এক্সপ্লোর

Wrestlers Protest: কুস্তিগীরদের প্রতিবাদে নয়া মোড়! যৌন হেনস্থার অভিযোগ তুলে নিল নাবালিকা, পকসো থেকে মুক্ত ব্রিজভূষণ!

Brij Bhusan Singh: এর আগে দু'দফায়, একবার পুলিশের সামনে ও একবার ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বয়ানে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থা ও স্টকিংয়ের অভিযোগ এনেছিল।

নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ সিংহের (Brij Bhusan Singh) বিরুদ্ধে কুস্তিগীররা বিক্ষোভ (Wrestlers Protest) করছেন। তাঁর বিরুদ্ধে যৌন হেনন্থার অভিযোগ আনা রয়েছে। কিন্তু এই বিক্ষোভ সম্প্রতি এক সম্পূর্ণ নতুন মোড় নিয়েছে। ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ জানানো সাত মহিলা কুস্তিগীরদের মধ্যে একজন নাবালিকাও রয়েছেন। খবর অনুযায়ী সে নাকি নিজের বয়ান বদলে দিয়েছে।

বয়ান বদল

এর আগে দু'দফায়, একবার পুলিশের সামনে ও একবার ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বয়ানে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থা ও স্টকিংয়ের অভিযোগ এনেছিল সেই নাবালিকা। সেই ভিত্তিতেই কুস্তি সংস্থার প্রধানের বিরুদ্ধে পকসো আইনের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ এ, ৩৫৪ ডি এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছিল। কিন্তু ১৭ বছর বয়সি নাবালিকা বর্তমানে নিজের বয়ান বদলে নিয়েছে। সে ১৬৪ ধারার অধীনে এক নতুুন বয়ান দিয়েছে যেখানে ব্রিজভূষণের বিরুদ্ধে এই অভিযোগগুলি তুলে নেওয়া হয়েছ। এবার কোর্টের তরফে নির্ধারিত করা হবে ১৬৪ ধারায় রুজু কোন মামলাকে অধিক প্রাধান্য দেওয়া হবে।

এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিশিষ্ট আইনজীবি রেবেকা জন বলেন, 'আমি একেবারেই অবাক নই। এইসব ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা না হলে, অভিযোগকারীদের উপর বাড়তি চাপ তৈরি করার চেষ্টা করা হয়েই থাকে। এই ধরনের ঘটনাগুলি খুবই হতাশাজনক। মহিলারা এমন ক্ষেত্রে কিন্তু নিজেদের জীবন, জীবিকা, কেরিয়ার বাজি রেখেই অভিযোগটা জানান।'

সরে দাঁড়ালেন সাক্ষী?

এরই মধ্যে গতকাল শোনা যাচ্ছিল রেলের কাজে ফিরেছেন সাক্ষী মালিক (Sakshi Malik)। তিনি কুস্তিগীরদের আন্দোলন থেকেও সরে দাঁড়িয়েছেন বলে খবর রটেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পরেই সাক্ষী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যাচ্ছিল। তবে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর নিজে অবশ্য় সেই খবর উড়িয়ে দিয়েছেন।

তিনি গোটা বিষয়টা ভুয়ো বলে দাবি করে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'এই খবরটি সম্পূর্ণ ভুল। ন্যায়ের জন্য এই লড়াই থেকে না আমাদের কেউ পিছিয়ে এসেছি, না পিছিয়ে আসব। আমরা সত্যাগ্রহ চালিয়ে যাব পাশাপাশি রেলের কাজেও যোগ দিয়েছি। যতদিন না ন্যায় পাচ্ছি, ততদিন এই লড়াই চালিয়ে যাব। দয়া করে কেউ কোনও ভুল খবর প্রচার করবেন না'। এই আন্দোলন এবার কোনদিকে এগোয় সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget