এক্সপ্লোর

Pink Full Moon: বৃহস্পতিতে রাতের আকাশে ‘পিঙ্ক মুন’, রাত যত বাড়বে, রূপ খুলবে আরও

Pink Moon: এপ্রিল মাসে পূর্ণিমার চাঁদকে 'পিঙ্ক মুন' বলার চল রয়েছে।

কলকাতা: জ্যোৎস্না রাতে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে মন চায় না কার! বৃহস্পতিবার তার জন্য একেবারে আদর্শ দিন। কারণ একে পূর্ণিমা, তার উপর রাতের আকাশে উদয় ঘটবে 'পিঙ্ক মুন'-এর (Pink Full Moon)। ইংরেজিতে পিঙ্ক শব্দের অর্থ গোলাপি হলেও, আগামী কাল চাঁদের রং মোটেও গোলাপি হবে না। বরং এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের বিশ্বাস, সংস্কৃতি। বৃহস্পতিবার রাত ১২টা বেজে ৩৪ মিনিটে চাঁদকে পূর্ণরূপে দেখা যাবে (Pink Moon)।

এপ্রিলের পূর্ণিমা চাঁদকে 'আইস মুন', 'বাডিং মুন', 'অ্যাওকেনিং মুন', আবার 'এগ মুন'ও বলা হয়

এপ্রিল মাসে পূর্ণিমার চাঁদকে 'পিঙ্ক মুন' বলার চল রয়েছে। এর নেপথ্যে জড়িয়ে রয়েছে অন্য কারণ। এপ্রিল মাসে আমেরিকার উত্তরের অঞ্চলগুলিতে 'পিঙ্ক ফ্লক্স' নামের একটি বনফুল। তার আভার সঙ্গে সাযুজ্য রেখেই এপ্রিল মাসে পূর্ণিমার চাঁদকে 'পিঙ্ক মুন' বলা হয়। এপ্রিলের পূর্ণিমা চাঁদকে 'আইস মুন', 'বাডিং মুন', 'অ্যাওকেনিং মুন', আবার 'এগ মুন'ও বলা হয়। 

সেন্টার ফর নেটিভ আমেরিকান স্টাডিজ-এর দাবি অনুযায়ী, কানাডা এবং আমেরিকার গ্রেট লেক অঞ্চলের আদি বাসিন্দাদের মধ্যে আরও অবেক নাম রয়েছে এপ্রিল মাসের ওই পূর্ণিমার চাঁদের। ইহুদিদের 'পাসওভার' উৎসবও এপ্রিল মাসের এই পূর্ণিমার চাঁদকে ঘিরে পালিত হয়। এ বছর ৫ এপ্রিল সূর্যাস্তের পর থেকে ১৩ এপ্রিল রাত পর্যন্ত এই উৎসব রয়েছে।

আরও পড়ুন: NCERT Book: ‘অপ্রাসঙ্গিক’, ‘জোর করে চাপানো’! পাঠ্যবই থেকে বাদ মহাত্মা, নকশাল আন্দোলন, ফের বিতর্ক

এই 'পাসওভার' উৎসবের নিরিখেই খ্রিস্টানদের ইস্টার পালিত হয়। সমাধি থেকে জিশুর পুনরুত্থানকে স্মরণীয় করে রাখতেই পালিত হয় ইস্টার। এপ্রিল মাসে পূর্ণিমার পরে যে রবিবার আসে, সেই দিন পালিত হয় ইস্টার। এ বছর ৯ এপ্রিল ইস্টার পড়েছে। তবে তা শুধুমাত্র ওয়েস্টার্ন খ্রিস্টানদের জন্য। ইস্টার্ন খ্রিস্টানদের জন্য এ বছর ইস্টার পড়েছে ১৬ এপ্রিল।

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, এপ্রিল মাসের এই পূর্ণিমায় হনুমান জয়ন্তী পালিত হয়। শ্রীলঙ্কায় বৌদ্ধরা এই দিনে 'বাক পোয়া' পালন করেন স্থানীয়রা। এ বারে পূর্ণিমার রাতে আরও উজ্জ্বল এবং বড় আকারে দেখা যাবে চাঁদকে। এলাকা বিশেষে চন্দ্রোদয় এবং চন্দ্রাস্তের সময় অনুযায়ী দেখা মিলবে 'পিঙ্ক মুনে'র।

একই সঙ্গে বৃহস্পতিবার সৌরজগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র স্পিকার কাছাকাছি অবস্থান থাকবে চাঁদের। বুধবার এবং শুক্রবারও চাঁদের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা সম্ভব। কন্যারাশির নক্ষত্রমণ্ডলের মধ্যে অবস্থিত ২০টি উজ্জ্বলতম হল স্পিকা। নাসা জানিয়েছে, পূর্ণিমার রাতে স্পিকার অবস্থান হবে নিচের দিকে ঘেঁষে, ৮ ডিগ্রি চাঁদের বাঁ দিকে। ৭ এপ্রিল তা আরও কমে হবে ৩ ডিগ্রি।

৬ এপ্রিলের পর আগামী ৫ মে ফের পূর্ণিমার চাঁদ চোখে পড়বে

'পিঙ্ক মুন'কে উদয় এবং অস্ত যাওয়ার সময় কমলা বলে ঠাহর হতে পারে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর পেরিয়ে চোখে এসে পড়ে চাঁদের আলো। এ ক্ষেত্রে নীল আলোর অপেক্ষাকৃত ছোট তরঙ্গদৈর্ঘ্য বায়ুমণ্ডলের বিভিন্ন কণার সংস্পর্শে এসে বিক্ষিপ্ত হয়ে যায়। আবার তুলনামূলক দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের লালচে এবং কমলা আলো তুলনামূলক ভাবে সহজেই বায়ুমণ্ডল পার করে চোখে এসে পড়ে। ৬ এপ্রিলের পর আগামী ৫ মে ফের পূর্ণিমার চাঁদ চোখে পড়বে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget