এক্সপ্লোর

Space Science: খালিচোখে দেখা যায় শুধু চাঁদকেই, আসলে পৃথিবীর কি একটিই উপগ্রহ!

Moon: চাঁদই পৃথিবীর একমাত্র উপগ্রহ বলে ছোট থেকে শুনে এসেছি আমরা। কিন্তু একা চাঁদই কি প্রদক্ষিণ করে পৃথিবীকে! উত্তর জটিল।

ছবি: পিক্সাবে।

1/13
কারও একাধিক, কারও এক, কারও আবার শূন্য। উপগ্রহের সংখ্যার নিরিখেই সৌরজগতের গ্রহগুলির পৃথক ক্রমাঙ্ক তৈরি করা সম্ভব। তবে এর মধ্যে চাঁদই সবচেয়ে জনপ্রিয়। সেখানে প্রাণধারণের সম্ভাবনাও গবেষণার পর্যায়ে রয়েছে।

2/13
চাঁদের থেকে অনুপ্রাণিত হয়েই একের পর এক কৃত্রিম উপগ্রহ তৈরি হয়েছে পৃথিবীর বুকে। মহাশূন্যে চক্কর কেটে গবেষণার কাজে লিপ্ত সেগুলি। একেবারে ছোট্টবেলার বিজ্ঞানের বই থেকে আজ পর্যন্ত পৃথিবীর একটিই উপগ্রহ বলে জেনে এসেছি আমরা, অনবরত যা পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে।

3/13
কিন্তু পৃথিবীকে কি শুধুমাত্র একা চাঁদই প্রদক্ষিণ করে চলেছে? নাকি হিসেব নিকেশের বাইরে কিছু থেকে গিয়েছে? বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্র যত উন্নত হয়েছে, ততই বেশি করে উঠে এসেছে এই প্রশ্ন।

4/13
বিজ্ঞানীদের দাবি, একেবারে নিরেট, ভরযুক্ত এবং স্থায়ী বলতে চাঁদই পৃথিবীর একমাত্র উপগ্রহ। তবে তবে মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে পৃথিবীকে চারিদিক থেকে প্রদক্ষিণ করছে একাধিক মহাজাগতিক বস্তু, যাঁর মধ্যে রয়েছে প্রায় পৃথিবীর সমতুল্য বস্তু, আবার ধুলোর মেঘও।

5/13
পৃথিবীকে প্রদক্ষিণ করে এই বস্তুগুলিও। তাই প্রযুক্তিগত ভাবে তাদের ক্ষণস্থায়ী উপগ্রহ বলা চলে। ক্ষুদ্র চাঁদ বা ভুতুড়ে চাঁদও বলেন অনেকে। কিন্তু এমন ক্ষুদ্র চাঁদের সংখ্যা ঠিক কত, এক না একাধিক, সংখ্যার ওঠাপড়াই বা কত বার হয়েছে, সে সবের হিসেব বেশ জটিল।

6/13
তবে বিজ্ঞানীদের মতে, একেবারে গোড়ার দিকে, প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবীর আদৌ কোনও উপগ্রহ ছিল না। আজ থেকে প্রায় ৪৪০ কোটি বছর আগে আয়তনে প্রায় মঙ্গলগ্রহের সমান একটি প্রোটোপ্ল্যানেট ‘থিয়া’র সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগে। তাতে পৃথিবীর কিছুটা অংশ মহাকাশে ছিটকে যায়। তা-ই পরবর্তী কালে চাঁদের আকার ধারণ করে বলে ২০২২ সালে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স-এ প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়।

7/13
বিজ্ঞানীদের ধারণা, ওই সময় এমন আরও কিছু উপগ্রহের সৃষ্টি হয়েছিল। তবে সেগুলির মেয়াদ ছিল ক্ষণস্থায়ী। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে কিছু সময় কক্ষপথে আটকে ছিল। পরে ছিটকে যায় মহাশূন্য।

8/13
২০০৬ সালে প্রায় ২০ ফুট চওড়া একটি গ্রহাণু, RH120-র সন্ধান মেলে। প্রায় ১৮ মাস ধরে সেটি পৃথিবীকে প্রদক্ষিণ করছিল। সে-ই প্রথম চাঁদ ছাড়া অন্য কিছুকে পৃথিবীর চারিদিকে ঘুরপাক খেতে দেখা যায়।

9/13
এর পর ২০২০ সালে CD3 নামের ১১.৫ ফুটের একটি মহাজাগতিক প্রস্তরখণ্ড পৃথিবীর চারিদিকে ঘুরপাক খাওয়া বন্ধ করে দেয়। তবে প্রায় তিন বছর ধরে সেটি পৃথিবীকে প্রদক্ষিণ করছিল। সেটি পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্র চাঁদ বলে মনে করেন বিজ্ঞানীরা।

10/13
২০২০ সালেই SO 2020 নামের একটি ক্ষুদ্র চাঁদ চোখে পড়ে বিজ্ঞানীদের। ২০২১-এর শুরুতে সেটিও ছিটকে যায় মহাশূন্যে। পরে যদিও জানা যায়, সেটি মোটেই সৌরজগতে সৃষ্টি কোনও উপগ্রহ নয়, বরম ছয়ের দসকের একটি রকেট বুস্টারের ধ্বংসাবশেষ।

11/13
তার আগে ২০১৫ সালে প্রায় ১৩ ঘণ্টার জন্য পৃথিবীকে প্রদক্ষিণ করতে দেখা যায় আরও একটি বস্তুকে। সেটিও ক্ষণস্থায়ী উপগ্রহ হতে পারে বলে মনে করতে শুরু করেন বিজ্ঞানীরা। পরে যানা যায়, ইউরোপিয়ান স্পেস এজেন্সির একটি টেলিস্কোপ সেটি। ফলে তড়িঘড়ি বিষয়টি সামলে নেওয়া হয়।

12/13
এর বাইরেও, 2010 TK7-এর মতো গ্রহাণুকে পৃথিবীর উপগ্রহ বলে উল্লেখ করা হয়। কারণ সূর্য ও পৃথিবী অথবা পৃথিবী ও চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে সেগুলির অবস্থান ধরা পড়ে। দুই বৃহত্তর কায়ার মাঝে অভিকেন্দ্রিক শক্তির সৃষ্টি হয়, যাকে বলা হয় ল্যাগ্রেজ পয়েন্ট, যা কিনা ক্ষুদ্রবস্তুকে মহাকাশে স্থিতিশীল অবস্থায় রাখে।

13/13
তবে এই ধরনের ক্ষুদ্র উপগ্রহ কখনও চাঁদের মতো পূর্ণতা পায় না। কারণ তার মধ্যে থাকা ধুলো কখনও জমাট বাঁধে না। তাই অভিকেন্দ্রিক শক্তির মধ্যে থেকেও সেগুলি গতিশীল হয়। কখনও ঢোকে, কখনও আবার বেরিয়ে যায়।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget