এক্সপ্লোর
দিলীপ ঘোষ এখন হারাধন ঘোষ, আক্রমণ শুভেন্দুর, বিজেপির পাল্টা
দিলীপ ঘোষ এখন হারাধন ঘোষ হয়ে গেছেন। ফের কাঁথির সভা থেকে বিজেপি রাজ্য সভাপতিকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। পাশাপাশি কাঁথি পুরসভা বিরোধী শূন্য হবে বলেও দাবি করেন তিনি। বলেন, যখনই ভোট হোক ২১টির মধ্যে ২১টি আসনই জিতবে তৃণমূল। গতকাল সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতায় কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে সভা করেন শুভেন্দু অধিকারী। মানুষের টাকা চুরি করে বড়লোক হয়েছেন শুভেন্দুরা। তৃণমূল বর্বর ও অসাংবিধানিক দল। কোনও নীতি আদর্শ নেই। তৃণমূলের শুধুই কাটমানি খাওয়ার নীতি। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তীর।
রাজনীতি
নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















