এক্সপ্লোর

Tiangong Space Station: পৃথিবীর বাইরেও টান পড়বে না পেটে! মহাকাশে ফসল ফলিয়ে নজির চিনের

China Grown Vegetables in Space: পৃথিবীর বাইরে শাক-সবজির চাষ। নজির গড়ল চিন।

China Grown Vegetables in Space: পৃথিবীর বাইরে শাক-সবজির চাষ। নজির গড়ল চিন।

ফ্রিপিক

1/12
পৃথিবীর বাইরে এবার ফসল ফলিয়ে নজির চিনের। তিয়াংগং স্পেস স্টেশনে ফসল ফলিয়েছে তারা। সেই নিয়ে শোরগোল বিজ্ঞানীদের মধ্যে।
পৃথিবীর বাইরে এবার ফসল ফলিয়ে নজির চিনের। তিয়াংগং স্পেস স্টেশনে ফসল ফলিয়েছে তারা। সেই নিয়ে শোরগোল বিজ্ঞানীদের মধ্যে।
2/12
চায়না ন্যাশনাল স্পেস স্টেশন জানিয়েছে, পৃথিবীর কক্ষপথে নিজেদের স্পেস স্টেশনে পেঁয়াজ, লেটুস এবং টমেটো ফলিয়েছে তারা। জুন মাসে লেটুসের বীজ বোনা হয়েছিল। অগাস্ট মাসে বীজ বোনা হয় চেরি টমেটো এবং সবুজ পেঁয়াজের। তা থেকেই ফসল ফলেছে।

3/12
চিনা বিজ্ঞানী ইয়াং রেনজি জানিয়েছেন, আগামী দিনে দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের ক্ষেত্রে এই পদক্ষেপ কার্যকরী হতে পারে। পৃথিবীর বাইরে মহাকাশচারীদের খাদ্যের জোগানেও যেমন ঘাটতি দেখা দেবে না, তেমনই অক্সিজেনের জোগানও মিলবে।

4/12
চিনের নিজস্ব স্পেস স্টেশন, তিয়াংগং পৃথিবীর চারিদিকে চক্কর কেটে চলেছে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে এর অবস্থান সমান্তরাল, ৩৪০ থেকে ৪৫০ কিলোমিটার উচ্চতায়।
চিনের নিজস্ব স্পেস স্টেশন, তিয়াংগং পৃথিবীর চারিদিকে চক্কর কেটে চলেছে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে এর অবস্থান সমান্তরাল, ৩৪০ থেকে ৪৫০ কিলোমিটার উচ্চতায়।
5/12
চাইনিজ ম্যানড স্পেস এজেন্সি (CMSA) তিয়াংগং স্পেস স্টেশনটির নির্মাতা, বাংলায় তর্জমা করলে অর্থ হয় ‘স্বর্গীয় প্রাসাদ’। পৃথিবীর কক্ষপথের নীচের অংশে অবস্থান করছে সেটি।
চাইনিজ ম্যানড স্পেস এজেন্সি (CMSA) তিয়াংগং স্পেস স্টেশনটির নির্মাতা, বাংলায় তর্জমা করলে অর্থ হয় ‘স্বর্গীয় প্রাসাদ’। পৃথিবীর কক্ষপথের নীচের অংশে অবস্থান করছে সেটি।
6/12
মোট তিনটি মডিউল নিয়ে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে তিয়াংগং স্পেস স্টেশনটি গড়ে ওঠে। ২০২১ সালের ২৮ এপ্রিল প্রথম মডিউল তিয়ানহে, ২০২২ সালের ২৪ জুলাই দ্বিতীয় মডিউল ওয়েনতিয়ান এবং ২০২২ সালের ৩১ অক্টোবর তৃতীয় মডিউল মেংতিয়ানটি পাঠানো হয়।

7/12
২০২১ সালের ১৬ জুন প্রথম বার চিনা নভোশ্চররা স্পেস স্টেশন শেংঝৌতে পদার্পণ করেন। সেই সময় শুধুমাত্র তিয়ানহে মডিউলটি পৃথিবীর কক্ষপথে অবস্থান করছিল। সেখানে ৯০ দিন কাটান চিনা নভোশ্চরেরা।
২০২১ সালের ১৬ জুন প্রথম বার চিনা নভোশ্চররা স্পেস স্টেশন শেংঝৌতে পদার্পণ করেন। সেই সময় শুধুমাত্র তিয়ানহে মডিউলটি পৃথিবীর কক্ষপথে অবস্থান করছিল। সেখানে ৯০ দিন কাটান চিনা নভোশ্চরেরা।
8/12
CMSA-কে কোনও সময়ই খালি রাখার পক্ষপাতী নয় চিন। কমপক্ষে তিন জন নভোশ্চারীকে, কম করে একদশক করে সেখানে রাখার পক্ষে তারা। সেখানে লাগাতার গবেষণা চালাচ্ছে চিন এবং অন্য দেশগুলিও।
CMSA-কে কোনও সময়ই খালি রাখার পক্ষপাতী নয় চিন। কমপক্ষে তিন জন নভোশ্চারীকে, কম করে একদশক করে সেখানে রাখার পক্ষে তারা। সেখানে লাগাতার গবেষণা চালাচ্ছে চিন এবং অন্য দেশগুলিও।
9/12
আন্তর্জাতিক স্পেস স্টেশনর অন্তর্ভুক্ত নয় চিন। মূলত আমেরিকার আপত্তিতেই ওই প্রকল্পে তারা যোগদান করতে পারেনি। কারণ আমেরিকার আশঙ্কা, পিপলস লিবারেশন আর্মির তরফে সেখানে ‘বিপজ্জনক’ গবেষণা চালানো হতে পারে।
আন্তর্জাতিক স্পেস স্টেশনর অন্তর্ভুক্ত নয় চিন। মূলত আমেরিকার আপত্তিতেই ওই প্রকল্পে তারা যোগদান করতে পারেনি। কারণ আমেরিকার আশঙ্কা, পিপলস লিবারেশন আর্মির তরফে সেখানে ‘বিপজ্জনক’ গবেষণা চালানো হতে পারে।
10/12
২০১১ সালে আমেরিকার কংগ্রেস আন্তর্জাতিক স্পেস স্টেশনে চিনের যোগদান নিষিদ্ধ করে। অনুমোদন ছাড়া আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-ও কোনও ভাবে চিনা বিজ্ঞানীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়।

11/12
আন্তর্জাতিক স্পেস স্টেশনে তাই যোগদান করেনি চিন। NASA-র সঙ্গে কাজ করার কোনও অভিপ্রায়ও নেই তাদের। তাই মহাকাশ গবেষণায় নিজেদের আলাদা স্পেস স্টেশন গড়ে তুলেছে তারা।
আন্তর্জাতিক স্পেস স্টেশনে তাই যোগদান করেনি চিন। NASA-র সঙ্গে কাজ করার কোনও অভিপ্রায়ও নেই তাদের। তাই মহাকাশ গবেষণায় নিজেদের আলাদা স্পেস স্টেশন গড়ে তুলেছে তারা।
12/12
আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতো আয়তনে অতটাও বড় নয় চিনের স্পেস স্টেশন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে যেখানে ১৬টি মডিউল রয়েছে, চিনের স্পেস স্টেশনে তিনটি মডিউল রয়েছে। ৫৪ ফুট দীর্ঘ তিয়ানহে মডিউলেই ডকিং হাব গড়ে তোলা হয়েছে। এবার সেখানেই অসাধ্য সাধন করল তারা।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story:  মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget