এক্সপ্লোর

Lava Smartphones: লাভা অগ্নি ২এস আসছে ভারতে, আগের মডেলের ফিচার নিয়ে নভেম্বরেই লঞ্চের সম্ভাবনা

Lava Agni 2S: আসন্ন লাভা অগ্নি ২এস ফোন সম্পর্কে বিশদে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। অনুমান লঞ্চের তারিখ এগিয়ে এলে ফোন সম্পর্কিত বিভিন্ন তথ্যও প্রকাশ্যে আসবে।

Lava Smartphones: ভারতে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে দেশীয় সংস্থার তৈরি ফোনের। এবছর মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল লাভা অগ্নি ২ ফোন (Lava Agni 2 5G)। এই ৫জি ফোনে ছিল একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর এবং একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি আর ৬৬ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও লাভা অগ্নি ২ ৫জি ফোনে রয়েছে একটি কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখাএ ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এই লাভা অগ্নি ২ ৫জি ফোন ছিল লাভা অগ্নি ৫জি ফোনের সাকসেসর মডেল। এই ফোনে ২০২১ সালের নভেম্বর মাসে ভারতের বাজারে এসেছিল। সম্প্রতি এক টিপস্টার জানিয়েছেন এবার ভারতে লঞ্চ হতে চলেছে লাভা অগ্নি ২এস (Lava Agni 2s) মডেল।নভেম্বর মাসেই এই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। শোনা গিয়েছে এই ফোনে লাভা অগ্নি ২ মডেলের মতো একই স্পেসিফিকেশন থাকবে। টিপস্টার যোগেশ ব্রার একথা জানিয়েছেন। তবে দুই ফোনের স্পেসিফিকেশন একই হলেও চিপসেটে পার্থক্য থাকার সম্ভাবনা রয়েছে। আসন্ন লাভা অগ্নি ২এস ফোন সম্পর্কে বিশদে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। অনুমান লঞ্চের তারিখ এগিয়ে এলে ফোন সম্পর্কিত বিভিন্ন তথ্যও প্রকাশ্যে আসবে। তবে এই ফোন ভারতে নভেম্বর মাসের কবে লঞ্চ হতে পারে তা জানা যায়নি এখনও। 

ভারতে লাভা অগ্নি ২ ৫জি ফোনের দাম লঞ্চের সময় কত ছিল

৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোনের একটি ভ্যারিয়েন্টই লঞ্চ হয়েছিল যার দাম ছিল ২১,৯৯৯ টাকা। 

লাভা অগ্নি ২ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ডুয়াল ন্যানো সিম রয়েছে এই ফোনে। এর সঙ্গে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • লাভা অগ্নি ২ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা ইউনিট। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে বড় গোলাকার ক্যামেরা মডিউল। 
  • লাভা অগ্নি ২ ৫জি ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫৯ মেগাপিক্সেলের ১.০ মাইক্রন ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। 
  • এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ৮ জিবি যা ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও রয়েছে ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ।
  • লাভা অগ্নি ২ ৫জি ফোনের ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর সাহায্যে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে পারে ১৬ মিনিটেরও কম সময়ে। 

আরও পড়ুন- আইওএস এবং অ্যান্ড্রয়েডে শুরু 'ভয়েস চ্যাট' ফিচারের রোল-আউট, হোয়াটসঅ্যাপের বড় গ্রুপে কী সুবিধা আসছে?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget