এক্সপ্লোর

New Exoplanets Discovered: মৃত নক্ষত্রের চারিদিকে ঘুরপাক, খোঁজ মিলল দুই নয়া এক্সোপ্ল্যানেটের, সূর্যের ভবিষ্যৎও কি এক?

Science News: মহাশূন্যে অনুসন্ধান চালাতে গিয়ে সৌরগজতের বাইরে অবস্থিত দু'টি গ্রহের ((এক্সোপ্ল্যানেট) )সন্ধান পেয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ।

নয়াদিল্লি: সূর্যের আয়ু ফুরোলেই পৃথিবীর মৃত্যু অবধারিত কিনা, এই প্রশ্ন আজকের নয়। মহাশূন্য থেকে এবার সেই প্রশ্নের জবাব খুঁজে নিয়ে এল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র জেমস ওয়েব টেলিস্কোপ। শুধু পৃথিবীর ভবিষ্যৎ নয়, সূর্য নিভে গেলে সৌরজগতের কী হবে, তারও সম্ভাবনা তুলে ধরল। (New Exoplanets Discovered)

মহাশূন্যে অনুসন্ধান চালাতে গিয়ে সৌরগজতের বাইরে অবস্থিত দু'টি গ্রহের (এক্সোপ্ল্যানেট) সন্ধান পেয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। দেখা গিয়েছে, মূলত গ্যাস রয়েছে বৃহদাকার ওই গ্রহ দু'টিতে। জ্বালানি নিঃশেষ হয়ে মৃত্যু হয়েছে, এমন দু'টি সাদা রংয়ের বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে তারা। আমেরিকার মেরিল্যান্ডের স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটের বিজ্ঞানী সুজান মুলেলি এই গবেষণায় নেতৃত্ব দেন। (Science News)

সৌরজগরে বাইরে অবস্থিত ওই দুই গ্রহের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন সুজান। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নয়া যে দু'টি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই, WD 1202-232 b এবং WD 2105-82 b. এই গ্রহ দু'টি শীতল, জুপিটারের মতোই, বয়স কোটি কোটি বছর। নক্ষত্রের পরিবেশকে এরাই দূষিত করে তুলেছে'।

আরও পড়ুন: Science News: সৌরজগতের আর কোথাও নয়, নির্দিষ্ট সময়ে ঋতুর পরিবর্তন ঘটে একমাত্র পৃথিবীতেই

সুজান জানিয়েছেন, সৌরজগতের বাইরে অবস্থিত ওই দু'টি গ্রহের ভর বেশ কয়েকটি বৃহস্পতির সম্মিলিত ভরের সমান। বর্তমানে বৃহস্পতি এবং শনি যেভাবে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে, এই দুই গ্রহও একই ভাবে তাদের নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। তাদের নক্ষত্রের মৃত্যু ঘটেছে, তাই সাদা রং দেখাচ্ছে। আমাদের সূর্যেরও এমনই পরিণতি হতে পারে। আমাদের সৌরজগতের মতোই, ওই দুই গ্রহ যে জগতের বাসিন্দা, তারও বয়স ১০০ থেকে ৫০০ কোটি বছরের কাছাকাছি।

অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স-এ এই গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে সৌরজগতের বাইরে অবস্থিত দু'টি গ্রহের ছবিও তুলে ধরা হয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের শক্তিশালী লেন্সের দৌলতেই ওই ছবি তোলা সম্ভব হয়েছে।  সৌরজগতের বাইরে অবস্থিত দুই গ্রহ এবং তাদের মৃত দুই নক্ষত্রকে দিয়ে আমাদের সৌরজগতের ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব কি না, এখনও পর্যন্ত বিজ্ঞান জগতের তরফে তাতে সিলমোহর পড়েনি। তবে এই গবেষণা প্রশ্নের উত্তর খোঁজার সহায়ক হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, নক্ষত্রের মৃত্যুর পরও যদি ওই দুই গ্রহ তাদের প্রদক্ষিণ করে যেতে পারে, তাহলে আমাদের সৌরজগতের ক্ষেত্রেও তা প্রযোজ্য হতে পারে। বিশেষ করে বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে। কারণ সূর্য থেকে বৃহস্পতি এবং শনির যত দূরত্ব, সৌরজগতের বাইরে অবস্থিত ওই দুই নক্ষত্র থেকে তাদের গ্রহের দূরত্বও প্রায় সমান। সেক্ষেত্রে সূর্যের মৃত্যু ঘটলেও বেঁচে থাকতে পারে আমাদের সৌরজগৎ।

এখনও পর্যন্ত, সৌরজগতের বাইরে অবস্থিত ৫ হাজারের বেশি গ্রহের সন্ধান মিলেছে। তাদের গতিবিধি, প্রভাব পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। তবে এই প্রথম সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহ এবং নক্ষত্রের ছবি তোলা গেল। সৌরজগতের বাইরে অবস্থিত মৃত নক্ষত্র দু'টিকে আপাতত WD 1202-232 এবং WD 2105-82 নাম দেওয়া হয়েছে। পৃথিবী থেকে তাদের গ্রহদু'টি যথাক্রমে ৩৪ এবং ৫৩ আলোকবর্ষ দূরে অবস্থিত। তাদের আয়তন বৃহস্পতির আয়তনের চেয়ে ১ থেকে ৭ গুণ বড়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget