এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকা সফরে একটু বেশিই আগ্রাসন দেখিয়েছেন কোহলি, অস্ট্রেলিয়া সফরে সাফল্য লাভ সহজ হবে না ভারতের :স্টিভ ও

মোনাকো: ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসী মানসিকতা নিয়ে নিজের মতামত জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ও। ইস্পাত কঠিন স্নায়ুর জন্য পরিচিত স্টিভ মনে করেছেন, দক্ষিণ আফ্রিকায় একটু বেশিই আগ্রাসন দেখিয়েছেন কোহলি। তবে ক্যারিশ্মাটিক নেতা হয়ে ওঠার পথে এটা একটা অংশ বলে মনে করছেন স্টিভ। ৫৮ দিনের দক্ষিণ আফ্রিকা সফরে টিম কোহলি দুরন্তভাবে কামব্যাক করেছে। প্রথম দুটি টেস্টে হেরে যাওয়ায় সিরিজ জয়ের স্বপ্ন ভেঙেছে। তবে শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর পর আর পিছনে তাকাতে হয়নি ভারতকে। ৫-১ একদিনের সিরিজ ও ২-১ টি ২০ সিরিজ জিতেছে তারা। গোটা সফলে ব্যাট হাতে কোহলির সাফল্য বিশ্বের ক্রিকেট বিশেষক্ষদের নজর কেড়েছে। টেস্ট সিরিজে দু দলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে শতরান করেছিলেন তিনি। এরপর একদিনের সিরিজে তিনটি সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে। একটি বিশ্ব ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানের অবকাশে স্টিভ বলেছেন, দক্ষিণ আফ্রিকা সফরে তিনি কোহলিকে দেখেছেন। প্রয়োজনের তুলনায় একটু বেশি আগ্রাসন দেখিয়েছে কোহলি। আসলে একজন অধিনায়ক এভাবেই শেখে। স্টিভ বলেছেন, অধিনায়ক হিসেবে এখনও গড়ে উঠছেন কোহলি। উচ্ছ্বাস ও আবেগের মতো বিষয়গুলির ওপর লাগাম টানতে কিছুটা সময় প্রয়োজন। কিন্তু কোহলি এভাবেই নিজের খেলাটা খেলে। স্টিভ বলেছেন, কোহলিকে বুঝতে হবে যে, দলের সবাই ওর মতো খেলতে পারে না। আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারার মতো খেলোয়াড়রা খুবই শান্ত স্বভাবের। তাই কোহলির বোঝা দরকার যে, কিছু খেলোয়াড় আলাদা ধরনের হয়। কোনও কোনও সময়ে আগ্রাসনে রাশ টানতে হবে। আবার কখনও তা উঁচুগ্রামে তুলতে হবে। তাই কোন সময়ে কী করতে হবে, তা বুঝতে হবে কোহলিকে। খেলোয়াড় হিসেবে কোহলির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন স্টিভ। তিনি বলেছেন, কোহলি এখন দারুণ নেতৃত্ব দিচ্ছে। নেতা হওযার প্রয়োজনীয় ক্যারিশ্মা ও এক্স ফ্যাক্টর ওর মধ্যে রয়েছে। ও চায়, টিমের বাকি সবাই ওকে অনুসরণ করুক। কোহলি চায়, দল সব সময় ইতিবাচক মানসিকতা নিয়ে খেলুক। প্রাক্তন অসি অধিনায়ক আরও বলেছেন, গত কয়েক বছরে সমস্ত ফর্ম্যাটেই খুব ভালো খেলছে ভারত। কোহলি দলকে সমস্ত ফর্ম্যাটেই এক নম্বরে নিয়ে যেতে চায়। কিন্তু এখনকার দিনে এটা কঠিন কাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর ভারতের নজর এখন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের দিকে। আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এরপর ২০১৮-১৯-এর গ্রীষ্মে অস্ট্রেলিয়া সফরে যাবে কোহলির দল। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো ভারতের পক্ষে সহজ হবে না বলেই মন্তব্য করেছেন স্টিভ। তিনি বলেছেন, যে সময়ে ভারত অস্ট্রেলিয়া সফরে আসবে তখন সেখানে চেনা পিচই পাবে। ওই পিচ ভারতীয় ব্যাটসম্যান ও স্পিনারদের পক্ষে অনুকূল হবে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াই ফেভারিট। যেমন ভারতে ফেভারিট ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
India vs Bangldesh: বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget