এক্সপ্লোর

Asia Cup 2022: এশিয়া কাপের ভারতীয় দলে নেই, কী শপথ নিচ্ছেন ঈশান?

Asia Cup 2022: ভেঙে পড়ছেন না ঈশান কিষাণ (Ishan Kishan)। বরং ইতিবাচক থাকছেন। ঈশান বলছেন, 'নির্বাচকেরা যেটা ভাল মনে করেছেন, সেটাই করেছেন।'

রাঁচি: ভারতীয় দলের হয়ে জিম্বাবোয়ে সফরে যাচ্ছেন। কিন্তু এশিয়া কাপের (Asia Cup) দলে নেই। সাম্প্রতিক ভাল পারফরম্যান্সের পরেও। অনেকেই যা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তবে ভেঙে পড়ছেন না ঈশান কিষাণ (Ishan Kishan)। বরং ইতিবাচক থাকছেন। ঈশান বলছেন, 'নির্বাচকেরা যেটা ভাল মনে করেছেন, সেটাই করেছেন। নির্বাচকেরা অনেক ভাবনাচিন্তা করে দল গড়েন। কে কোথায় খেলবে, সেটা নিয়েও ভাবতে হয়। আমি বরং আরও পরিশ্রম করব। আরও বেশি রান করব। আমার ওপর বিশ্বাস থাকলে নির্বাচকেরা নিশ্চয়ি আমাকে দলে রাখবেন।'

দায়িত্বে লক্ষ্মণ

এর আগে আয়ার্ল্যান্ড সফরে তিনি জাতীয় দলের কোচ হিসাবে গিয়েছিলেন। ফের ভি ভি এস লক্ষ্মণের (VVS Laxman) কাঁধে জাতীয় দলের প্রশিক্ষকের দায়িত্ব বর্তাচ্ছে। আসন্ন জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের (Ind vs Zim) হেড কোচ হিসাবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) নন, যাবেন লক্ষ্মণই। শুক্রবার সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)।

চমক দেবে জিম্বাবোয়ে ?

একটা বদল যেন রাতারাতি গোটা দলের শরীরী ভাষাটাই বদলে দিয়েছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে টুর্নামেন্টের যোগ্যতা অর্জনের লক্ষ্যে মাস দুয়েক আগে কোচ করে আনা হয়েছিল ডেভ হাউটনকে (Dave Houghton)। আর যিনি কোচের দায়িত্বে ছিলেন, সেই লালচাঁদ রাজপুতকে টিম ডিরেক্টর করে দেওয়া হয়। ফলও মেলে। হাউটনের প্রশিক্ষণে জিম্বাবোয়ে দল হিসাবে অনেক সাহসী ক্রিকেট খেলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছেন রেগিস চাকাভা, সিকন্দর রাজা-রা। বাংলাদেশকে ওয়ান ডে ও টি-টোয়েন্টি, দুই ফর্ম্যাটেই হারিয়ে সিরিজ জিতেছে জিম্বাবোয়ে।

যে কারণে ভারতকে (Team India) সতর্ক করে দিচ্ছেন প্রাক্তন বাঁহাতি স্পিনার মনিন্দর সিংহ (Maninder Singh)। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। যে সিরিজে ভারতকেই ফেভারিট বলে মনে করছেন মনিন্দর। সেই সঙ্গে সতর্কও করে দিচ্ছেন। কারণ, প্রাক্তন স্পিনারের মতে, চমক দিতে পারে জিম্বাবোয়ে।

দীর্ঘদিন পর জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলছে ভারত। সম্প্রতি বাংলাদেশকে দুই সিরিজে হারিয়েছে জিম্বাবোয়ে। আসন্ন ওয়ান ডে সিরিজে ভারতই কি এগিয়ে? নাকি চমক দেবে জিম্বাবোয়ে? এবিপি লাইভের প্রশ্নে মনিন্দর বলছেন, 'বাংলাদেশকে হারিয়েছে বলে জিম্বাবোয়ের ক্রিকেটারেরা আত্মবিশ্বাসী থাকবে। ভারতীয় দল খাতায় কলমে শক্তিশালী। কিন্তু সহজ হবে না লড়াই।'

আরও পড়ুন: চমক দিতে পারে জিম্বাবোয়ে? ভারতীয় দলকে সতর্ক করছেন প্রাক্তন তারকা

সেরা শিরোনাম

Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget