এক্সপ্লোর

Ranji Trophy: দ্বিশতরান মিস সুদীপের, অনুষ্টুপের সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৫৭৭/৫

Ranji Trophy 2022: আগের দিন ১ উইকেট হারিয়ে ৩১০ রান বোর্ডে তুলে নিয়েছিল বাংলা শিবির। একমাত্র অভিমন্যু ঈশ্বরণের উইকেট হারিয়েছিল তারা। ক্রিজে ছিলেন শতরানকারী সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার।

বেঙ্গালুরু: গতকালই ভিতটা গড়ে দিয়েছিলেন সুদীপ ঘরামি ও অভিমন্যু ঈশ্বরণ। এদিন সেই ভিতের ওপরে দাঁড়িয়ে বিশাল স্কোর বোর্ডে তুলে নিল বাংলা। দ্বিতীয় দিনে বাংলার নায়ক বলা যেতে পারে অনুষ্টুপ মজুমদার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ নম্বর শতরান হাঁকিয়ে ফেললেন বাংলা ক্রিকেটের ক্রাইসিস ম্যান। অর্ধশতরান হাঁকালেন অভিষেক রমন ও মনোজ তিওয়ারি, অভিষেক পোড়েলও। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ৫৭৭ রান তুলে নিল বাংলা। 

আগের দিন ১ উইকেট হারিয়ে ৩১০ রান বোর্ডে তুলে নিয়েছিল বাংলা শিবির। একমাত্র অভিমন্যু ঈশ্বরণের উইকেট হারিয়েছিল তারা। ক্রিজে ছিলেন শতরানকারী সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। প্রথম জন গতকালই রঞ্জিতে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আজ হয়ত দ্বিশতরানও চলে আসত। কিন্তু ১৪ রান দূরেই থেমে যেতে হয় সুদীপকে। এদিন দিনের শুরুতেই প্রথমে নিজের সেঞ্চুরি পূরণ করেন অনুষ্টুপ মজুমদার। ১৫টি বাউন্ডারির সাহায্যে ১৯৪ বলে ১১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন অনুষ্টুপ। গতকাল চোট পেয়ে মাঠ ছাড়া অভিষেক রমন এদিন ব্যাট করতে নেমেছিলেন অনুষ্টুপ ফিরে যাওয়ার পর। তিনিও অর্ধশতরান পূরণ করেন। ৬১ রান করে আউট হন তিনি।

তবে একদিকে উইকেট পড়তে থাকলেও সুদীপ আগের দিন ঠিক যেখানে খেলা শেষ করেছিলেন, সেখান থেকেই খেলা শুরু করেন। একের পর এক দর্শনীয় শট। শেষ পর্যন্ত ৩৮০ বলে ১৮৬ রানের ইনিংস খেলে ক্যাচ আউট হয়ে ফেরেন। যদিও সুদীপের আউট নিয়ে বিতর্ক শুরু হয়। আদৌ সুদীপের ব্য়াটের কানায় বল লেগেছিল কি না, তা নিয়ে সন্দেহ ছিল সবারই। রিভিউ নেওয়ার নিয়ম রঞ্জিতে নেই, তাই কিছুটা হতাশ হয়েই মাঠ ছাড়তে দেখা যায় সুদীপকে। অভিজ্ঞ মনােজ তিওয়ারি ও অভিষেক পোড়েল এরপর জুটি বেঁধেছিলেন। দু জনেই অর্ধশতরান পূরণ করেন। অভিষেক ৬৮ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেও, মনোজ ৫৪ রান করে অপরাজিত রয়েছেন। ৭ রান করে ক্রিজে রয়েছেন শাহবাজ আহমেদও।

আরও পড়ুন: দ্রাবিড়ের বিশেষ ক্লাসে অনুগত ছাত্র উমরান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget