এক্সপ্লোর

Facebook Down: মেটা'র ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পরের দিনই গণ্ডগোল ফেসবুকে, সমস্যায় ইউজাররা

Facebook: Downdetector সূত্রে জানা গিয়েছে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও এবং অ্যাড ম্যানেজার সার্ভিসে লগ-ইন করতে গিয়ে সমস্যায় পড়েছেন ইউজাররা।

Facebook Down: সবেমাত্র ফেসবুকের পেরেন্ট অর্গানাইজেশন মেটা (Meta) ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে। ১১ হাজার কর্মী চাকরি খুইয়েছেন। কর্মী সংখ্যা ১৩ শতাংশ কমিয়ে দিয়েছে মেটা কর্তৃপক্ষ। এর মধ্যেই প্রকাশ্যে এল ফেসবুকে (Facebook) গোলযোগের খবর। Downdetector সূত্রে জানা গিয়েছে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও এবং অ্যাড ম্যানেজার সার্ভিসে লগ-ইন করতে গিয়ে সমস্যায় পড়েছেন ইউজাররা। ১০ নভেম্বর সকাল ৯টা নাগাদ এই সমস্যা শুরু হয়েছে বলে খবর। Downdetector- এর রিপোর্টে বলা হয়েছে ভারতের একাধিক জায়গায় সমস্যা দেখা গিয়েছে। তালিকায় রয়েছে মুম্বই, দিল্লি, কলকাতার মতো মেট্রোপলিটান শহর। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে হোয়াটসঅ্যাপেও বড়সড় সমস্যা দেখা দিয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ। 

কী সমস্যা হচ্ছে

বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে ফেসবুকের অ্যাকাউন্টে লগ-ইন করতে গিয়ে সমস্যায় পড়েছেন ইউজাররা। কালো স্ক্রিন দেখা যাচ্ছে। সার্ভার কানেকশনের সমস্যাও রয়েছে। এর পাশাপাশি ফেসবুক অ্যাপেও সমস্যার সম্মুখীন হয়েছেন ইউজাররা। এখনও পর্যন্ত এই সমস্যা প্রসঙ্গে মেটা কর্তৃপক্ষ কিছু বিবৃতি দেয়নি। তাই জানা যায়নি যে কেন ফেসবুকে এই সমস্যা দেখা দিয়েছে। কিন্তু ফেসবুকের অ্যাকাউন্টে লগ-ইন করতে গিয়ে, কিংবা ক্রিয়েটর স্টুডিওতে ঢুকতে গিয়ে অথবা অ্যাড ম্যানেজার সার্ভিসে লগ-ইন করতে গিয়েও সমস্যার সম্মুখীন হয়েছেন ইউজাররা। 

Meta Layoffs

আশঙ্কাই সত্যি হল। আপাতত নতুন নিয়োগ বন্ধের ঘোষণা করল ফেসবুকের মূল সংস্থা মেটা।সঙ্গে এক ধাক্কায় ১১,০০০ কর্মী ছাঁটাই করল কোম্পানি। মেটার তরফে জানানো হয়েছে, খারাপ আর্থিক ফলাফল, ক্রমবর্ধমান ব্যয় ও দুর্বল বিজ্ঞাপনের বাজারের কারণে কোম্পানি ১৩ শতাংশ কর্মী বা ১১,০০০ কর্মী ছাঁটাই করছে। পরিসংখ্যান বলছে, ২০২২ সালে সংস্থার সবচেয়ে বড় ছাঁটাই এটি। এখানেই শেষ নয়, মেটা জানিয়েছে কোম্পানি আগামী কিছু সময়ের জন্য নতুন কর্মচারী নিয়োগ করবে না। ২০০৪ সালে Facebook প্রতিষ্ঠার পর থেকে এটি ১৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই, যা ডিজিটাল বিজ্ঞাপনে তীব্র পতনের দিকে ইঙ্গিত করে। গত সপ্তাহে, ট্যুইটারও ব্যাপকভাবে লোক ছাঁটাই করেছে। ইলন মাস্কের কোম্পানিটি কেনার পর ট্যুইটার তার কর্মী সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমিয়েছে।

পরিসংখ্যান বলছে, অতীতে এত বড় মাপের ছাঁটাইয়ের পথে কখনোই হাঁটেনি কোম্পানি। সেপ্টেম্বরের শেষে কোম্পানি জানিয়েছিল, মেটাতে মোট ৮৭,০০০ কর্মী কাজ করেন। তবে সেই সময় কর্মী ছাঁটাইয়ের বিষয়ে কিছু বলা হয়নি। 

আরও পড়ুন- রিয়েলমি টেকলাইফের নতুন স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget