচ্চিত্রে নেপথ্য গায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর বোন আশা ভোঁসলের পাশাপাশি, লতাজির অনেক বড় অবদান রয়েছে সিনেমার গানে।

3/10
কুমারী লতা দীনানাথ মঙ্গেশকর ২৮ সেপ্টেম্বর ১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা দীননাথ মঙ্গেশকর একজন দক্ষ থিয়েটারের গায়ক ছিলেন। লতার পাঁচ বছর বয়সে বাবার কাছেই গান শেখার হাতেখড়ি। তাঁর বোন আশা, ঊষা ও মীনাও তাঁর কাছে শিখতেন। লতা অমন আলি খান সাহেব এবং পরে অমানত খানের কাছেও পড়াশোনা করেছেন।

4/10
লতা মঙ্গেশকর সর্বদা ঈশ্বরের সুরেলা কণ্ঠস্বর, প্রাণবন্ত অভিব্যক্তি দ্রুত বোঝানোর অবিশ্বাস্য ক্ষমতার উদাহরণ। এসব বৈশিষ্ট্যের কারণেই তাঁর এই প্রতিভা খুব তাড়াতাড়ি স্বীকৃতি পায়।

5/10
পাঁচ বছর বয়সে তিনি প্রথম নাটকে অভিনয়ের সুযোগ পান। শুরুটা নিশ্চয়ই অভিনয় দিয়ে, কিন্তু তাঁর আগ্রহ ছিল শুধু গানে।

6/10
১৯৪২ সালে তাঁর বাবা মারা যান। এই সময়ে তাঁর বয়স ছিল মাত্র ১৩। নবযুগ চিত্রপট ফিল্ম কোম্পানির মালিক এবং তাঁর বাবার বন্ধু মাস্টার বিনায়ক (বিনায়ক দামোদর কর্ণাটকি) তাঁর পরিবারের যত্ন নেন এবং লতা মঙ্গেশকরকে একজন গায়িকা ও অভিনেত্রী হতে সাহায্য করেন।

7/10
লতাজিকে নিজের জায়গা করে নিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। পাতলা কণ্ঠের কারণে অনেক সঙ্গীত পরিচালক প্রথমে তাঁকে কাজ দিতে রাজি হননি। তাঁকে সেই সময়ের বিখ্যাত নেপথ্য গায়িকা নূরজাহার সঙ্গে তুলনা করা হয়। কিন্তু ধীরে ধীরে তিনি নিজের আবেগ এবং মেধার জোরে কাজ পেতে শুরু করেন। লতা মঙ্গেশকরের আশ্চর্যজনক সাফল্য তাঁকে ফিল্ম জগতের সবচেয়ে শক্তিশালী মহিলা করে তোলে।

8/10
সর্বোচ্চ সংখ্যক গান রেকর্ড করার কৃতিত্বও রয়েছে গায়িকার। চলচ্চিত্রের গান ছাড়াও তিনি নন-ফিল্মি গানও গেয়েছেন। ১৯৪৫ সালে, ওস্তাদ গোলাম হায়দার লতাকে তাঁর আসন্ন চলচ্চিত্রের জন্য একটি প্রযোজকের স্টুডিওতে নিয়ে যান যেখানে কামিনী কৌশল প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। তাঁরা চেয়েছিলেন লতা সেই ছবিতে প্লেব্যাক করুন। কিন্তু তা হয়নি।

9/10
১৯৪৭ সালে, বসন্ত জোগলেকার লতাকে তাঁর 'আপকি সেবা মে' ছবিতে গান গাওয়ার সুযোগ দেন। এই ছবির গান নিয়ে তুমুল আলোচিত হন লতা। এর পরে, লতা 'মজবুর' ছবির 'অংরেজি ছোরা চলা গয়া' এবং 'দিল মেরা তোড়া হায় মুঝে কহি কা না ছোড়া তেরে পেয়ার নে'-এর মতো গান গেয়ে নিজেকে প্রমাণ করেছিলেন।

10/10
এরপরেও লতা মঙ্গেশকর সেই বিশেষ হিট গানের খোঁজে ছিলেন। ১৯৪৯ সালে 'মহল' ছবির 'আয়েগা আনেওয়ালা' গানে সেই সুযোগ পান লতা। এই গানটি সেই সময়ের সবচেয়ে সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী মধুবালার উপর চিত্রায়িত হয়। ছবিটি বিশাল সাফল্য লাভ করে এবং লতা ও মধুবালা উভয়ের জন্যই এটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি লতা মঙ্গেশকরকে।

আরও জানুন বিনোদনের

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget