এক্সপ্লোর

Chandrayaan-3: চন্দ্রযানকে 'সঙ্গ দিতে' কক্ষপথে লুনা! চাঁদে ভারত-রাশিয়ার 'যুগলবন্দি'

Chandrayaan-3 Lunar Mission: কক্ষপথে ঘূর্ণন শেষে এবার চন্দ্রযান থেকে বিছিন্ন হতে চলেছে ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞান'।

নয়া দিল্লি: মুন মিশনের (Moon Mission) ক্লাইম্যাক্সে পৌঁছল ভারত (India)। এবার অপেক্ষা চাঁদের মাটি স্পর্শ করা। ২৩ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা রয়েছে চন্দ্রযান-৩ এর। কক্ষপথে ঘূর্ণন শেষে এবার চন্দ্রযান থেকে বিছিন্ন হতে চলেছে ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞান'। এদিকে, চন্দ্রযানের মতো চাঁদের কক্ষপথে পৌঁছেছে রাশিয়ার (Russia) নভোযান লুনা-২৫। ২১ অগাস্ট থেকে ২৩ অগাস্টের মধ্যে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা রয়েছে সেটিরও।     

দুই দেশই সিদ্ধান্ত নিয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে তাঁরা। ওয়াকিবহাল মহলের মত তবে কি চাঁদে ইন্দো-রাশিয়া টক্কর চলছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) জানিয়েছে এ ধরনের কোনও প্রতিযোগিতা নেই। দুই দেশই মহাকাশ বিজ্ঞানের জায়গায় তাঁদের এই পদক্ষেপ নিয়েছে। চাঁদে একটি নতুন 'মিটিং পয়েন্ট' থাকবে দুই দেশেরই। 

১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযানকে। ৫ অগাস্ট সুষ্ঠুভাবেই চাঁদের কক্ষপথে পৌঁছেছে সে। বৃহস্পতিবার অর্থাৎ ১৭ অগাস্ট প্রপালশন মডিউল এবং ল্যান্ডার বিক্রম পৃথক হবে। ২৩ অগাস্ট প্রিলোড করা কমান্ডগুলি ট্রিগার হওয়ার পরে, ল্যান্ডার বিক্রম চাঁদের পৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে। অবতরণ যাতে ঠিকমতো হয়, তার জন্য সমস্ত রকমের পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে ইসরো। হার্ড ল্যান্ডিং এড়াতে ল্যান্ডার বিক্রমের চাঁদে অবতরণের জন্য একটি 'সেলভেজ মোড' রয়েছে।

আরও পড়ুন, লক্ষ্য এবার সূর্য! কবে যাত্রা শুরু ভারতের Aditya L-1-এর?

অন্যদিকে,  ১১ অগাস্ট চাঁদের কক্ষপথে লুনা-২৫ পাঠিয়েছে রাশিয়া। ৪৭ বছর পর চন্দ্র অভিযান করল রাশিয়া। রাশিয়া একটি ভারী-লিফ্ট রকেট ব্যবহার করেছে যা লুনা-২৫ স্যাটেলাইটকে সরাসরি চাঁদে নিক্ষেপ করেছে। ১৬ অগাস্ট চাঁদের কক্ষপথে ঘূর্ণন শেষ করে ২১ অগাস্ট এবং ২৩ অগাস্টের মধ্যে সফট ল্যান্ডিং করার কথা রয়েছে লুনার।  

ইসরোর কাছে কঠিন চ্যালেঞ্জ নিরাপদে চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ কে অবতরণ করানো।  এর আগে ২ বার ব্যর্থ হয়েছে ইসরোর চন্দ্রাভিযান। তাই এবার বাড়তি সতর্ক মহাকাশ গবেষণা কেন্দ্র। গত সপ্তাহে, ISRO চেয়ারম্যান এস সোমনাথ বলেন যে অবতরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হল যখন ল্যান্ডারের বেগ কমিয়ে ৩০ কিলোমিটার উচ্চতা থেকে চূড়ান্ত অবতরণের পথে নিয়ে আসা হবে। এই সময় মহাকাশযানটিকে অনুভূমিক থেকে উল্লম্ব পথে এনে চাঁদের মাটিতে নামানো হবে।               

 

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget