এক্সপ্লোর

Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে নতুন Honor Choice Watch, একবার পুরো চার্জ দিলে স্মার্টওয়াচ চালু থাকবে প্রায় ১২ দিন

Honor Choice Watch: কালো এবং সাদা রঙে Honor Choice Watch ভারতে লঞ্চ হয়েছে। অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। বিক্রি শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে। 

Smartwatch: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Honor X9b 5G ফোন। এর সঙ্গেই লঞ্চ হয়েছে Honor Choice X5 TWS ইয়ারবাডস। এছাড়াও লঞ্চ হয়েছে Honor Choice Watch। এই স্মার্টওয়াচে রয়েছে আয়তাকার AMOLED ডিসপ্লে। এই ডিভাইসে রয়েছে মেটালিক বডি এবং ইন্টারচেঞ্জেবল সিলিকন স্ট্র্যাপ। দুটো রঙে Honor Choice Watch লঞ্চ হয়েছে। ১২০- র বেশি স্পোর্টস মোড এবং ১০০- র বেশি ওয়াচ ফেস রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও এই ডিভাইসে রয়েছে ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট এবং সংস্থার তরফে দাবি করা হয়েছে একবার চার্জ দিলে প্রায় ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। 

ভারতে Honor Choice Watch- এর দাম কত, কোথা থেকে কিনবেন, কী কী রঙে লঞ্চ হয়েছে 

কালো এবং সাদা রঙে Honor Choice Watch ভারতে লঞ্চ হয়েছে। এই Honor Choice Watch এর দাম ৬৪৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ Honor Choice Watch কেনা যাবে ৫৯৯৯ টাকায়। অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। বিক্রি শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে। 

Honor Choice Watch এই স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন একনজরে দেখে নিন

  • এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯৫ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই স্মার্টওয়াচে আগে থেকে ইনস্টল রয়েছে ৮টি ওয়াচ ফেস ফিচার। এছাড়াও রয়েছে ২১টি ডায়নামিক অলওয়েজ অন ওয়াচফেস ফিচারের সাপোর্ট। আর রয়েছে ১০০-র বেশি নরমাল ওয়াচ ফেস। 
  • ১২০- র বেশি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। Honor Choice Watch ওয়ারেবল ডিভাইসে ব্লাড অক্সিজেন পরিমাপের ফিচার রয়েছে। এছাড়াও এই স্মার্টওয়াচের সাহায্যে হার্ট রেট মনিটর করা যাবে এবং ইউজারের স্লিপ ট্র্যাকার রয়েছে এই স্মার্টওয়াচে। মহিলাদের জন্য মেন্সট্রুয়াল হেলথ ট্র্যাকিং ফিচার এবং স্ট্রেস মনিটরিং ফিচার সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। Honor Health অ্যাপের মাধ্যমে এই সমস্ত ট্র্যাকারের ডেটা চেক করা যাবে। 
  • ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে এখানে। এছাড়াও রয়েছে ওয়ান ক্লিক এসওএস কলিং ফিচারের সাপোর্ট। এই স্মার্টওয়াচে জিপিএস ফিচারের সাপোর্টও রয়েছে। 
  • এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ওয়ারেবল ডিভাইস। ৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এখানে। একবার চার্জ দিলে ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে সংস্থা। প্রতিদিন রাতে ৭ ঘণ্টা পর্যন্ত স্লিপ মনিটরিং ফিচার চালু থাকলেও ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্টওয়াচে। 

আরও পড়ুন- ভারতে হাজির Honor Choice Earbuds X5, একবার চার্জ দিলে চলবে ৩৫ ঘণ্টা, দাম ২ হাজারের কম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget