এক্সপ্লোর

Total Solar Eclipse: জিশুর জন্মের আগে হয়েছিল, আবার দেখা যাবে ২১৮৬ সালে, দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ইতিহাস

Longest Solar Eclipse: ৮ এপ্রিল ৪ মিনিট ২৮ সেকেন্ড চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেললেও, এটি দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়।

নয়াদিল্লি: বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেই নিয়ে উৎসাহ বাড়ছে। আগামী ৮ এপ্রিল বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মেক্সিকো, আমেরিকা, কানাডা এবং উত্তর আমেরিকার সব জায়গা থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, ওই দিন ৪ মিনিট ২৮ সেকেন্ডের জন্য চাঁদ পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে। মেক্সিকোর উত্তর-পশ্চিমের নাজাস গ্রাম থেকে সবচেয়ে ভাল ভাবে দেখা যাবে এই সূর্যগ্রহণ। (Total Solar Eclipse)

কিন্তু ৪ মিনিট ২৮ সেকেন্ড চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেললেও, এটি দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়। এর চেয়ে ঢের বেশি সময়ের জন্য সূর্যকে ঢেকে দেওয়ারর নজির রয়েছে চাঁদের। তবে কয়েক বছর বা কয়েক দশক আগে নয়, খ্রিস্টপূর্ব ৭৪৩ সালে যে সূর্যগ্রহণ হয়, সেটিই এখনও পর্যন্ত দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেবার ৭ মিনিট ২৮ সেকেন্ড চাঁদের আড়ালে ঢাকা পড়ে যায় সূর্য।  (Longest Solar Eclipse)

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, দীর্ঘতম ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা। সব হিসেব নিকেশ সেরে দেখা গিয়েছে, সেবার ওই পূর্ণগ্রহণ সূর্যগ্রহণ স্পষ্ট দেখা গিয়েছিল ভারত মহাসাগর উপকূল থেকে। কেনিয়া, সোমালিয়ার মতো দেশে সবচেয়ে স্পষ্টরূপে ধরা দেয় ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 

আরও পড়ুন: Shrinking Moon: চাঁদের বুকে অসংখ্য চ্যুতিরেখা, ঘন ঘন ধস, কম্পনও, উপনিবেশ গড়া নিয়ে উদ্বেগ

গ্রহণ নিয়ে গবেষণা চালান বেলজিয়ামের আবহবিদ এবং জ্যোতির্বিদ জিন মিউস। তিনি জানিয়েছেন, পৃথিবীতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ৭ মিনিট ৩১ সেকেন্ড দীর্ঘস্থায়ী হতে পারে। তবে জুলাই মাসে সূর্য যখন অপসূর অবস্থান, অর্থাৎ পৃথিবী থেকে যখন সর্বোচ্চ দূরত্বে বিরাজ করবে- সূর্য, সেই সময় নিরক্ষরেখার ৫ ডিগ্রি উত্তর থেকে বেশি সময় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যেতে পারে। কারণ ওই সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয়। ওই অবস্থান থেকে দুপুরে একদম মাথার উপর গ্রহণ দেখা যাবে।

বিগত কয়েক হাজার বছরে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চোখে পড়েনি। তবে পরবর্তী ১৫০ বছরে দীর্ঘতম সূর্যগ্রহণের সাক্ষী হতে পারে পৃথিবী। হিসেব কষে দেখা গিয়েছে, ২১৮৬ সালের ১৬ জুলাই ফ্রেঞ্চ গিনি উপকূল থেকে আটলান্টিক সাগরে দীর্ঘতম সূর্যগ্রহণ দেখা যেতে পারে, যা ৭ মিনিট ২৯ সেকেন্ড স্থায়ী হবে। সেই সময় চাঁদকেও আরও বড় আকারে দেখা যেতে পারে, কারণ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কম হবে সেই সময়। 

আবার প্রযুক্তির দৌলতে বিকল্প উপায়ও বের করা সম্ভব। সুপারসনিক জেটে চেপে উড়ে গেলেই অত্যন্ত কাছ থেকে এবং তুলনামূলক বেশি সময়ের জন্য পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যেতে পারে। ১৯৭৩ সালের ৩০ জুন এমনই কাণ্ড ঘটিয়েছিলেন সাত বিজ্ঞানী। সুপারসনিক জেট Concorde 001-এ চেপে উড়ে যান তাঁরা, দীর্ঘ ৭ মিনিট ৪ সেকেন্ড তাঁদের চোখের সামনে স্থায়ী হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

আগামী ৮ এপ্রিলের পর, ২০২৭ সালের ২ অগাস্ট ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে, যা ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে। ২০৪৫ সালের ১২ অগাস্ট যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে, তা স্থায়ী হবে ৬ মিনিট ৬ সেকেন্ড। ২০৬৩ সালের ২৪ অগাস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ৫ মিনিট ৪৯ সেকেন্ড স্থায়ী হবে। ২১ শতকে এখনও পর্যন্ত দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে ২০০৯ সালের ২২ জুলাই। সেবার ৬ মিনিট ৩৯ সেকেন্ড স্থায়ী হয়। 

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে সেই বিশেষ মুহূর্তকে বোঝায়, যেখানে চাঁদ কার্যতই ঢেকে দেয় সূর্যকে। এমনিতে আকারে চাঁদের চেয়ে ৪০০ গুণ বড় সূর্য। কিন্তু পৃথিবী থেকে চাঁদের যত দূরত্ব, তার চেয়ে সূর্যের দূরত্ব ঢের বেশি। তাই চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝে অবস্থান করে, সূর্য কার্যত ঢেকে যায়। শুধু বলয়াকারে তার বাইরের আলোকমণ্ডলের পাতলা স্তরই চোখে পড়ে পৃথিবী থেকে, যা দেখে মনে হয়, চাঁদকে ঘিরে যেন ঠিকরে পড়ছে আলো।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পৃথিবীর উপর যে রেখা বরাবর চাঁদের ছায়া পড়ে, তাকে বলা হয় পূর্ণগ্রাসের পথ। ওই রেখা থেকেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গোটা প্রক্রিয়া চাক্ষুষ করা সম্ভব হয়। আগামী ৮ এপ্রিল মেক্সিকের উত্তর-পশ্চিম অংশ, আমেরিকার টেক্সাস, ওকলাহোমা. আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, টেনেসি, মিশিগান, ইন্ডিয়ানা, ওহায়ো, পেনসিলভ্যানিয়া, নিউইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার, কানাডার ওন্টারিও, কোয়েবেক, নিউ ব্রান্সউইক, নিউফাউন্ডল্যান্ড, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে কয়েক বছর পর পর দেখা গেলেও, তার মাঝে আংশিক সূর্যগ্রহণও ঘটে। প্রতি বছর অন্তত দু’বার সূর্যগ্রহণ দেখা যায়। কখনও কখনও তা পাঁচ বারও হতে পারে। কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিরল ঘটনা। গড় হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ১৮ মাস অন্তর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। তবে কোনও একটি অঞ্চল থেকে পর পর দু’বার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে ৩৭৫ বছর অপেক্ষা করতে হতে পারে।  

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget