এক্সপ্লোর

KKR in IPL 2021: আইপিএলে ভারতের কেউ অধিনায়ক হলে সুবিধে, বিস্ফোরক কুলদীপের নিশানায় কে?

KKR in IPL 2021: জাতীয় দলে কয়েক বছর আগেও তারকা স্পিনার হিসেবে মানা হত তাঁকে। কিন্তু এখন জাতীয় দলে তো সুযোগ মেলেনা, এমনকী আইপিএলেও কলকাতা নাইট রাইডার্স শিবিরে এখন ধারাবাহিকভাবে জায়গা পান না।

দুবাই: আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে নামার আগেই নাইট রাইডার্স শিবিরে অশান্তির আবহ। ক্যাপ্টেন মর্গ্যানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় দলের চায়নাম্যান স্পিনার। জাতীয় দলে কয়েক বছর আগেও তারকা স্পিনার হিসেবে মানা হত তাঁকে। কিন্তু এখন জাতীয় দলে তো সুযোগ মেলেইনা, এমনকী আইপিএলেও কলকাতা নাইট রাইডার্স শিবিরে এখন ধারাবাহিকভাবে জায়গা পান না কুলদীপ। এবার নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইর রাইডার্সের কোচ ইয়ন মর্গ্যানকে তোপ দেগেছেন কুলদীপ। 

ভারতীয় দলের কোনও ক্রিকেটার যদি ক্যাপ্টেন হন আইপিএল ফ্র্যাঞ্চাইজির, তবে তাতে বোঝাপড়ায় সুবিধে হয়। প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়ার সঙ্গে একটি আলাপচারিতায় কুলদীপ এমনটাই জানান। তিনি বলেন, 'ধরা যাক রোহিত শর্মা অধিনায়ক। তখন তাঁকে সরাসরি প্রশ্ন করা যায় যে কী ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে। এছাড়াও দলে আমার ভূমিকা কেমন, তা  নিয়েও জানা যাবে। আইপিএলে ভারতের কেউ অধিনায়ক হলে সুবিধে। ক্যাপ্টেনের জানানো উচিত যে সে আমার থেকে কি চাইছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সে সেই বিষয় কিছুই জানতে পারি না।'

সেই প্রসঙ্গে জানিয়েছিলেন যে কলকাতা নাইট রাইডার্সে বোঝাপড়ার সমস্যা রয়েছে। এমনকী তিনি এমনও জানিয়েছেন যে কখনও কখনও কুলদীপ এটাও জানতেন না যে আদৌ তিনি দলের অংশ কিনা বা দলে তাঁর ভূমিকা সম্পর্কে।

উত্তরপ্রদেশের এই লেগস্পিনার আরও জানিয়েছেন, ভারতীয় দল ছাড়া আইপিএল দলে কোনও বোঝাপড়া নেই ঠিকঠাক। তিনি জানিয়েছেন, দলে কামব্যাক করা সত্যিই ভীষণ কঠিন হয়ত। কোনও কোনও ক্ষেত্রে অভিষেক করার থেকে চাপ থাকে কামব্যাক করা।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পাননি কুলদীপ যাদব। এমনকী তাঁর একসময়ের দোসর যুজবেন্দ্র চাহালকেও দলে রাখা হয়নি। এরপরই কুলদীপের কেরিয়ার প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে। শেষ ২ মরসুমে আইপিএলেও ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছেন না কেকেআরে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget