এক্সপ্লোর

Ram Navami 2024 Date: কখন পড়ছে রামনবমীর তিথি, জানেন কি দিনটির ইতিহাস ও তাৎপর্য ?

Ram Navami 2024: রামনবমী পালন করা হয় শুক্লপক্ষে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের নবমী তিথিতে। এই বছর দিনটি পড়েছে বুধবার ১৭ এপ্রিল।

সনাতন ধর্মে বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুর (Lord Vishnu) অবতার হিসেবে পৃথিবীতে এসেছিলেন রাজা দশরথের (King Dasharatha) পুত্র রাম। আর আদর্শ মানুষের প্রতীক হিসেবে পরিচিত মর্যাদা পুরুষোত্তম (Maryada Purushottam) রামের জন্মও নাকি হয়েছিল চৈত্র নবরাত্রির একদম শেষে মা সিদ্ধিদাত্রীর পুজোর দিন। তাই প্রাচীনকাল থেকেই এই দিনটিকে রামনবমী (Ram Navami 2024 হিসেবেও পালন করে আসছেন সনাতন ধর্মের মানুষরা। বিশ্বাস করা হয় এই দিন দুপুরে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন রাম। তাই প্রতিবছর ওই সময়টিতে মন্দিরে গিয়ে রামের পুজো) ও বিভিন্ন ধরনের নিয়ম পালন করেন ভক্তরা। উপবাস রেখে ভগবান হিসেবে রামকে পুজো করার সঙ্গে সঙ্গে তাঁর আশীর্বাদ প্রার্থনাও করেন।  

ভারতের পাশাপাশি রামনবমী হিন্দুরা পালন করেন নেপাল, বাংলাদেশ, উত্তর আমেরিকা ও ইউরোপে। আসুন জেনে নিন এবছর রামনবমীর পুজো কখন কোন তিথিতে হবে আর কী বা এর তাৎপর্য।

রামনবমীর তারিখ ও ইতিহাস

রামনবমী পালন করা হয় শুক্লপক্ষে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের নবমী তিথিতে। এই বছর দিনটি পড়েছে বুধবার ১৭ এপ্রিল। সেই উপলক্ষে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে সনাতন ধর্মের মানুষরা। গত ২২ জানুয়ারি প্রায় ৫০০ বছর বাদে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার ঘটনা বিষয়টিকে আরও প্রভাবিত করেছে। পৌরাণিক মতে, প্রাচীনকালে রঘুবংশীয় রাজা দশরথের কোনও সন্তান হচ্ছিল না। তাই ঋষি বশিষ্ঠের পরামর্শে তিনি পুত্র কামনা করে একটি যজ্ঞ করেন। যার ফলাফল হিসেবে রানী কৌশল্যা জন্ম দেন রামকে। সুমিত্রার গর্ভে জন্ম হয় শত্রুঘ্ন ও লক্ষণের আর কৈকেয়ীর গর্ভে জন্ম হয় ভরতের। রামকে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে চিহ্নিত করা তাঁর উজ্জ্বল ও আদর্শময় চরিত্র এবং সমগ্র জগতের প্রতি আচরণের জন্য। এই কারণে রামকে মর্যাদা পুরুষোত্তমও বলা হয়।

আরও পড়ুন:

ভারতে এইদিনটি মহাসমারোহে ও অত্যন্ত ভক্তি সহকারে পালন করা হয়। সনাতন ধর্মের অনেক মানুষ তাঁদের বাড়ি যত্ন সহকারে পরিষ্কার করার পাশাপাশি বাড়ির প্রধান দরজা ফুল ও আল্পনা দিয়ে সাজান। কেউ কেউ আবার রামের ছোট মূর্তি নিয়ে এসে তার পুজো করেন। দিনভর উপবাস করার পাশাপাশি রামায়ণ পাঠ করা হয়। যজ্ঞের আয়োজন করার পাশাপাশি রামের ছবি নিয়ে শোভাযাত্রাও বের করা হয়। রামের জন্মস্থান হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের অযোধ্যায় রথে রামের ছবি ও মূর্তি রেখে মহাসমারোহে বিশাল বড় শোভাযাত্রাও বের করা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget