এক্সপ্লোর

IPL Points Table: শীর্ষে গুজরাত, ১০ পয়েন্টে ৪ দল, জমে উঠেছে আইপিএল প্লে অফের দৌড়

IPL 2023: আইপিএলের ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়।

কলকাতা: তাঁরা গতবারের চ্যাম্পিয়ন। আর সেই সাফল্য যে এমনি এমনি আসেনি, দল হিসাবে তাঁরা যে কতটা এগিয়ে তা ফের একবার দেখিয়ে দিচ্ছেন হার্দিক পাণ্ড্যরা। আইপিএলের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে শীর্ষে গুজরাত টাইটান্স। ৮ ম্যাচের মধ্যে ৬টি জিতে ১২ পয়েন্ট হার্দিকদের দখলে। বাকি ৬ ম্যাচের মধ্যে ২টি জিতলেই প্লে অফের দরজা খুলে যাবে গুজরাতের সামনে।

আইপিএলের (IPL 2023) ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়।

লখনউ সুপার জায়ান্টস রয়েছে দুই নম্বরে। ৮ ম্যাচ খেলে ৫টি জিতেছেন কে এল রাহুলরা। তাঁদের পয়েন্ট ১০। লখনউয়ের নেট রান রেট +০.৮৪১।

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গেলেও প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচের মধ্যে ৫টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। তাঁদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। নেট রান রেটেও বেশ এগিয়ে রাজস্থান। +০.৮০০। 

শেষ বলের থ্রিলারে পাঞ্জাব কিংসের কাছে হেরে গেলেও পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। ৯ ম্যাচের মধ্যে ৫টি জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ক্যাপ্টেন কুলের দলের ভাঁড়ারে ১০ পয়েন্ট। সিএসকে-র নেট রান রেট +০.৩২৯।

রবিবার চেন্নাই সুপার কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে পাঁচ নম্বরে রয়েছেন শিখর ধবনরা। তাঁর দল পাঞ্জাব কিংস ৯ ম্যাচের মধ্যে ৫টি জিতেছেন। হেরেছেন ৪টি ম্যাচে। পাঞ্জাবের ঝুলিতেও ১০ পয়েন্ট। তবে রান রেটে সামান্য পিছিয়ে পাঞ্জাব। ধবনদের নেট রান রেট - ০.৪৪৭। যে কারণে চেন্নাইয়ের থেকে এক ধাপ পিছিয়ে রয়েছে পাঞ্জাব।

এক ম্যাচ কম খেলে বিরাট কোহলিদের পয়েন্ট ৮। ৪টি ম্যাচ জেতার সুবাদে। শেষ ৫ ম্যাচের মধ্যে ৩টি জিতেছে আরসিবি। হেরেছে ২টি। নেট রান রেটে পিছিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোহলিদের নেট রান রেট -০.১৩৯। ছয় নম্বরে রয়েছেন বিরাটরা।

রাজস্থান রয়্যালসকে হারিয়ে ৮ ম্যাচের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট ৮। রোহিত শর্মাদের রান রেট -০,৫০২। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে মুম্বই।

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

বেশ চাপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে কেকেআর। হেরেছে ৬টি ম্যাচে। মাত্র ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় আট নম্বরে রয়েছে কেকেআর। নেট রান রেট -০.১৪৭। প্লে অফে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি পাঁচ ম্যাচের সবকটিই জিততে হবে নাইটদের।

তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (৮ ম্যাচে ৬ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (৮ ম্যাচে ৪ পয়েন্ট)।

আরও পড়ুন: রেকর্ড রান তাড়া করে ওয়াংখেড়েতে মুম্বইয়ের জয়, ধোনিদের হার, আইপিএলের সেরা খবরের একঝলক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
India Vs Zimbabwe: ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget