এক্সপ্লোর

Poco Smartphones: কেমন দেখতে হবে পোকো এক্স৬ ৫জি ফোনের ভারতীয় মডেল? কী কী ফিচার থাকবে এই ভ্যারিয়েন্টে?

Poco X6 5G Unboxing Video: আনবক্সিং ভিডিওতে দেখা গিয়েছে পোকো এক্স৬ ৫জি ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৬৭ ওয়াটের একটি অ্যাডাপ্টার থাকবে ফোনের বাক্সে, যা দিয়ে চার্জ দেওয়া যাবে।

Poco Smartphones: পোকো সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে নতুন স্মার্টফোন (Poco Smartphone Series) সিরিজ। আগামী ১১ জানুয়ারি পোকো এক্স৬ ৫জি (Poco X6 5G) এবং পোকো এক্স৬ প্রো ৫জি (Poco X6 Pro 5G) - এই দুই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। শাওমির সাব-ব্র্যান্ড পোকো ইতিমধ্যেই তাদের নতুন স্মার্টফোন সিরিজের আনবক্সিং ভিডিও প্রকাশ করে ফেলেছে। আর সেখান থেকেই পোকো এক্স৬ ৫জি সিরিজের দুই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। আনবক্সিং ভিডিওতে দেখা গিয়েছে পোকো এক্স৬ ৫জি ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৬৭ ওয়াটের একটি অ্যাডাপ্টার থাকবে ফোনের বাক্সে, যা দিয়ে চার্জ দেওয়া যাবে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন২ প্রসেসর থাকবে একথা আগেই ঘোষণা করেছিল পোকো সংস্থা। 

টিপস্টার সুধাংশু আম্ভোরে পোকো এক্স৬ ৫জি সিরিজের আনবক্সিং ভিডিও প্রকাশ করেছেন (আনুষ্ঠানিক ভাবে নয়)। সেখানে পোকো এক্স৬ ৫জি ফোনের একটা ঝলক দেখা গিয়েছে, যা থেকে ফোনের ডিজাইন সম্পর্কে আন্দাজ করা গিয়েছে। ডূয়াল টোন ডিজাইন থাকবে এই ফোনে। এর সঙ্গে দেখা যাবে গ্লাস ব্যাক ডিজাইন। এই ব্যাক প্যানেলে আবার থাকবে চৌকো আকৃতির ক্যামেরা মডিউল। সেখানে রেয়ার ক্যামেরা সেনসরগুলি সজ্জিত থাকবে। এই ফোনের কালো রঙের বাক্সে ইউএসবি টাইপ-সি ৩.৫ মিলিমিটারের অ্যাডাপ্টার থাকবে যা ৬৭ ওয়াটের। এছাড়াও থাকবে ফোনের যাবতীয় প্রয়োজনীয় নথি, একটি সিম বের করার অর্থাৎ সিম ইজেক্টর টুল। 

পোকো এক্স৬ ৫জি ফোনের সম্ভাব্য ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন

ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে ফোনের ব্যাক প্যানেলে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে থাকবে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপরে থাকবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। পোকো এক্স৬ ৫জি ফোন পরিচালিত হবে Android 13-based MIUI 14- এর সাহায্যে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির AMOLED থাকবে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে, আর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ফোনে একটি ৫১০০ এমএএইচ ব্যাটারি থাকবে। পোকো এক্স৬ ৫জি সিরিজের প্রো মডেল অর্থাৎ পোকো এক্স৬ প্রো ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩০০ আলট্রা প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। বলা হচ্ছে, পোকো এক্স৬ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ প্রো ৫জি মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। আর পোকো এক্স৬ প্রো মডেল হতে চলেছে রেডমি কে৭০ই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। 

আরও পড়ুন- ভারতে আসছে ওয়ানপ্লাস ১২আর, কোথা থেকে কেনা যাবে? রইল সম্ভাব্য স্পেসিফিকেশন

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget