এক্সপ্লোর

WhatsApp New Feature: আইওএস এবং অ্যান্ড্রয়েডে শুরু 'ভয়েস চ্যাট' ফিচারের রোল-আউট, হোয়াটসঅ্যাপের বড় গ্রুপে কী সুবিধা আসছে?

WhatsApp Voice Chat: যেসমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে ৩৩ থেকে ১২৮ জন সদস্য সংখ্যা, সেখানে এই নয়া ফিচার খুবই কার্যকরী হবে। ৩৩- এর কম সদস্য সংখ্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপাতত এই ফিচার কাজ করবে না।

WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের (WhatsApp Features) আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানে আনুষ্ঠানিক ভাবে রোল আউট শুরু হয়েছে ভয়েস চ্যাট (Voice Chat) ফিচারের। ধরা যাক, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সদস্য রয়েছেন। আর একটি গ্রুপ কল করা হবে যেখানে সকলের প্রয়োজন নেই। সেখানে এই ভয়েস চ্যাট ফিচার কাজে লাগবে। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের গ্রুপ কল শুরু করলে একসঙ্গে সব ইউজারের ফোন বাজতে শুরু করবে না। বরং ইউজাররা একটি পুশ নোটিফিকেশন পাবেন এবং দেখতে পাবেন একটি কল বাবল। সেখানে ট্যাপ করে প্রয়োজন অনুযায়ী ইউজাররা যুক্ত হতে পারবেন হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে। আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ভার্সানেই হোয়াটসঅ্যাপ অ্যাপের লেটেস্ট আপডেটেড মাধ্যমে ভয়েস চ্যাট ফিচারের সুবিধা পাবেন ইউজাররা। যেসমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে ৩৩ থেকে ১২৮ জন সদস্য সংখ্যা, সেখানে এই নয়া ফিচার খুবই কার্যকরী হবে। ৩৩- এর কম সদস্য সংখ্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপাতত এই ফিচার কাজ করবে না।

আগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস কল করলে একসঙ্গে সমস্ত সদস্যের ফোন বেজে উঠত। কেউ যুক্ত না হলে ওই কলটি সম্পন্নই হতো না। তবে নতুন ভয়েস চ্যাট ফিচারের সাহায্যে প্রাথমিকভাবে কেউ যুক্ত না হলেও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কল করা সম্ভব। এই কল শুরু হলে নিঃশব্দে গ্রুপের সমস্ত সদস্যদের কাছে পৌঁছে যাবে একটি পুশ নোটিফিকেশন। যেকোনও সদস্য কলের মাঝেও যুক্ত হতে পারবেন এবং কথা শুরু করতে পারবেন। যদি ভয়েস চ্যাটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল শুরু হওয়ার ৬০ মিনিটের মধ্যে কেউ যুক্ত না হন তাহলে আপনাআপনি কল কেটে যাবে বা শেষ হয়ে যাবে। তারপরেও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের যেকোনও সদস্য কল চালু করতে পারবেন। ভয়েস চ্যাট ফিচারের সাহায্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কল চলাকালীন যাঁরা সেখানে যুক্ত হবেন না তাঁরা বাকি অ্যাক্টিভ মেম্বারদের দেখতে পাবেন, অর্থাৎ ওই গ্রুপে যে সমস্ত সদস্য কলে যুক্ত হয়েছেন তাঁদের নাম দেখা যাবে। 

কীভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপের নতুন ভয়েস চ্যাট ফিচার

  • প্রথমে ফোনে লেটেস্ট এবং আপডেটেড হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইনস্টল করে নিন। আইওএস- এর ক্ষেত্রে প্লে স্টোরে এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল প্লে স্টোরে পাবেন এই অ্যাপ। 
  • এরপর হোয়াটসঅ্যাপের সেই গ্রুপ চ্যাট খুলতে হবে যেখানে আপনি ফোনকল করতে চাইছেন। এবার স্ক্রিনের উপরের দিকে ডান কোণে থাকা ফোন আইকনে ট্যাপ করতে হবে। তারপর বেছে নিতে হবে 'স্টার্ট ভয়েস চ্যাট' অপশন। 
  • এরপরেই সিলেক্ট করতে হবে 'ভয়েস চ্যাট' ফিচার। গ্রুপের সদস্যরা একটি পুশ নোটিফিকেশন পাবেন যেখানে তাঁদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কলে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হবে। 
  • এরপর আপনি হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে যুক্ত হতে চান এমন অপশন বেছে নিয়ে যুক্ত হতে পারেন কলে। 

আরও পড়ুন- কারা দেখবেন ইনস্টা পোস্ট, রিলস? নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget