এক্সপ্লোর

OnePlus Smartphone: ভারতে আসছে ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর, কোন কোন রঙে লঞ্চ হতে পারে? প্রকাশ্যে র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন

OnePlus 12 and OnePlus 12R: ওয়ানপ্লাস ১২ ফোন চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। সঙ্গে থাকবে ওয়ানপ্লাস ১২আর ফোন।

OnePlus Smartphone: ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) এবং ওয়ানপ্লাস ১২আর (OnePlus 12R) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৩ জানুয়ারি। এই ফোনের রঙের অপশন, র‍্যাম এবং স্টোরেজ অপশন প্রকাশ্যে এসেছে। শোনা গিয়েছে, ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর- দুই ফোনেই থাকতে পারে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম। এছাড়াও ওয়ানপ্লাস ১২ ফোনে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। অন্যদিকে ওয়ানপ্লাস ১২আর ফোনে থাকতে পারে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস ১২ ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। সেই ফোনে রয়েছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫৪০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট। 

ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর, এই দুই ফোন ভারতে কোন কোন ভ্যারিয়েন্টে এবং কী কী রঙে লঞ্চ হতে পারে 

ওয়ানপ্লাস ১২ ফোন ভারতে লঞ্চ হতে পারে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। টিপস্টার ঈশান আগরওয়াল এক্স মাধ্যমে এমনই আভাস দিয়েছেন। Flowy Emerald এবং Silky Black- এই দুই রঙে ওয়ানপ্লাস ১২ ফোন ভারতে লঞ্চ হতে পারে। অন্যদিকে ওয়ানপ্লাস ১২আর ফোন ভারতে লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। Cool Blue এবং Iron Gray- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১২আর ফোন। 

একঝলকে দেখে নেওয়া যাক ওয়ানপ্লাস ১২ ফোনের চিনের ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • ৬.৮২ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস LTPO OLED স্ক্রিন রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি ৪এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। 
  • এই ফোনে Hasselblad ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ওয়ানপ্লাস ১২ ফোনে ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১ টিবি। 
  • একটি ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের SuperVOOC চার্জিং, ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস ১২ ফোনের চিনে লঞ্চ হওয়া মডেলে। 

ওয়ানপ্লাস ১২আর ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন 

এটি আসলে ওয়ানপ্লাস ১২ ফোনের একটি সস্তা ভার্সান। এই ফোন পরিচালিত হবে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের সাহায্যে। এখানে থাকতে পারে ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকতে পারে। 

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হচ্ছে ভিভো এক্স১০০ সিরিজ? কোন কোন ফোন লঞ্চ হতে পারে? রইল সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget