এক্সপ্লোর

Bharatiya Antariksh Station: অন্তরীক্ষে এবার নিজস্ব ঠিকানা ISRO-র, স্পেস স্টেশন গড়ায় মিলল সরকারি অনুমোদন

Science News: ২০৩৫ সালে মধ্যে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন, ভারতীয় অন্তরীক্ষ স্টেশন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ISRO-র।

নয়াদিল্লি: মহাকাশ অভিযানে আত্মনির্ভর হওয়ার পথে ভারত। অন্য দেশের উপর নির্ভরশীল না থেকে, এবার মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন গড়তে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ISRO-র এই পরিকল্পনা. অনুমোদন দিয়েছে। আপাতত প্রাথমিক পর্যায়ের মডিউল তৈরি করবে ISRO, যা আগামী দিনে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন (BAS-1) গড়ার কাজে লাগবে।  এর ফলে গগনযান অভিযানের পথও সুগম হবে আরও। (Bharatiya Antariksh Station)

২০৩৫ সালে মধ্যে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন, ভারতীয় অন্তরীক্ষ স্টেশন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ISRO-র। এর পর, ২০২৪ নাগাদ চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাও রয়েছে। গগনযানের আওতায় মোট আটটি অভিযান চালানো হবে। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এই আটটি অভিযান সেরে ফেলাই লক্ষ্য। আর ওই সময়ের মধ্যেই BAS-1 উৎক্ষেপণও করা হবে। ভূপৃষ্ঠের ৪০০ কিলোমিটার উপরে স্পেস স্টেশনটির নির্মাণ হবে। ওজন হবে ২০ টন ওজনের। প্রাথমিক পর্যায়ে, একটানা ১৫-২০ দিন থেকে গবেষণা করা যাবে। (Science News)

অর্থাৎ আগামী কয়েক বছরে চূড়ান্ত ব্যস্ত থাকবেন ISRO-র বিজ্ঞানীরা। কারণ স্পেস স্টেশন গড়ে তোলার ক্ষেত্রে জিনিসপত্র নিয়ে পৌঁছতে হবে লক্ষ্যে। সব বন্দোবস্ত করতে হবে মহাকাশে, যাতে আগামী দিনে গবেষণার কাজ আরও সহজ হয়। এখনও পর্যন্ত যা খবর মিলেছে, সেই অনুযায়ী, গগনযান অভিযানের জন্য বরাদ্দ বাড়িয়ে ২০ হাজার ১৯৩ কোটি টাকা করা হয়েছে। অতিরিক্ত দেওয়া হবে ১১ হাজার ১৭০ কোটি টাকা। 

চন্দ্রযান, সৌরযান অভিযানে বিপুল সাফল্যের পর মহাকাশ গবেষণায় বিশ্বের তাবড় দেশকে টেক্কা দিচ্ছে ভারত। এতে ISRO-কে সহযোগিতা করছে শিল্পজগৎ, শিক্ষাজগৎ এবং অন্যরাও। ২০২৬ সালের মধ্যে গগনযানের আওতায় চারটি অভিযান সেরে ফেলার লক্ষ্য রয়েছে। এর পর স্পেস স্টেশন তৈরির কাজ শুরু হবে।

ভারতীয় অন্তরীক্ষ স্টেশন মাইক্রোগ্র্যাভিটি নির্ভর বৈজ্ঞানিক গবেষণাকে ত্বরান্বিত করবে। মহাকাশ গবেষণার পরিসর বর্ধিত হলে কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, যুবসমাজকে মহাকাশ গবেষণাকে কর্মক্ষেত্র হিসেবে বেছে নেওয়ায় উৎসাহিত করাও লক্ষ্য। বুধবার চন্দ্রযান-৪ এবং পৃথিবীর যমজ বোন, শুক্রগ্রহ অভিযানেও ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। পৃথিবীর সঙ্গে অনেক মিল শুক্রগ্রহের, জন্মও প্রায় একই সময়ে। তাই বরাবরই শুক্রগ্রহকে ঘিরে আগ্রহ।

আরও পড়ুন: Chandrayaan-4 Mission: এবার চন্দ্রযান-৪ অভিযান, সায় দিল মোদি সরকার, সামনে বড় পরীক্ষা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget