এক্সপ্লোর

দিল্লি ডেয়ারডেভিলসের সিইও-র সঙ্গে দেখা করে শামিকে আইপিএল-এ খেলতে না দেওয়ার আর্জি হাসিনের

নয়াদিল্লি: ম্যাচ গড়াপেটার অভিযোগ থেকে পেসার মহম্মদ শামিকে বিসিসিআই-এর দুর্নীতি-দমন শাখা রেহাই দিলেও, তাঁর স্ত্রী হাসিন জাহান এখনও নিজের অবস্থানে অনড়। তিনি এবার শামির আইপিএল-এ খেলা আটকাতে মরিয়া। দিল্লি ডেয়ারডেভিলসের সিইও হেমন্ত দুয়ার সঙ্গে দেখা করে শামিকে আইপিএল-এ খেলতে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন হাসিন। তাঁকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ‘আমি হেমন্ত স্যারকে বলেছি, শামি যতক্ষণ না পারিবারিক সমস্যা মেটাচ্ছে, ততক্ষণ ওকে আইপিএল-এর দলের রাখা উচিত নয়।’ এ বিষয়ে অবশ্য দিল্লি ডেয়ারডেভিলসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শামির বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রাখা, তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা, এক পাকিস্তানি মহিলার সঙ্গে দুবাইয়ে দেখা করে তাঁর কাছ থেকে টাকা নেওয়া, দাদাকে দিয়ে ধর্ষণ করানোর মতো একগুচ্ছ অভিযোগ করেন হাসিন। তাঁর এই অভিযোগের পরেই শামিকে চুক্তির বাইরে রাখে বিসিসিআই। তবে তদন্তের পর এই পেসারকে ক্লিনচিট দেয় বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখা। এরপরেই তাঁর সঙ্গে নতুন করে চুক্তি করে বিসিসিআই। আইপিএল-এও খেলতে বাধা নেই শামির। তবে হাসিন চান না শামি আইপিএল-এ খেলুন। সেই কারণেই তিনি দিল্লি ডেয়ারডেভিলসের সিইও-র সঙ্গে দেখা করেন। এমনকী, বিসিসিআই-কেও পারিবারিক সমস্যা না মেটা পর্যন্ত শামিকে খেলতে না দেওয়ার অনুরোধ জানান হাসিন। বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না জানিয়েছেন, ‘হাসিন জাহান আমার সঙ্গে দেখা করে তাঁর অভিযোগের বিষয়টি দেখার অনুরোধ জানান। আমি তাঁকে বলি, এটা তাঁদের ব্যক্তিগত বিষয়। পরিবারের মধ্যেই বিষয়টি মিটিয়ে নেওয়া উচিত। তাতে শামি সহ সবারই ভাল হবে। কারণ, শামি ভারতীয় দলে আছেন। আমরা চাই তিনি আইপিএল ও ইংল্যান্ড সফরে ভাল পারফরম্যান্স দেখান।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR vs MI Toss Update: টস জিতে ফিল্ডিং নিলেন হার্দিক, কেকেআরের একাদশে বড় চমক? কারা খেলছেন?
টস জিতে ফিল্ডিং নিলেন হার্দিক, কেকেআরের একাদশে বড় চমক? কারা খেলছেন?
IPL 2026: ম্যাচ জিতিয়ে স্ত্রী-র উদ্দেশে ‘ফ্লায়িং কিস’ ছুড়লেন, জবাবে অনুষ্কার প্রতিক্রিয়া মন জিতল নেটপাড়ার
ম্যাচ জিতিয়ে স্ত্রী-র উদ্দেশে ‘ফ্লায়িং কিস’ ছুড়লেন, জবাবে অনুষ্কার প্রতিক্রিয়া মন জিতল নেটপাড়ার
KKR vs MI Live: কেকেআরের ওয়াংখেড়ের অভিশাপ vs মুম্বইয়ের প্রথম ম্যাচের কাঁটা, IPL-এ আজ শেষ হাসি কার? লাইভ আপডেট
কেকেআরের ওয়াংখেড়ের অভিশাপ vs মুম্বইয়ের প্রথম ম্যাচের কাঁটা, IPL-এ আজ শেষ হাসি কার? লাইভ আপডেট
Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে সলমনের? সত্যিটা কী?
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে সলমনের? সত্যিটা কী?

ভিডিও

Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Tamil Nadu Polls: টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
1 April New Financial year: বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
EC On Central Force: তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
Iran-Pakistan Relations: পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?
পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?
Kolkata Woman Death: ৪০০০ টাকা দিতে অস্বীকার, ঘুমন্ত স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দিলেন স্বামী! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা!
৪০০০ টাকা দিতে অস্বীকার, ঘুমন্ত স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দিলেন স্বামী! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা!
Lifestyle News: ওজন কমায়, রয়েছে গুচ্ছ গুচ্ছ পুষ্টিগুণ! কিন্তু সঠিক পরিমাণে আমন্ড না খেলেই বিপত্তি! কী বলছেন চিকিৎসক?
ওজন কমায়, রয়েছে গুচ্ছ গুচ্ছ পুষ্টিগুণ! কিন্তু সঠিক পরিমাণে আমন্ড না খেলেই বিপত্তি! কী বলছেন চিকিৎসক?
Durgapur Vote Campaign: প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি জলের বালতি পৌঁছে দিলেন বিজেপি প্রার্থী ! এবার যে দৃশ্য দেখা গেল দুর্গাপুর পশ্চিমে..
প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি জলের বালতি পৌঁছে দিলেন বিজেপি প্রার্থী ! এবার যে দৃশ্য দেখা গেল দুর্গাপুর পশ্চিমে..
Embed widget