এক্সপ্লোর

RR vs GT, Match Preview: জিতলেই ঘরের মাঠে ফাইনাল হার্দিকদের, ওয়ার্নকে শ্রদ্ধার্ঘ্য জানানোর সুযোগ পাবে রাজস্থান?

IPL 2022, RR vs GT: প্রথমবার আইপিএলে নেমেই ঘরের মাঠে ফাইনাল খেলার সুযোগ হয়ে যেতে পারে গুজরাত টাইটান্সের। রাজস্থান শিবিরের কাছে সুযোগ চ্যাম্পিয়ন হয়ে শেন ওয়ার্নকে শ্রদ্ধার্ঘ্য দেওয়ার।

কলকাতা: টুর্নামেন্টের ১৫ বছরের ইতিহাসে একমাত্র পেরেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। ২০১১ সালে, ঘরের মাঠ চিপকে ফাইনালে জিতে ট্রফি হাতে তুলেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএলে (IPL) ঘরের মাঠে ফাইনাল জেতার নজির রয়েছে একমাত্র ক্যাপ্টেন কুলের।

প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএল খেলতে নেমেই ধোনির নজির স্পর্শ করার সুযোগ পেয়ে যেতে পারেন হার্দিক পাণ্ড্য। প্রথমবার আইপিএলে নেমেই ঘরের মাঠে ফাইনাল খেলার সুযোগ হয়ে যেতে পারে গুজরাত টাইটান্সের। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মঙ্গলবার ইডেন গার্ডেন্সে কোয়ালিফায়ার ওয়ানে নামছে গুজরাত। প্রতিপক্ষ সঞ্জু স্যামসনদের রাজস্থান রয়্যালস। এই ম্যাচ জিতলেই ঘরের মাঠে ট্রফি জয়ের হাতছানি থাকবে গুজরাতের জন্য। কারণ, এবারের আইপিএলের ফাইনাল হবে আমদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে। ঘরের মাঠে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলতে মরিয়া থাকবেন হার্দিক-মহম্মদ শামি-রশিদ খানরা।

এই ম্যাচের আগে গুজরাত শিবিরের একমাত্র উৎকণ্ঠা বলতে, ঋদ্ধিমান সাহার ফিটনেস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বঙ্গ উইকেটকিপার-ব্যাটার। সেই ম্যাচে তিনি পুরো সময় উইকেটকিপিং করতে পারেননি। সোমবার ঋদ্ধি নিজে জানিয়েছেন, তিনি ফিট। খেলতে কোনও সমস্যা নেই। সেটাই যা স্বস্তি দিচ্ছে গুজরাত ভক্তদের।

রাজস্থান শিবিরের কাছে সুযোগ চ্যাম্পিয়ন হয়ে শেন ওয়ার্নকে শ্রদ্ধার্ঘ্য দেওয়ার। ওয়ার্নের নেতৃত্বে প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। ওয়ার্নের প্রয়াণের পর ট্রফি জিতে কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোর সুযোগ সঞ্জু-জস বাটলারের সামনে।

গ্রুপ পর্বে রাজস্থানকে ৩৭ রানে হারিয়েছিল গুজরাত। ম্যাচের আগের দিন মহম্মদ শামি যদিও জানিয়েছেন যে, গ্রুপ পর্বের ম্য়াচের ফলাফল নিয়ে বেশি ভাবছেন না। প্লে অফে নতুন ম্যাচ। নতুন লড়াই। ফের শূন্য থেকে শুরু করতে হবে সকলকেই।

মঙ্গলবার ইডেনে শেষ হাসি কাদের? আওয়া দে নাকি হল্লা বোল? 

আরও পড়ুন: বৃষ্টি থামতেই মরিয়া লড়াই মাঠকর্মীদের, প্রস্তুত ইডেন, স্বস্তিতে স্যামসনরাও

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget