এক্সপ্লোর

করোনা কেড়ে নিল পিযুষ চাওলার বাবাকে

ইনস্টাগ্রামে বাবার একটি ছবি শেয়ার করে এই শোকের খবর জানিয়েছেন পিযুষ চাওলা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে দলে পিযুষ খেলেন, সেই দল এবং ভারতীয় দলে তাঁর প্রাক্তন সহ খেলোয়াড় ইরফান পাঠান ট্যুইট করে সমবেদনা জানিয়েছেন।


নয়াদিল্লি:  ভারতীয় ক্রিকেটার পিযুষ চাওলার বাবা মারা গেলেন। ইনস্টাগ্রামের মাধ্যমে এই  শোকের খবর জানিয়েছেন পিযুষ চাওলা। তিনি লিখেছেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আমার প্রিয় বাবা প্রমোদ কুমার চাওলা ১০ মে, ২০২১ পরলোক গমন করেছেন। তিনি করোনা ও করোনা-পরবর্তী জটিলতায় ভুগছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি। 
ইনস্টাগ্রামে বাবার একটি ছবি শেয়ার করে এই শোকের খবর জানিয়েছেন পিযুষ চাওলা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে দলে পিযুষ খেলেন, সেই দল এবং ভারতীয় দলে তাঁর প্রাক্তন টিম মেট ইরফান পাঠান ট্যুইট করে সমবেদনা জানিয়েছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের ট্যুইট, পিযুষ চাওলা তাঁর বাবাকে হারিয়েছেন। আমরা সমবেদনা জানাই। আমরা এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারের পাশে আছি। নিজেকে শক্ত রাখো। 
ইরফান পঠানের ট্যুইট, ভাই পিযুষ, প্রমোদ আঙ্কল আর নেই। তোমার ও তোমার পরিবারের প্রতি আমার সমবেদনা। ধৈর্য্য অবলম্বন করে এই কঠিন সময় তুমি কাটিয়ে ওঠো, এই প্রার্থনা করি। আঙ্কল খুবই ভালো মানুষ ছিলেন। তিনি ছিলেন প্রাণশক্তিতে ভরপুর। কোভিড আরও একটি প্রাণ কেড়ে নিল। 

ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন সুরেশ রায়নাও। তিনি প্রাক্তন সহ খেলোয়াড়কে সমবেদনা জানিয়েছেন।

 উল্লেখ্য,  করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে সারা দেশজুড়েই। সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। সেইসঙ্গে হাসপাতালে বেড ও অক্সিজেনের অভাবের মতো অভিযোগও উঠে আসছে। দেশের বিভিন্ন জায়গায় জারি হয়েছে লকডাউন বা লকডাউনের মতো বিধিনিষেধ। অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছেন এই মারণ ভাইরাসের সংক্রমণের কারণে। এরমধ্যে গতকালই আইপিএলের দল  রাজস্থান রয়্যালসের পেসার চেতন সাকারিয়া হারিয়েছেন তাঁর বাবাকে। চেতন  সাকারিয়ার বাবা কাঞ্জিভাই সাকারিয়ার করোনা পরীক্ষা রিপোর্ট কয়েকদিন আগেই পজিটিভ এসেছিল। কিন্তু শেষপর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন তিনি।

বায়ো সিকিউর বাবলে একের পর এক প্লেয়ারের করোনা আক্রান্ত হওয়ার কারণে বিসিসিআই এবারের আইপিএল স্থগিত রেখেছে। এরইমধ্যে বাবাকে হারালেন  ভারতীয় লেগ স্পিনার পিযুষ চাওলা। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget