এক্সপ্লোর

Ashwin Record: ভাঙলেন কপিলের রেকর্ড, অশ্বিনের সামনে এবার হরভজন

Ind vs Aus: ইনদওর টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছেন অশ্বিন। সেই সঙ্গে তিনি ভেঙে দিয়েছেন কপিল দেবের রেকর্ড।

ইনদওর: বল হাতে নতুন কীর্তি গড়লেন আর অশ্বিন (R Ashwin)। ভেঙে দিলেন কপিল দেবের (Kapil Dev) রেকর্ড। তামিলনাড়ুর অফস্পিনারের সামনে এখন শুধু হরভজন সিংহ (Harbhajan Singh)।

ইনদওর টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছেন অশ্বিন। সেই সঙ্গে তিনি ভেঙে দিয়েছেন কপিল দেবের রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এখন সবচেয়ে বেশি উইকেট প্রাপকদের তালিকায় কপিলকেও ছাড়িয়ে গেলেন অশ্বিন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকে ফেরানোর সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে ৬৮৮ উইকেট হয়ে গেল অশ্বিনের। তিনি পেরিয়ে গেলেন কপিল দেবের ৬৮৭ আন্তর্জাতিক উইকেটের রেকর্ড। ৪৪৮ ইনিংসে যে নজির গড়েছিলেন কপিল। অশ্বিন অবশ্য কিংবদন্তি অলরাউন্ডারের চেয়ে অনেক কম ইনিংস নিলেন। ৩৪৭ ইনিংসে ৬৮৮ উইকেট হয়ে গেল অশ্বিনের।

টেস্টে ১৭১ ইনিংসে ৪৬৬ উইকেট হয়ে গেল অশ্বিনের। তাঁর বোলিং গড় মাত্র ২৩.৯৩। অর্থাৎ, প্রতি ২৩.৯৩ রান খরচ করে একটি করে উইকেট নিয়েছেন অশ্বিন। পাশাপাশি ওয়ান ডে-তে ১৫১টি ও টি-টোয়েন্টিতে ৭২টি উইকেট রয়েছে অশ্বিনের।

ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট অনিল কুম্বলের। সব ফর্ম্যাট মিলিয়ে ৪৯৯ ইনিংসে ৯৫৩ উইকেট রয়েছে কুম্বলের। হরভজন সিংহ রয়েছেন তালিকায় দুই নম্বরে। তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৪৪২ ইনিংসে ৭০৭ উইকেট রয়েছে ভাজ্জির। তাঁর ঠিক পিছনে, তিন নম্বরে অশ্বিন। সব কিছু ঠিকঠাক চললে অশ্বিনের হরভজনের রেকর্ড ভেঙে দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা।                                   

বোলারদের লড়াই

দ্বিতীয় দিনের সকালে পাল্টা প্রত্যাঘাত ভারতীয় বোলারদের। উমেশ যাদব (Umesh Yadav) , রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) দাপটে ১৯৭ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। যার জেরে ৮৮ রানের লিড পেল অজিরা। বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy 2023) তৃতীয় টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০৯ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। জবাবে খেলতে নেমে জমাটি শুরু করেছিল অস্ট্রেলিয়া (Australia)। প্রথম দিনের শেষে ৪ উইকেটে ১৫৬ রানে দাঁড়িয়ে ছিল অজিরা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে খুব একটা কামাল করতে না পারলেও ড্রিঙ্কস ব্রেকের পরি অজিদের ব্যাটিং লাইনে ধস ধরালেন ভারতীয় বোলাররা। মাত্র ৬ ওভারের মধ্যে অজিদের শেষ ৬ উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা। 

আরও পড়ুন: এক-একটির দাম প্রায় ১ কোটি ৭৩ লক্ষ টাকা! বিশ্বকাপজয়ী দলকে সোনার আই ফোন দিচ্ছেন মেসি

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget