এক্সপ্লোর

Virat Kohli To Open for RCB: ভারতকে সিরিজ জিতিয়ে 'বিরাট' বার্তা কোহলির

৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে চোদ্দোতম আইপিএল। এমনিতেই গতবারের আইপিএলে তীরে এসে তরি ডুবেছিল আরসিবি-র। তাই সামনের আইপিএলে বহুকাঙ্খিত খেতাব পেতে তিনি যে বাড়তি মরিয়া, সেটা বুঝিয়ে দিয়েছেন বিরাট কোহলি।

আমেদাবাদ : ডু অর ডাই ম্যাচ। সিরিজের ভাগ্য ঝুলছে ম্যাচের ফলাফলে, এমন পরিস্থিতিতে চেনা মেজাজে এগিয়ে এলেন দলনায়ক। ওপেনিং ধন্ধ কাটাতে নিজের কাঁধে তুলে নিলেন দায়িত্ব। রোহিত শর্মার সঙ্গে নেমে পড়লেন ওপেনিংয়ে। শুধু নামলেন না, ৫২ বলে অপরাজিত ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলে গড়ে তুললেন জয়ের মঞ্চ। ম্যাচ, সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আর ইংল্যান্ডকে টি২০ সিরিজে হারানোর পর কোহলি দিয়ে রাখলেন বিরাট বার্তা।

কিছুদিনের মধ্যেই শুরু হবে আগামী আইপিএল। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করবেন বলেই জানিয়ে রাখলেন বিরাট কোহলি। ইংল্যান্ড বধের পর বিরাট বলেছেন, 'আইপিএলের ওপেন করব।' সিরিজ নির্ধারক ম্যাচে কেন হঠাৎ ওপেনিংয়ের সিদ্ধান্ত জানতে চাওয়া হলে বিরাটের সংযোজন, 'এই মুহূর্তে আমাদের মিডল অর্ডার যথেষ্ট শক্তিশালী। তাই রোহিতের মতো পার্টনারের সঙ্গে ওপেন করার সুযোগ কাজে লাগাতেই হয়।' ওপেনিং জুটিতে বিরাট-রোহিত জোড়েন ৯৪ রান।

(আরও পড়ুন টি-২০ ম্যাচে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান, অর্ধশতরান, জোড়া নজির বিরাটের )

৩৬ রানে জয় হাসিল করে টিম গেমের প্রশংসা করেছেন ক্যাপ্টেন কোহলি। মাঝের ওভারগুলোতে শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের ব্যাটিংয়ের ভূমিকা প্রসঙ্গেও উচ্ছ্বসিত বিরাট। টেস্ট, টি২০ সিরিজে পর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচের সিরিজ খেলতে নামবে ভারত। যার পরই দেশের মাটিতে পরের আইপিএল।

(আরও পড়ুন টেস্টের পর টি-২০ সিরিজও ভারতের দখলে)

৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে চোদ্দোতম আইপিএল। এমনিতেই গতবারের আইপিএলে তীরে এসে তরি ডুবেছিল আরসিবি-র। তাই সামনের আইপিএলে বহুকাঙ্খিত খেতাব পেতে তিনি যে বাড়তি মরিয়া, সেটা বুঝিয়ে দিয়েছেন বিরাট কোহলি। বেশিরভাগ মরশুমেই চেনা তিন নম্বরে ব্যাট করেছেন বিরাট। তবে মাঝেমধ্যেই দলের প্রয়োজনে ওপেনিংয়ের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন বিরাট। আর যতবারই আরসিবি অধিনায়ক ওপেন করেছেন, প্রত্যেকবারই তার সুফল পেয়েছে আইপিএলের ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি।

সেরা শিরোনাম

Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি

ভিডিও

Train Derails News |
Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget