এক্সপ্লোর

Far Side Of Moon: পৃথিবী থেকে দেখা যায় না কখনও, চাঁদের উল্টোপিঠ ঠিক কেমন, দেখাল NASA

Moon Far Side Pics: সোশ্যাল মিডিয়ায় চাঁদের উল্টোপিঠের ছবি প্রকাশ করেছে NASA.

নয়াদিল্লি: পৃথিবীর দিকে মুখ করেই অবস্থান। লালচে, গোলাপি, ধূসর, সব রং এক পিঠেই। চাঁদের উল্টোপিঠের দর্শন থেকে পৃথিবীবাসী বঞ্চিতই। প্রযুক্তির দৌলতে চাঁদের মাটি কার্যত খুঁড়ে ফেললেও, চাঁদের উল্টোপিঠের রূপ এতদিন অধরাই ছিল। কিন্তু এবার সেই অসাধ্যসাধন করে দেখাল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA.চাঁদের উল্টোপিঠের ছবি তুলে সামনে আনল তারা। (Far Side Of Moon)

সোশ্যাল মিডিয়ায় চাঁদের উল্টোপিঠের ছবি প্রকাশ করেছে NASA. ছবিটি পোস্ট করে লেখা হয়, 'বাড়ি থেকে চাঁদের যে পিঠ কখনও দেখিনি আমরা: দূরবর্তী পিঠ। প্রায়শই ভুল করে চাঁদের উল্টোপিঠকে 'অন্ধকার দিক' বলা হয়। কিন্তু এই কথা ভুল। কারণ পৃথিবীর দিকে মুখ করা যে দিক, তার মতোই সমান সূর্যালোক পায় চাঁদের উল্টো পিঠ'। (Moon Far Side Pics)

চাঁদের উল্টো পিঠের গঠন এবং চারিত্রিক বৈশিষ্ট্যও ব্যাখ্যা করেছে NASA. তারা জানিয়েছে, চাঁদের উল্টোপিঠে গহ্বরের সংখ্যা আরও বেশি। অগ্ন্যুৎপাত থেকে নির্গত লাভার প্রলেপে বিচ্ছিন্ন সমতল রয়েছে বটে, তবে তা নামমাত্রই। ব্যাসল্ট শিলায় গঠিত, ওই সমতলকে 'মারিয়া' বলা হয়, যা আসলে লাতিন শব্দ। লাতিনে 'মারিয়া' শব্দের অর্থ সাগর। এককালে চাঁদের গায়ে কালো দাগগুলিকে সাগর-মহাসাগর বলে ভাবতেন প্রাচীন বিজ্ঞানীরা। সেই থেকেই এমন নামকরণ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NASA (@nasa)

আরও পড়ুন: New Exoplanets Discovered: মৃত নক্ষত্রের চারিদিকে ঘুরপাক, খোঁজ মিলল দুই নয়া এক্সোপ্ল্যানেটের, সূর্যের ভবিষ্যৎও কি এক?

কিন্তু পৃথিবী থেকে চাঁদের উল্টোপিঠটি কেন দেখা যায় না? তারও ব্যাখ্যা দিয়েছে NASA. তারা জানিয়েছে, জোয়ার-ভাঁটার দরুণ পৃথিবীর সঙ্গে বাঁধা পড়ে রয়েছে চাঁদ। ফলে পৃথিবীর দিকে মুখ করে অবস্থান সেটির। পৃথিবীর মতো চাঁদও নিজের অক্ষে ঘোরে। কিন্তু পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে যেমন প্রায় ২৭.৩২২ দিন সময় লাগে তার, তেমনই নিজের অক্ষের চারিদিকে ঘুরতেও একই সময় লাগে চাঁদের। ফলে চাঁদের উল্টোপিঠটির দর্শন পান না পৃথিবীবাসী। 

চাঁদের উল্টোপিঠের যে ছবি প্রকাশ করেছে NASA, তাতে ধূসর চন্দ্রপৃষ্ঠে অজস্র গর্ত চোখে পড়েছে। বড়, মাঝারি, ছোট, ক্ষুদ্র, সব আকারের গহ্বর রয়েছে চাঁদের উল্টোপিঠে। NASA জানিয়েছে, Lunar Reconnaissance Orbiter-এর ক্যামেরায় তোলা প্রায় ১৫০০০ ছবি ব্যবহার করে চাঁদের উল্টোপিঠটি পৃথিবীবাসীর সামনে তুলে ধরা হয়েছে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ওই ছবিগুলি তোলা হয়েছিল। 

সেরা শিরোনাম

Weather : দ্রুত গরম হচ্ছে প্রশান্ত মহাসাগর! এই বর্ষাতেই ভারতে বড় বিপদ? প্রকৃতি দেখাবে চূড়ান্ত কিছু? জুলাইয়েই বড় শঙ্কা?
দ্রুত গরম হচ্ছে প্রশান্ত মহাসাগর! এই বর্ষাতেই ভারতে বড় বিপদ? প্রকৃতি দেখাবে চূড়ান্ত কিছু? জুলাইয়েই বড় শঙ্কা?
Antarctica Volcano Blasts Gold: হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
সাপের ভয় নেই এই দেশগুলিতে! জানেন কেন আজও সেখানে পৌঁছতে পারেনি সরীসৃপ?
সাপের ভয় নেই এই দেশগুলিতে! জানেন কেন আজও সেখানে পৌঁছতে পারেনি সরীসৃপ?

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget