এক্সপ্লোর

ক্যামেরার কৃত্রিম বুদ্ধি, ফুটবল ভেবে পুরো ম্যাচে রেফারির টাকে ফোকাস! মজাদার ভিডিও ভাইরাল

রীতিমতো আশ্চর্য ব্যাপার। চ্যানেলে ফুটবল ম্যাচের সম্প্রচারে ক্যামেরার যেখানে বলকে অনুসরণ করার কথা, সেখানে বার বার সহযোগী রেফারিকেই ফোকাস করে গেল ক্যামেরা। কেন এমন হল? জানা যাচ্ছে, ক্যামেরায় কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে বলকে ফোকাস করার জন্য প্রোগ্রামিং করা ছিল।

কলকাতা: রীতিমতো আশ্চর্য ব্যাপার। চ্যানেলে ফুটবল ম্যাচের সম্প্রচারে ক্যামেরার যেখানে বলকে অনুসরণ করার কথা,  সেখানে বার বার সহযোগী রেফারিকেই ফোকাস করে গেল ক্যামেরা। কেন এমন হল? জানা যাচ্ছে, ক্যামেরায় কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে বলকে ফোকাস করার জন্য প্রোগ্রামিং করা ছিল। কিন্তু সহযোগী রেফারির টাক আর বলকে  গুলিয়ে ফেলে ক্যামেরা। তাই টাকে এসে পড়তে থাকে ফোকাস। সম্প্রতি স্কটল্যান্ডের এক স্টেডিয়ামে দুই ক্লাবের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন হয়। ম্যাচ চলছিল স্থানীয় দুই ক্লাব ইনভারনেস ক্যালেডোনিয়ান থিস্টেল এবং আয়র ইউনাইটেডের মধ্যে। সেই খেলারই সম্প্রচারে এই সমস্যা! দর্শকরা অনেকেই বিরক্ত। কারণ, বল আর টাকের বিভ্রান্তিতে ম্যাচে কী চলছে তা ঠিক করে বোঝাই যায়নি অনেক সময়। স্টেডিয়াম দর্শক শূন্য রেখে টিভিতে সরাসরি সম্প্রসারণের ব্যবস্থা ছিল। কিন্তু বল আর টাকে তালগোল পাকিয়ে যাওয়ায় দর্শকরা প্রায় গোটা ম্যাচের আনন্দ থেকেই বঞ্চিত হন।
তবে ক্যামেরার কারণে আলোচনায় চলে আসা এই ফুটবল ম্যাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।জেমস ফেলটন নামে এক ব্যক্তি টুইটারে ভিডিও পোস্ট করেছেন। গোটা ম্যাচ থেকে কিছু কিছু অংশ কেটে নিয়ে ভিডিওটি বানানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ফাঁকা স্টেডিয়ামে দিনের বেলা ম্যাচ চলছে। গোটা মাঠের সঙ্গে রোদ পড়েছে সহযোগী রেফারির  চকচকে টাকেও। আর এতেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ক্যামেরা গুলিয়ে ফেলেছে কোনটি বল আর কোনটি টাক। মজার ভিডিওটি ভাইরাল। ভিউ পেরিয়ে গিয়েছে দশ লক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget