এক্সপ্লোর

Sri Krishna Nidhivan: প্রতিদিন সন্ধেয় খালি করে দেওয়া হয় বৃন্দাবনের নিধি বন, কী রহস্য মোড়া ?

Nidhivan Mystery : কথিত আছে, নিধি বনের রং মহলে সন্ধেয় ভগবান কৃষ্ণ ও গোপীদের অন্ন দেওয়া হয়, যা সকালে দেখা যায় না

কলকাতা : আজ শ্রীকৃষ্ণর রাসযাত্রা। ভগবান কৃষ্ণের সঙ্গে যুক্ত প্রতিটি স্থানই অলৌকিকতায় পূর্ণ। আজও, বৃন্দাবনের নিধিবনে জনশ্রুতি রয়েছে যে, ভগবান শ্রী কৃষ্ণ এবং রাধা মধ্যরাতের পরে নিধি বনে রাস করেন। এই জঙ্গলে একটি প্রাসাদও রয়েছে, যার নাম রং মহল। আজও রং মহলে মাখন ও চিনি রাখার ঐতিহ্য রয়েছে।

ভগবান কৃষ্ণের অলৌকিকতায় পূর্ণ স্থানগুলির মধ্যে একটি হল- বৃন্দাবনের নিধি বন। বিশ্বাস করা হয় যে, এখানে প্রতি রাতে ভগবান শ্রী কৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করেন। যাঁরা এই রাসলীলা দেখার চেষ্টা করেছেন তাঁরা হয় পাগল হয়ে গেছেন, নয়তো মারা গেছেন। তাই নিধিবন প্রতিদিন সন্ধেয় খালি করে দেওয়া হয়। এমনকী পশু-পাখিও সন্ধের পর এই বন ছেড়ে চলে যায়। কথিত আছে, নিধি বনের রং মহলে সন্ধেয় ভগবান কৃষ্ণ ও গোপীদের অন্ন দেওয়া হয়, যা সকালে দেখা যায় না। এটাও বলা হয় যে, কৃষ্ণ এখানে তাঁর চিহ্ন রেখে যান।

রং মহলের সঙ্গে যুক্ত পুরোহিতের বক্তব্য অনুযায়ী, সন্ধে ৭টায় এখানে চন্দন কাঠের বিছানা সাজানো হয় এবং পাশেই রাখা হয় জলের পাত্র। রাধার জন্য সাজসজ্জার জিনিসপত্র, দাঁত ও পান। সকালে দেখা যায়, পাত্রে জল অবশিষ্ট নেই। পানও পাওয়া যায় না। এখানে তুলসি গাছ জোড়ায় জোড়ায়। কথিত আছে, রাতে রাস হলে এই সব গাছ গোপ-গোপী রূপে আসে।

রং মহলের একটি শোওয়ার ঘরও আছে। শোওয়ার ঘর গোছগাছ করে রাখা হয়। কিন্তু, সকালে শোওয়ার ঘরের দিকে তাকালে মনে হয় রাতে কেউ এই জায়গায় এসেছিল। যে প্রসাদ রাখা হয় তাও গ্রহণ করা হয়। এর পেছনের রহস্য কী তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। প্রায় আড়াই একর জায়গা জুড়ে বিস্তৃত নিধিবন। এখানকার গাছগুলিও অন্যান্য গাছের থেকে আলাদা। বনে থাকা কোনও গাছের কাণ্ড সোজা নয়। প্রতিটি গাছের শাখা-প্রশাখা জড়িয়ে আছে।

ডিসক্লেমার : এবিপি লাইভ এই সম্পর্কিত কোনও সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত তথ্য নিয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।

আরও পড়ুন ; বিশেষ কাউকে মিস করতে পারেন এই রাশির জাতকরা, রবিবার কী আছে আপনার ভাগ্যে ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget